Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তান জন্মের পর পুরুষরাও মানসিক সমস্যায় ভোগেন
    মানসিক স্বাস্থ্য

    সন্তান জন্মের পর পুরুষরাও মানসিক সমস্যায় ভোগেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 21, 2019No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুর জন্মের পর পারিবারিক ও অফিসের চাপে মানসিক সমস্যার মুখোমুখি হন চাকরীজীবী মায়েরা- এটা অনুমেয়। কিন্তু একই সমস্যায় যে নতুন বাবারাও হন, তা হয়ত ধারণায় নেই অনেকের। ডেভ এডওয়ার্ড। ৩৩ বছর বয়সী এই বাবা বলছেন, তার সন্তান জন্মের সময় যে চিৎকার করতে শুরু করে, পরের ১২ মাসে তা আর থামেনি। প্রথমদিকে এডওয়ার্ড পিতৃত্বকালীন ছুটি নিয়ে বাড়িতে সময় দিয়েছেন। এসময় খুবই কম ঘুমিয়েছেন তিনি। পাঁচ সপ্তাহ পরে তিনি আবার তার মানব সম্পদ বিভাগের চাকরিতে যোগ দেন। ”আমি সবসময়ে একটি চিন্তার মধ্যে থাকতাম যে, আমার সঙ্গী বাড়িতে একটি কাঁদুনে বাচ্চার সাথে রয়েছে। আমি যে চাকরি করতাম, সেখানেও অনেক চাপ ছিল,” অস্ট্রেলিয়ার ব্রিসবেনের এই বাসিন্দা বলছেন।
    কয়েক মাস পরে তিনি অনুভব করতে শুরু করেন তার ভেতরে অসহিঞ্চুতা এবং বিষণ্ণতা জেঁকে বসেছে। এডওয়ার্ড পরবর্তীতে আবিষ্কার করেন যে, তিনি সেই হাতে গোনা কয়েকজন মানুষের অন্যতম, যাদের সন্তান জন্মের পরে মানসিক সমস্যার শিকার হতে হয়েছে। অ্যাডভোকেসি গ্রুপ পোস্টপার্টুম সাপোর্ট ইন্টারন্যাশনাল বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি সাতজন মায়ের মধ্যে একজন আর প্রতি দশজন বাবার মধ্যে একজন শিশু জন্মের পর বিষণ্ণতার মতো সমস্যার শিকার হয়। গ্রুপটি বলছে, অন্য উন্নত দেশগুলোতে এই প্রবণতা দেখা গেছে।
    যুক্তরাজ্যে অভিভাবক গ্রুপ এনসিটির গবেষণায় দেখা গেছে, নতুন বাবা হওয়া ব্যক্তিদের কমপক্ষে এক-তৃতীয়াংশ তাদের মানসিক সমস্যা নিয়ে চিন্তা করেন, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক দায়-দায়িত্ব আর ঘুমের স্বল্পতার মতো বিষয়। যেমন এডওয়ার্ডের কর্মক্ষেত্রের দায়-দায়িত্বের জন্য তার কাজটি আরো কঠিন হয়েছে। তার মনে পড়ছে, তিনি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু নিজেকে উদ্বিগ্ন লাগছে আর কাজে মন বসাতেও পারছেন না।
    ‘আমি শুধু আশা করছিলাম যে, আবার কাজে ফিরে যাবো এবং বাবা হওয়ার আগের মতো করে কাজ করতে পারবো,” বলছেন এই দুই সন্তানের বাবা। অনেক নারীর ক্ষেত্রে একই ধরণের ঘটনা শোনা যাবে। বাচ্চাদের যত্ন-আত্তির ক্ষেত্রে মা-রাই প্রধান ভূমিকা নিয়ে থাকেন এবং পেশা-পরিবারের মধ্যে সমন্বয় আনতে গিয়ে দীর্ঘ লড়াই করতে হয়। কিন্তু অনেক পিতাকেও এরকম সংগ্রাম করতে দেখা যায়, যেহেতু তার নিজের নিয়মিত চাকরির বাইরে অন্য কাজ অনেক বেড়ে গেছে।
    ‘চিন্তা বা উদ্বেগ বাড়ছে’
