Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » বে‌শিক্ষন একস‌ঙ্গে থাক‌লে একটা চাপ অনুভব হয়
    প্রশ্ন-উত্তর

    বে‌শিক্ষন একস‌ঙ্গে থাক‌লে একটা চাপ অনুভব হয়

    ডা. পঞ্চানন আচার্য্যBy ডা. পঞ্চানন আচার্য্যNovember 12, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন ভীতি আপনার সঙ্গীকেও প্রভাবিত করতে পারে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন : আ‌মি রাজ। ‌ভিজ্যুয়াল আ‌র্টিস্ট। বয়স ৩৮। গত তিন বছর যাবত সোশ্যাল ফো‌বিয়া‌তে ভুগ‌ছি। আ‌মি পাচ বছর আ‌গে থে‌কে প্রচুর গাঁজা খেতাম। কিন্তু সমস্যা‌টির পর এখন একদমই ক‌মি‌য়ে দি‌য়ে‌ছি। খাই না ব‌ললেই চ‌লে। ‌তিন বছর আ‌গে এক ঘটনায় পু‌রো প‌রিবার আমার বিপ‌ক্ষে চ‌লে যায়। ফ‌লে আ‌মি সামা‌জিকভা‌বে প্রচন্ড নিরাপত্তা‌হীনতায় ভু‌গি ও একা‌কি ম‌নের ম‌ধ্যে বিচরণ ক‌রি এবং মানুষের স‌ঙ্গে মিশ‌তে ভয় পাই। এমন কি প‌রিবা‌রের যে কারো স‌ঙ্গেও আ‌মি সহজ হ‌তে পা‌রি না। বে‌শিক্ষন একস‌ঙ্গে থাক‌লে একটা চাপ অনুভব হয়। ফ‌লে আমাশয় হয়। কোনভা‌বেই আর আমাশয় ভাল হয় না। হাত পা জ্ব‌লে। দিন দু তিবার পায়খানা হয়। এখন খুবই সামান্য প‌রিমা‌নে গাজা খে‌লে ভাল থা‌কি। না মিশ‌তে পারার কার‌ণে চাক‌রিও ছে‌ড়ে দি‌য়ে‌ছি বছর খা‌নেক ধ‌রে। সারা‌দিন বাসায় থা‌কি। ঘুমাই। প্রচন্ড রে‌গে যাই। শুধু এই না আমার সমস্যা আ‌রো গ‌ভীর। যে কোন মানুষ ছে‌লে বা মে‌য়ে, মা কিংবা বাবা ছোট কিংবা বড়। সবারই যৌন অ‌ঙ্গে আমার চোখ চ‌লে যায়। বু‌কে, নি‌চে সব খা‌নে। ‌কেউ খা‌লি গায় থাক‌লেও সমস্যা হয়। নি‌জে‌কে ক‌ন্ট্রোল কর‌তে পা‌রি না। মানু‌ষের সাম‌নে আনই‌জি ফিল ক‌রি। পি‌জির ডক্টর ব‌লে এটা কিছুই না আপ‌নি এ‌ডি‌ক্টেড তাই। এসব ব‌লে আমার বউ‌কেও স‌ন্দিহান ক‌রে ফে‌লে‌ছে। আ‌মি আর সেখা‌নে যাই নি। এখন কোন ওষুধও খা‌চ্ছিনা।
    আ‌মি অনলাই‌নে দে‌খে‌ছি বেশ ক‌য়েকটা বি‌দে‌শি গ্রুপ আ‌ছে। সবাই একটা ক‌মিউ‌নি‌টির ম‌তো আ‌ছে। সেখা‌নেও এই সব হুবহু সমস্যার রো‌গী র‌য়ে‌ছে। সব সিম্পটম একদম মিল। অনলাইন ডাক্তার সেখা‌নে ‘এসএসআইআর’ খে‌তে ব‌লে‌ছে। ত‌বে অ‌নেক রো‌গি ব‌লে‌ছে এই রোগ তারা ১০-১২ বছর ধ‌রে পাল‌ছে। এটা না‌কি আর ভাল হ‌বে না। আ‌মিও তাই বিশ্বাস ক‌রি। যাই হোক , বিস্তা‌রিত কিছু আ‌লোচনা কর‌লে উপকৃত হই। ধন্যবাদ।
    উত্তর : ধন্যবাদ আপনার জানার আগ্রহের জন্য। আপনার লেখা থেকে যা জানা গেল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আপনি পাঁচ বছর ধরে গাঁজা সেবন করছেন, আপনার ধারণা, আপনি তিন বছর ধরে সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত, আবার একই সময়ের কোন একটা ঘটনায় আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, পরিবারের সদস্য সহ অন্যান্য মানুষদের সাথে মিশতে অসুবিধা হয়, অতিরিক্ত দুশ্চিন্তা হলে আমাশয় হয়, অনেকদিন চিকিৎসার পরও কোন উন্নতি দেখছেন না, আপনার ধারণা গাঁজা খেলে আপনি ভাল থাকেন, বর্তমানে আপনি বেকার, রাগ বেড়ে গেছে, আপনি ঔষধ খাচ্ছেন না। সর্বোপরি, আপনি না চাইলেও অন্য মানুষের যৌনাঙ্গের দিকে চোখ চলে যায়। অর্থাৎ আপনি হয়তো অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারেও ভুগছেন। এটার কোন সময়কাল আপনি উল্লেখ করেন নি। আপনার বিশ্বাস আপনি আর ভাল হবেন না।
