Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মেজাজ কি খিটখিটে হয়ে যাচ্ছে?
    মানসিক স্বাস্থ্য

    মেজাজ কি খিটখিটে হয়ে যাচ্ছে?

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরNovember 8, 2017No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সকাল থেকে রাত অবধি কাজ করছেন। বেলা শেষে শরীর যেনো আর শরীরেরই ভার বহন করতে পারছে না। সেই সঙ্গে খুব বিরক্তিও অনুভব করছেন আপনি। সব কিছুতেই বিরক্তি আর মেজাজ খিটখিটে ভাব। তাহলে বুঝতে হবে শরীরের সাথে সাথে আপনার মন ও মস্তিষ্কও ক্লান্ত। তাই আপনার একটু বিরতি প্রয়োজন। শরীরের সাথে সাথে মন ও মস্তিষ্কের।
    যখন আপনার মস্তিষ্ক খুব বেশি রকমের উদ্বিগ্ন থাকবে তখন নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। চিৎকার-চেচামেচি করা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এমন কি মস্তিষ্কের এমিগডালা অংশ থেকে অতিরিক্ত হরমোন নি:সারণের কারণে ভয় কিংবা সাময়িক স্মৃতিভ্রমও হতে পারে।  তাই আপনাকে অবশ্যই এই উদ্বিগ্নতার খেলায় জিততে হবে। মস্তিষ্ককে শান্ত করতে হবে এবং একটু বিরতি বা বিশ্রাম দিতে হবে।
    নিচের ছয়টি ধাপ যদি আপনি সফলতার সাথে অতিক্রম করতে পারেন, তবে এটি আপনাকে উদ্বিগ্নতা কমাতে সহায়তা করবে। যেমন:
    শরীরের সংকেত বুঝতে হবে: যে কোনো ধরনের মনস্তাত্বিক অনুভূতি আমাদের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। সেই সঙ্গে মাঝে মাঝে হঠাৎ করে বুকে চাপ অনুভূব হয়, শ্বাস নিতে কষ্ট হয়, মাথা ঘুরায় কিংবা বমি বমি ভাব হয়। আপনার শরীর হয়ত এসবের সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করবে কিন্তু মনের তাল মেলানোর সম্ভাবনা খুবই কম। তাই এই ধরনের লক্ষণগুলো খেয়াল করতে হবে এবং একটু বিরতি নিতে হবে।
    শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা শারীরিক ব্যায়াম: আপনাকে গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করতে হবে। সেই সঙ্গে শরীর চর্চার অনুশীলন করতে হবে, যেন উদ্বিগ্নতার ট্রেন তার রাস্তা থেকে সরে যায়। আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে মস্তিষ্ক এবং শরীর যেন কোনো বিষয়ে প্রয়োজনের তুলনায় বেশি উত্তেজিত না হয়। সেই সঙ্গে উত্তেজনার কারণে আপনি কোনো ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন কি না তাও খেয়াল রাখতে হবে।
    মস্তিষ্ক থেকে নেতিবাচক চিন্তা দূর করা: যে কোনো ধরনের ধ্বংসাত্মক চিন্তা-ভাবনা, অস্বাস্থ্যকর চিন্তা-ভাবনা এবং অস্বাভাবিক চিন্তা-ভাবনা থেকে মস্তিষ্ককে দূরে রাখতে হবে। যখন উদ্বিগ্নতা আমাদের আক্রমণ করে তখন মস্তিষ্ক নাটকীয় ঘটনা পছন্দ করে। যেমন, যখন আমাদের মাথা ব্যাথা হয় তখন আমরা চিন্তা করে নেই যদি এটি ব্রেইন টিউমারের লক্ষণ হয়। এতে আমাদের মধ্যে উদ্বিগ্নতার সৃষ্টি হয়। কিন্তু কোনো ভাবেই উদ্বিগ্নতাকে পাত্তা দেওয়া যাবে না।
    গঠনমূলক চিন্তা করা: আপনার উদ্বিগ্নতা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে আপনি পাগল হয়ে যাচ্ছেন অথবা আপনার কোনো বড় ধরনের অসুখ হয়েছে। হঠাৎ করে আপনার শরীর ঘামতে পারে অথবা শ্বাস নিতে হালকা কষ্ট হতে পারে। তখন যদি আপনি ঘরের বাইরে থাকেন অথবা ধরুন অফিসে যাওয়ার তাড়া আছে, তবুও বলব একটু থামুন, বিশ্রাম নিন। আর সেই সময় যদি আপনি চিন্তা করতে পারেন যে একদিন অফিসে একটু দেরি করে গেলে কোনো সমস্যা হবে না, তবে বলব আপনি যুক্তিসঙ্গত চিন্তা করছেন।
    ভিন্ন ভাবে চিন্তা করা: আ বলেছি যখন আমরা উদ্বিগ্ন থাকি তখন আমাদের মস্তিষ্ক নাটকীয়তা পছন্দ করে। ফলে খুব অল্পতে মানুষের সাথে ঝগড়া বেধে যায়, চিৎকার চেচামেচি করতে ভালো লাগে। তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে কোন বিষয়গুলো আমাদের অনুভূতিতে আঘাত করে। কোনো কিছু আমাদের অনুভূতিতে আঘাত করলে তা আমাদের চুপ করে সহ্য করা উচিৎ নয়। ব্যাপারটিকে খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে কারোর সাহায্য নিতে হবে। চুপচাপ সহ্য করে গেলে তা ভেতরে জমতে থাকবে। এটি পরবর্তীতে কোনো বড় ধরনের মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। 
    এক থেকে পঞ্চম ধাপের প্রত্যেকটি কাজ বার বার করে যেতে হবে: যতবার প্রয়োজন ওপরের পাঁচটি ধাপের পুনরাবৃত্তি ঘটাতে হবে। মাঝে মাঝে খুব অল্প সময়ের মধ্যে আপনি এই কাজ করতে পারবেন। মাঝে মাঝে হয়ত অনেক সময় লেগে যাবে। কেননা মস্তিষ্ক সব সময় একভাবে কাজ করে না। মাঝে মাঝে মস্তিষ্ককে একটু বিরতি দিতে হবে। কখনোই হাল ছাড়া যাবে না। যখন আপনি উদ্বিগ্ন থাকবেন মনে হতে পারে এই চাপ হয়ত কোনোদিন শেষ হবে না। তখন প্রতিনিয়ত আপনার মস্তিষ্ককে কিছু শব্দ মনে করিয়ে দেবেন- শোন, ধীরে চল, কৌতুহলী হও, নিজের মধ্যে উপস্থিত থাক, যুক্তিসঙ্গত চিন্তা কর। দেখবেন আপনি বেশ আরাম ও স্বস্তি বোধ করছেন।


    তথ্যসূত্র: https://www.psychologytoday.com/blog/anxiety-zen/201711/feeling-anxious-give-your-brain-break-already

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউতে এটিসিবি‘র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    Next Article শিশুর মানসিক অবস্থা তার পরিবার, বিশ্বাস, সামাজিক অবস্থার প্রতিফলন
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.