    সেন্টার ফর প্যাটারনাল লিভ লিডারশীপের প্রতিষ্ঠাতা অ্যামি বিকম মাইক্রোসফট ও ফিলিপস ৬৬-র মতো প্রতিষ্ঠানে কাজ করেন, যেখানে তিনি পিতৃত্বকালীন ছুটির ব্যাপারে প্রশিক্ষণ আর পরামর্শ দেন। তিনি বলছেন, সদ্য মা হওয়া নারীরা যেসব চাপ বোধ করতেন, তার অনেক কিছুই এখন বাবাকেও নিতে হচ্ছে। তাদের কাজটি এখন আর শুধুমাত্র সংসারে অর্থ আয় করার মধ্যে সীমাবদ্ধ নেই।
    ”এখন আশা করা হচ্ছে, বাবারাও বাড়িতে সময় দেবে। এর ফলে তাদের চাপের পরিমাণ বাড়ছে, বিষণ্ণতার মাত্রা বাড়ছে এবং তাদের উদ্বেগের পরিমাণও বেড়ে যাচ্ছে। এর প্রভাব তাদের কর্মক্ষেত্রেও পড়ে।” বলছেন বিকম। তার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোম্পানিগুলোকে পরামর্শ দেয় যেন তারা নতুন বাবা হওয়ার সময়টাতে কর্মীদের মানসিক অবস্থার যাচাই করে দেখে, যা শিশু গর্ভে আসার পর থেকে মা-বাবার মধ্যে কমপক্ষে এক বছর পর্যন্ত থাকতে পারে। ”আমরা মায়েদের জন্য এটা এখন করছি, কিন্তু আমরা বাবাদের ক্ষেত্রে করার কথাও বলছি,” তিনি বলছেন।
    পরিবর্তনের চিত্র
    অনেক কোম্পানি এখন নতুন বাবাদের এসব সমস্যা মোকাবেলায় সহায়তা করতে পদক্ষেপ নিচ্ছে। ”শিশুদের জীবনের সাথে আগের তুলনায় এখন পুরুষরা অনেক বেশি জড়িত হচ্ছে। কিন্তু তাদের চাকরির কর্মঘণ্টায় কোনো পরিবর্তন আসেনি।” বলছেন কিরি স্তেজকো, প্যারেন্টস এট ওয়ার্কের প্রধান সেবা কর্মকর্তা।
    অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং হংকংয়ে নানা প্রতিষ্ঠানে মা-বাবাদের চাকরি ও পরিবারের সাথে খাপ খাইয়ে নেয়ার ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে থাকে। ডেলোইট এবং এইচএসবিসির মতো প্রতিষ্ঠানের সাথে তিনি কাজ করার পরে তিনি বলছেন, চাকরি দাতারা এই ব্যাপারটিকে নারী ও শিশুদের ব্যাপার বলে নয়, বরং পরিবার ও অভিভাবকের বিষয় বলে দেখতে চাইছেন।
    বাস্তবতার দিক থেকে বলতে গেলে, এর আগে শুধুমাত্র নারীদের কথা চিন্তা করেই নানা ধরণের ব্যবস্থা ছিল। যেমন সদ্য জন্ম নেয়া শিশুর যত্নের জন্য ছুটি বা অফিসে সুবিধাজনকভাবে কাজ করার ব্যবস্থা করে দেয়া। অনেক পুরুষও এভাবে শিশুর যত্ন নিতে কাজের পদ্ধতিতে পরিবর্তন আনতে চাইলেও, বেশিরভাগ ক্ষেত্রেই এখনো তা গ্রহণ করা হয় না, বলছেন স্তেজকো। অনেক পুরুষ মনে করেন, কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়া বা এজন্য সহায়তার জন্য অনুরোধ করা হলে তা তাদের পেশাকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে।
    পাঁচ সন্তানের বাবা অ্যালেক্স লাগুনা ঠিক একই উদ্বেগে ভুগেছেন, যিনি এখন একটি ওয়েবসাইট চালু করেছেন, যার নাম ‘বেটারড্যাডস’। এই ওয়েবসাইটে শুরুর দিকে পুরুষদের বিচ্ছেদের ব্যাপারে নানা পরামর্শ দেয়া হতো। কিন্তু এখন এখানে কর্মক্ষেত্র ও পরিবারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। লাগুনা বলছেন, কাজ থেকে বিরতি নেয়ার ক্ষেত্রে পুরুষরা অনেক সময় সমস্যায় ভোগেন। তারা তখন চিন্তা করেন, যাদের সাথে তিনি কাজ করেন, তারা বিষয়টিকে কীভাবে নেবে?