    প্রথমতঃ আপনার সব সমস্যার উৎপত্তি গাঁজা সেবন থেকেই বলে মনে হচ্ছে। দীর্ঘদিন মাদকাসক্তির অনেক কুফল দেখা যায়, ব্যক্তিগত-পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে। আপনার ক্ষেত্রেও তাই ঘটেছে। ফলে, পারিবারিক ঝামেলাটা আপনার মনে অতিরিক্ত প্রভাব ফেলেছে। হয়তো আপনার নিরপত্তাহীন মনে হবার বাস্তব কোন পরিস্থিতিও আছে যেটা আপনি ভেঙ্গে বলেন নি। আবার গাঁজা সেবনের ফলে অনেক মানসিক সমস্যার একটি হচ্ছে উদ্বিগ্নতা রোগে আক্রান্ত হওয়া, সেই সাথে অন্যদের প্রতি সন্দেহপ্রবণ হয়ে পড়া। সবকিছু মিলিয়ে আপনি সোশ্যাল ফোবিয়ার মত সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে, মনে রাখতে হবে আপনার সোশ্যাল ফোবিয়া আছে কিনা তা সরাসরি আপনার সাথে আলাপ না করে নিশ্চিত করা যাচ্ছে না বা সম্ভব নয়। কিন্তু এই সব সমস্যাগুলো আপনাকে একেবারে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে। আর তাই আপনি যে যে সমস্যাগুলো বললেন, কথা বলতে না পারা বা বেকারত্ব, সেগুলো এখন চরম বাস্তবতা। দুঃখের বিষয়, আপনি এখনও ভাবছেন গাঁজা খেলে আপনি ভাল থাকেন বা ভাল বোধ করেন। কিন্তু, সত্যি বলতে, এটা আপনার একটা ভুল সিদ্ধান্ত। এটাকে আমাদের ভাষায় বলা যায় Faulty learning/Faulty technique। কারণ, আপনি একটা ভুল বিকল্প বেছে নিয়েছেন যেটা আসলে কষ্টগুলো সাময়িকভাবে ভুলিয়ে রাখলেও, দিনশেষে আপনার উদ্বেগ বা সমস্যা কমায় না। বরং বাড়িয়ে চলে। তাই, আপনার উচিৎ গাঁজা সেবন ছেড়ে দেয়া এবং ছাড়তে গেলে যা যা করণীয় সেসবই করা। এক্ষেত্রে, আপনার উচিৎ একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।
    এবার আসি আপনার সম্ভাব্য অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের ব্যাপারে। আপনি যা যা বলছেন তা অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার বা সংক্ষেপে ওসিডি রোগের সাথে মিলে। তবে, সেটাও নিশ্চিত ভাবে আছে কিনা তা একজন মনোরোগ বিশেষজ্ঞ আপনাকে সরাসরি দেখার পরই শুধু বলতে পারবেন। এই রোগে নিয়মিত ঔষধের পাশাপাশি, সাইকোথেরাপি এবং সামাজিক সহায়তারও দরকার হয় চিকিৎসা হিসেবে। সামাজিক সহায়তার ক্ষেত্রে বাইরের দেশে একই ধরণের রোগীদের বিভিন্ন দলভিত্তিক (Group work) কার্যক্রম থাকলেও আমাদের দেশে তা এখনও চালু নেই। আর, ভালো হবার ব্যাপারে সার্বিকভাবে যেটা বলা হয়, এক বছরের কম ধরে সমস্যা হলে সাধারণত চিকিৎসা করালে ভাল ফলাফল আশা করা যায়। তবে, এক বছরের বেশী সময় ধরে থাকলে সম্পূর্ণ ভাল হবার সম্ভাবনা কমে যায়। সেক্ষেত্রে, উচ্চ-রক্তচাপ, ডায়াবেটিস, এ্যাজমা সহ এরকম আরো দীর্ঘমেয়াদি বা ক্রনিক শারীরিক রোগের মতই, অল্প মাত্রায় ঔষধ খেয়ে যেতে হতে পারে আজীবন।
    সবশেষে আবারও বলি, এখানে যা বলা হয়েছে তা আপনার কথার উপর ভিত্তি করে কিছু আলোচনা মাত্র। আপনার সমস্যার মাত্রা যেহেতু বেশী, সেহেতু আপনি অতিসত্বর একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।
    ভালো থাকুন। আবারো ধন্যবাদ।

