বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাইকিয়াট্রি বিভাগের সেপ্টেম্বর মাসের বৈকালিক চিকিৎসাসেবার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত সূচি অনুযায়ী বিএমইউ এর সাইকিয়াট্রি বিভাগে বৈকালিক আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ করা যাবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, শিশু ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে বৈকালিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
আরও দেখুন…
- ব্ল্যাক কফি প্রেমীরা মানসিক ব্যাধিগ্রস্ত: গবেষণা
- সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন
অন্যান্য বিভাগের মতো মনোরোগ বিভাগও বৈকালিক স্পেশাল আউটডোর সেবা দিচ্ছে । শুক্রবার ছাড়া সপ্তাহের বাকী দিনগুলোতে সাইকিয়াট্রি বিভাগের বিশেষজ্ঞ মনোচিকিৎসকগণ বৈকালিক স্পেশাল আউটডোর সেবায় নিয়মিত রোগী দেখেন।
সেপ্টেম্বর মাসের আউটডোর সেবার পূর্ণাঙ্গ সূচি এই লিংকে প্রবেশ করে দেখা ও পিডিএফ ডাউনলোড করা যাবে। এতে মনোরোগবিদ্যা বিভাগের বৈকালিক সেবা প্রদানকারী মনোরোগ বিশেষজ্ঞগণের নামের তালিকা রয়েছে।
speacial evening opd roster September 2026 (Download from here)
প্রতি মাসের শুরুতেই নতুন তালিকা এখানে প্রকাশ করা হয়। সূচি দেখে রোগী তার সুবিধামতো তারিখে পছন্দের সাইকিয়াট্রিস্ট এর কাছ থেকে সেবা নিতে পারবেন।


