Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যে কোভিড-১৯ সংক্রমণ
    করোনায় মনের সুরক্ষা

    মানসিক স্বাস্থ্যে কোভিড-১৯ সংক্রমণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 29, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কোভিড-১৯ যে শুধু আমাদের শ্বাসতন্ত্র সংক্রমিত করে এবং শরীরের ক্ষতি করে তাইই নয় বরং এর দ্বারা আমাদের মানসিক স্বাস্থ্যও প্রভাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়।

    বছরের প্রায় ৯(নয়) মাস কেটে গেছে কিন্তু এখনো কোভিড-১৯ একইভাবে মানুষের মাঝে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। কোভিড-১৯ মূলত মানুষের শ্বসনতন্ত্র সংক্রমিত করে এবং আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এবং ব্যবস্থাকে অকার্যকরী করে দেয়। ফলশ্রুতিতে একজন মানুষ অসহায় ভাবে মৃত্যুর কাছে হার মেনে নেয়। তাছাড়া করোনা মুক্ত হয়ে যারা আবার নতুন জীবনে ফিরে আসে তাদের মাঝেও রেখে যায় তার ভয়াল অভিজ্ঞতা। কারণ করোনা শুধু শারীরিক ক্ষতিই সাধন করেনা, একজন মানুষকে মানসিকভাবেও অসুস্থ করে দিয়ে যায়। তাদের মাঝে করোনা নামক ট্রমা বহু দিন রয়ে যায়। অনেকেই ডেলিরিয়ামের উচ্চ ঝুঁকিতে থাকে যা তাদের মনঃসংযোগে চরম ব্যঘাত ঘটায়। এছাড়াও অনিয়ন্ত্রিত আবেগ, উৎকণ্ঠা, প্যারানয়া, একাকীত্ব এবং হ্যালুসিনেশন ইত্যাদি মানসিক সমস্যায় ভোগে। ঘুমের চরম সমস্যা সৃষ্টি হয় এবং অনেকের ক্ষেত্রেই ধীরে ধীরে এই ডেলিরিয়াম আরও খারাপের দিকে ধাবিত হয়। ডেলিরিয়াম যে কোন কঠিন রোগ বা মানসিক পীড়ার প্রতি একজন অসুস্থ মানুষের একটি সাধারণ মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া যা সার্জারি, বহু দিন হাস্পাতালে অবস্থান, শারীরিক বিভিন্ন জটিলতা এবং কঠিন মৃত্যু ভয় থেকে সৃষ্টি হয়। আর করোনা আক্রান্ত এবং এটি থেকে সুস্থ হওয়া মানুষের মাঝে এর হার অনেক বেশী মাত্রায় দেখা দিচ্ছে যা তাদের মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি করছে।

    করোনা থেকে মুক্তি পেলেও এ ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে একজন মানুষের বেশ সময়ের প্রয়োজন হয়। এটি থেকে মুক্তি পেতে  রোগীকে খুব চোখে চোখে রাখার দরকার হয়। তাদের মানসিক চাপ দূর করতে তাদের পছন্দের কাজ করা, তাদের পরিবারের সদস্যদের সহানুভূতি, সান্নিধ্য এবং তাদেরকে অধিক সময়ে দেবার প্রয়োজন হয়। তাদের মাঝে এই বিশ্বাস সৃষ্টি করতে হয় যে তারা সুস্থ আছে এবং ভালো আছে। ডেলিরিয়াম ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এনসেফালেটিস নামক মস্তিষ্কের সংক্রমণ, মেরুদণ্ডে সংক্রমণ, স্নায়ু ড্যামেজ, নিউরোডিজেনারেশন এবং নিউরোইনফ্ল্যামেশন নামক সমস্যা গুলোও দেখা গেছে। তবে প্রায় ৪৫ শতাংশের উপরে রোগীদের মধ্যেই কোন না কোন স্নায়বিক সমস্যা হতে দেখা গেছে।

    শুধুমাত্র যারা আক্রান্ত হয়েছে তাদের মাঝেই যে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে সেটি নয়। বরং যারা করোনা থেকে সুস্থ রয়েছে, কিন্তু করোনা সংক্রমণের ভয়ে রয়েছে তাদের মাঝেও মানসিক সমস্যা এখন এক অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে উঠেছে। অতি উচ্চ মাত্রার করোনা সংক্রমণ দেখে আমাদের কারোরই ঘরে থেকেও মানসিক চাপ মুক্ত থাকার মত অবস্থা নেই। করোনার সাথে সাথে এই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোও যেন মহামারীর মতই ছড়িয়ে পড়ছে। সব বয়সী মানুষের মাঝে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, হতাশা, বিষণ্ণতা, অনিদ্রা, অবসাদের মত মানসিক সমস্যাগুলো এখন এক ভয়াবহ আকার নিয়েছে। অনেকের মাঝে এসবের  প্রভাব এতোটাই বেশী মাত্রায় পড়ছে যে তারা এই মানসিক সমস্যা থেকে মুক্তি পাবার আশায় আত্মহত্যার মত চরম পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।

    তাই বলা যায়, কোভিড-১৯ শুধু একটি শ্বাসতন্ত্র সংক্রান্ত জটিল রোগ নয়। বরং আমাদের মানসিক স্বাস্থ্য এবং মস্তিষ্কের উপরও এর দুস্প্রভাব অত্যন্ত চরম মাত্রায় পড়ছে। তাই শুধু শারীরিক শুশ্রূষা নয়, করোনা মহামারীর এই দুঃসময়ে করোনা আক্রান্ত এবং আক্রান্ত নয় এমন সবারই মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন রয়েছে। নয়তো এই মানসিক সমস্যাই আমাদের জন্য পরবর্তী মহামারীর কারণ হবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/evolutionary-psychiatry/202009/mental-health-effects-covid-19-infection

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিশোর-কিশোরীদের মনের উপর কোভিড-১৯ এর প্রভাব
    Next Article সঙ্গীকে মনের কথা বোঝানোর কিছু কৌশল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.