Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » সিজোফ্রেনিয়া রোগের উপসর্গ
    ফিচার

    সিজোফ্রেনিয়া রোগের উপসর্গ

    Moner KhaborBy Moner KhaborJuly 13, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নীলা (ছদ্মনাম) মেয়েটা কখন যে কী বলে বা করে কিছুই বোঝা যায় না! অফিস থেকে ফিরে প্রায়ই শফিক-(ছদ্মনাম) দেখে সে চুপচাপ বারান্দায় বসে আছে কেমন যেন অন্য এক জগতের বাসিন্দা হয়ে। মাঝে মধ্যে একা একা কথা বলে, আবার হাসেও। তাদের বিয়ের মাত্র তিন মাস হয়েছে। কিন্তু মেয়েটা ঘর থেকে কোথাও বেরই হতে চায় না। একটু সন্দেহপ্রবণ প্রকৃতির। প্রায়ই বলে পাশের বাড়ির মহিলা নাকি তাকে নিয়ে খারাপ কথা বলে। আশেপাশের মানুষ খুব খারাপ। এজন্য সে বাইরে যায় না। শফিক তো এ বাসায় থাকে বেশ কয়েক বছর ধরে। তার তো কখনো এরকম মনে হয়নি! তাহলে নীলা কেন এমন বলে! আসলে নীলার মতো অনেকেই আছে যাদের মধ্যে এ ধরনের সন্দেহপ্রবণতা কাজ করে। কিন্তু আমরা অনেকেই বিষয়গুলোতে গুরুত্ব দেই না। এ সন্দেহপ্রবণতা যেকোনো মানসিক রোগের কারণে হতে পারে সেটি হয়ত অনেকেই জানেন না। মূলত সন্দেহপ্রবণতা একটি গুরুতর মানসিক রোগের উপসর্গ।

    হ্যাঁ, আমি সিজোফ্রেনিয়ার কথাই বলছি। সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। গবেষণার আলোকে বলা যায় যে, প্রতি হাজারে প্রায় তিন জন মানুষ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। যেকোনো বয়সের নারী-পুরুষের মধ্যে এ রোগ হতে পারে। তবে সাধারণত তরুণ থেকে মধ্য বয়স পর্যন্ত সময়ে এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের রোগজনিত অক্ষমতার প্রথম দশটি কারণের একটি সিজাফ্রেনিয়া। এতে আক্রান্তরা বন্ধু-পরিজনহীন ও মর্যাদাহীন অবস্থায় জীবনযাপন করেন এবং বিভিন্ন শারীরিক অসুস্থতায়ও আক্রান্ত হয়ে পড়েন। এ রোগে বিভিন্ন ধরনের উপসর্গ আসতে পার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
    • হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া
    • বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলা
    • অস্বাভাবিক আচরণ (অতিরিক্ত উত্তেজিত কিংবা আক্রমণাত্মক হয়ে ওঠা)
    • অস্বাভাবিক কথাবার্তা
    • ভিত্তিহীন ভ্রান্ত বিশ্বাস যেমন কেউ তার ক্ষতি করার বা তাকে হত্যা করার চেষ্টা করছে, খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, নিজেকে মহাপুরুষ বা ক্ষমতাধর মনে করা, স্বামী বা স্ত্রীর প্রতি সন্দেহপ্রবণতা ইত্যাদি