    ”চাকরিকে না বলার ব্যাপারটি আসলেই বেশ শক্ত স্নায়ুর ব্যাপার” বলছেন সিডনি ড্যাড। ৪৪ বছর বয়সী এই ব্যক্তি যিনি একটি আলোকসজ্জা প্রতিষ্ঠান পরিচালনা করেন, বলছেন যে, এখন যেভাবে আশা করা হচ্ছে, সেভাবে তার প্রজন্মের লোকজন পরিবার আর কাজের মধ্যে সমন্বয়ের কোনো আদর্শ বা রোল মডেল দেখতে পাননি। ”আমাদেরই প্রথম এর মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।” তিনি বলছেন।
    আলোচনা শুরু করা
    চাকরিরত পিতাদের সহায়তায় কোম্পানিগুলোর এগিয়ে আসাকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এখনো অনেক কিছু করার বাকি রয়েছে। প্যারেন্টাল অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টেরি স্মিথ বলছেন, শিশুর জন্ম হওয়ার সাথে সংশ্লিষ্ট মানসিক সমস্যায় যে পুরুষরাও আক্রান্ত হতে পারে, এটা অনেক মানুষই জানে না-ফলে তাদের জন্য কোন সহায়তাও দেয়া হয় না।
    তিনি বলছেন, প্রথম পদক্ষেপ হওয়া উচিত এটাকে সত্যিকারের একটি অসুস্থতা বলে স্বীকৃতি দেয়া এবং এ নিয়ে অফিসে আলোচনা শুরু করা। সন্তানের জন্মের পর ওয়েলসের মার্ক উইলিয়ামসন মানসিক সমস্যায় পড়েন এবং উপলব্ধি করেন যে, বিক্রয় ও বাজারজাতকরণ প্রশিক্ষকের চাকরি করাটা তার জন্য কঠিন হয়ে পড়ছে। ফলে তিনি চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
    এরপরে তিনি দাতব্য প্রতিষ্ঠান ‘ফাদারর্স রিচিং আউটের’ প্রতিষ্ঠা করেন যেটি যুক্তরাজ্য জুড়ে সচেতনতা তৈরিতে কাজ করছে। ”এটা আসলে শুধুমাত্র বিষণ্ণতা নয়, পুরুষরা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারেও ভুগতে পারে” তিনি বলছেন। ”আপনি হয়তো এর মধ্যেই বাড়িতে মানসিকভাবে অসুস্থতার শিকার হয়েছেন, যার সবকিছু হয়েছে অনেকটা আকস্মিকভাবে। আর শিশুর জন্মের দুই সপ্তাহ পরেই তাকে আবার কাজে যোগ দিতে হচ্ছে।”
    তিনি বলছেন, ব্যবস্থাপক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের উচিত নতুন বাবা হওয়াদের জিজ্ঞেস করা যে, তাদের কেমন লাগছে এবং প্রয়োজনে সহায়তার ব্যবস্থা করা। তার সাথে একমত এডওয়ার্ড। তিনি মনে করেন, কাজে ফেরার পর যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার একটু খোঁজখবর নিতেন, তাহলে তিনি অনেক উপকৃত হতেন। ”বাড়িতে কি অবস্থা, তোমার সঙ্গী এখন কেমন আছে, এরকম অনেক কিছু আমি শুনেছি, কিন্তু আমার ব্যাপারে কেউ কখনো জানতে চায়নি,” তিনি বলছেন।
    জনসেবা খাতের এই কর্মী বলছেন, তিনি এখন খুব ভালো অবস্থায় রয়েছেন এবং অন্যদের সহায়তা করার চেষ্টা করছেন। ”কীভাবে নিজেদের দেখভাল করতে হবে, নতুন বাবাদের সেটা দেখিয়ে দেয়া খুব জরুরি, কারণ সেরকম কষ্টের কিছু মাস আমি পেরিয়ে এসেছি….এটা ভালো লাগার মতো কিছু নয় এবং আমি জানি, সেটা আমার কাজের ওপরেও অনেক প্রভাব ফেলে।” তিনি বলছেন।
    সূত্র-বিবিসি

    পুরুষ মানসিক সমস্যা সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅনলাইনের ভুল তথ্য থেকে শিশুকে রক্ষা করবেন কীভাবে?
    Next Article প্রিয়জনের প্রতি আগ্রহ হারালে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আমার স্ত্রী আমাকে অতিরিক্ত সন্দেহ করে এটা কী কোনো মানসিক সমস্যা?

    September 27, 2026

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    June 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.