Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পেশাগত সাফল্য পেতে যেভাবে লক্ষ্য নির্ধারণ করা উচিত
    ফিচার

    পেশাগত সাফল্য পেতে যেভাবে লক্ষ্য নির্ধারণ করা উচিত

    Moner KhaborBy Moner KhaborSeptember 7, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের পেশাগত অবস্থানকে শক্তিশালী করা সহজ নয়। প্রতিনিয়ত পরিবর্তিত শ্রমবাজার, প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতা আমাদের পেশাগত জীবনে স্থিতি রক্ষা করতে এবং উন্নতি করতে চ্যালেঞ্জের মুখোমুখি করছে। এই পরিস্থিতিতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য স্পষ্ট ও সুপরিকল্পিত লক্ষ্য নির্ধারণ অপরিহার্য।

    ◆ লক্ষ্য নির্ধারণ কী?

    লক্ষ্য নির্ধারণ বলতে বোঝায় নিজের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজানো। লক্ষ্য হতে পারে স্বল্পমেয়াদি (Short term) বা দীর্ঘমেয়াদি (Long term)। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থী দুই বছরের মধ্যে একটি নির্দিষ্ট সার্টিফিকেট অর্জন করতে চায়- এটি স্বল্পমেয়াদি লক্ষ্য। আবার কোনো চাকরিজীবী আগামী দশ বছরে সিনিয়র ম্যানেজার পদে যেতে চায়-এটি দীর্ঘমেয়াদি লক্ষ্য।

    লক্ষ্য নির্ধারণের উপকারিতা

    দিকনির্দেশনা প্রদান:

    লক্ষ্য আমাদের দিক ঠিক করে দেয়। লক্ষ্যহীন মানুষ নদীর স্রোতে ভাসমান শুকনো পাতার মতো-যেখানে স্রোত নেবে সেখানেই গিয়ে থামবে। লক্ষ্য থাকলে সেই স্রোতের বিপরীতে গিয়েও গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়।

    সময় ও সম্পদের সঠিক ব্যবহার:

    যখন আমাদের লক্ষ্য স্পষ্ট থাকে, তখন আমরা অপ্রয়োজনীয় কাজ ও সময়ের অপচয় এড়িয়ে চলতে পারি। গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিয়ে সঠিক পরিকল্পনা অনুযায়ী এগোতে পারি।

    কর্মজীবনে স্থিতি ও আত্মবিশ্বাস:

    লক্ষ্য পূরণের প্রতিটি ধাপ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এতে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং হতাশা দূর হয়।

    দক্ষতা বৃদ্ধি:

    পেশাগত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে মানুষ স্বতঃস্ফূর্ত হয়। যেমন, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চায়, তাহলে তাকে বিদেশি ভাষা শিখতে হতে পারে।

    আরও দেখুন…

    • শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    ◆ অগ্রগতি যাচাই:

    সুস্পষ্ট লক্ষ্য থাকলে মাঝপথে নিজের অবস্থান যাচাই করা সহজ হয়। কোথায় ঘাটতি, কীভাবে তা পূরণ করা যায়-এসব নির্ধারণ করা সম্ভব হয়।

    ◆ কীভাবে লক্ষ্য নির্ধারণ করবেন?

    ◆ SMART পদ্ধতি:

    লক্ষ্য নির্ধারণে ‘SMART’ পদ্ধতি খুবই কার্যকর।

    ◆ S: Specific (নির্দিষ্ট)

    ◆M: Measurable (পরিমাপযোগ্য)

    ◆ A: Achievable (অর্জনযোগ্য)

    ◆ R: Relevant (প্রাসঙ্গিক)

    ◆T: Time-bound (সময় নির্ধারিত)

    উদাহরণ: “আমি আগামী এক বছরের মধ্যে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে IELTS পরীক্ষা দিয়ে ৭+ ব্যান্ড স্কোর অর্জন করবো।”-এটি একটি SMART লক্ষ্য।

    পরিকল্পনা ও বাস্তবায়ন:

    লক্ষ্য নির্ধারণের পরই দায়িত্ব শেষ নয়। তাকে ভাগ করতে হবে ছোটো ছোটো ধাপে। প্রতিটি ধাপের জন্য আলাদা সময়সীমা ও কাজ নির্ধারণ করতে হবে। প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সেই অগ্রগতি পর্যালোচনা করতে হবে।

    ◆ পরামর্শ ও মেন্টরিং:

    প্রয়োজনে অভিজ্ঞ মেন্টরের সাহায্য নিন। তারা সঠিক পরামর্শ দিয়ে পথ চলা সহজ করে দিতে পার

    পেশাগত জীবনে সফলতা কোনো দৈব ঘটনা নয়-এটি পরিকল্পিত প্রচেষ্টার ফল। আর সেই প্রচেষ্টার পেছনে থাকে সুস্পষ্ট লক্ষ্য। তাই জীবনের যেকোনো পর্যায়ে, বিশেষ করে পেশাগত অগ্রগতিতে, লক্ষ্য নির্ধারণ করা একান্ত প্রয়োজন। মনে রাখবেন-সঠিক পথে হাঁটলেই সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব।

    • ডা. অনন্যা কর
    • এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    ক্যারিয়ারে সফল হতে লক্ষ্য নির্ধারণ পেশাগত উন্নয়নে লক্ষ্য নির্ধারণের গুরুত্ব পেশাগত জীবনে লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তা পেশাগত জীবনে সফলতার জন্য লক্ষ্য নির্ধারণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগায়ে তরল কিংবা ময়লা জাতীয় কিছু লাগলেই অস্থিরতা বোধ হয়
    Next Article ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু
    Moner Khabor

    Related Posts

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    November 3, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.