    • অলীক অনুভূতি যেমন অবাস্তব দৃশ্য দেখা, অবাস্তব গন্ধ পাওয়া, কোনো বাস্তবস্পর্শ ছাড়াই স্পর্শের অনুভূতি পাওয়া, শরীরে খোঁচা লাগার অনুভূতি হওয়া ইত্যাদি
    • চিন্তার অক্ষমতা
    • অনাগ্রহ
    • আবেগহীনতা
    • সামাজিক বিচ্ছিন্নতা
    • আত্মহত্যার প্রবণতা
    • আত্ম-অবহেলা বা অপরিচ্ছন্ন থাকা
    • নিজেকে রোগী মনে না করা ইত্যাদি
    সাধারণত এ ধরনের লক্ষণ ৬ মাস কিংবা তার অধিক সময় থাকলে একজন মানুষকে সিজোফ্রেনিয়াতে আক্রান্ত বলে বিবেচনা করা হয়। অন্যান্য শারীরিক কিংবা মানসিক রোগের মতোই এ রোগেরও বিভিন্ন ধরনের কারণ আছে যার মধ্যে বংশগত, পরিবেশগত, সামাজিক, জৈবিক বা রাসায়নিক পদার্থের পরিমাণে ভারসাম্যহীনতা ইত্যাদি উল্লেখযোগ্য।
    তবে ঠিকমতো চিকিৎসা গ্রহণ করলে সিজোফ্রেনিয়া নিয়েও একজন রোগী ভালোভাবে বাঁচতে পারে।

    এ ক্ষেত্রে পরিবার ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেহেতু সিজোফ্রেনিয়ার একটি অন্যতম কারণ রাসায়নিক পদার্থের পরিমাণের ভারসাম্যহীনতা, তাই এ রোগের চিকিৎসায় মূলত ঔষধের ভূমিকাই প্রধান। কাজেই চিকিৎসক বা বিশেষজ্ঞদের পরামর্শমতো চিকিৎসা চালিয়ে গেলে ও নিয়মিত ঔষধ সেবন তথা উপদেশ মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু অনেক সময় ভালো হয়ে যাওয়ার পর ঔষধ বন্ধ করে দেয়ার ফলে পুনরায় রোগের উপসর্গ প্রকাশ পায়। এজন্য মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে রোগী বাস্তব জীবনে ফিরে আসার পর তাকে কিছু আচরণগত শিক্ষা, মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল, সামাজিক বা পেশাগত দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়।

    সমাজের অনেকের আজও ধারণা এ রোগ ভালো হয় না। কিন্তু গবেষণায় দেখা গেছে যে, এসব রোগীর এক চতুর্থাংশ পুরোপুরি ভালো হয়ে যায় এবং অর্ধেক চিকিৎসার মাধ্যমে অন্যান্য সকল মানুষের মতোই স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে। বাকি এক চতুর্থাংশ কখনোই পুরোপুরি সুস্থ হয় না। শঙ্কার বিষয় যে, এখনো আমাদের সমাজে অবৈজ্ঞানিক চিকিৎসার খপ্পর থেকে এ রোগকে সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়নি। অনেকে মানতে চান না যে, এটি একটি রোগ এবং জানেনও না এর চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকের আবার ধারণা ঔষধ খেলে রোগী আরো অসুস্থ হয়ে যায়। ফলে রোগীকে বিভিন্ন ধরনের দুর্ভোগ ও নির্যাতনের শিকার হতে হয়; এমনকি বিনা চিকিৎসায় দিনের পর দিন তাদরকে শেকল দিয়ে বেঁধে পর্যন্ত রাখা হয়। কাজেই সামাজিকভাবে সিজোফ্রেনিয়া রোগীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদেরকে রোগী হিসেবে বিবেচনা করে চিকিৎসার অধীনে এনে মানবাধিকার ও মর্যাদা রক্ষা করার কোনো বিকল্প নেই।

    • ডা. সুস্মিতা রায়
      সহযোগী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ
      জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ, সিলেট।

    মানসিক রোগ মানসিক রোগের লক্ষণ সন্দেহপ্রবণতা সিজোফ্রেনিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার ছেলে সারাদিন ছোটাছুটি করে। এক মুহূর্ত স্থির হয়ে বসে না
    Next Article আমার স্ত্রী দীর্ঘক্ষণ বাথরুমে থাকে, অতিরিক্ত ধোয়ামোছা করে
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.