    গাঁজা পরিবার ‌ভিজ্যুয়াল আ‌র্টিস্ট সোশ্যাল ফো‌বিয়া‌
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য চিকিৎসার ঔষধ তৈরিতে এগিয়েছে বাংলাদেশ
    Next Article লাইক কমেন্টে বাড়ছে মানসিক ক্ষতি
    ডা. পঞ্চানন আচার্য্য

    ডা. পঞ্চানন আচার্য্য। স্থায়ী ঠিকানা চট্টগ্রাম। তবে, কলেজ শিক্ষক মায়ের চাকুরিসূত্রে দেশের বিভিন্ন জায়গায় কেটেছে শৈশব। মাধ্যমিক উত্তীর্ণ হন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ-মাধ্যমিক চট্টগ্রাম কলেজ থেকে। সিলেট এম. এ. জি. ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস পাসের পর সরকারি চাকুরিতে যোগদান করেন। মেডিক্যালে পড়ার সময় থেকেই মনোরোগ নিয়ে পড়ার প্রতি আগ্রহ। তাই, ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত সময়ের চাকুরি শেষে ভর্তি হন মনোরোগবিদ্যায় এম.ডি(রেসিডেন্সি) কোর্সে। বর্তমানে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। বংশপরম্পরায় প্রাপ্ত শিক্ষকতার ধারা বজায় রেখে চিকিৎসক ও শিক্ষক হওয়াটাই ভবিষ্যৎ পরিকল্পনা। বই, সঙ্গীত আর লেখালেখিতেই কাটে অবসর সময়ের বেশির ভাগ। স্বপ্ন দেখেন - মেধা ও মননশীলতার চর্চায় অগ্রগামী একটা বাংলাদেশের।

    Related Posts

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    November 10, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.