Close Menu
    What's Hot

    নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

    পরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    খেলাধুলায় অধৈর্য হলে ফল ভালো আসে না

    অধৈর্যতা থেকে উদ্বেগ

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 23, 2026

      মস্তিষ্কের সুস্থতায় আঁশ, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবারের গুরুত্ব

      Recent

      মস্তিষ্কের সুস্থতায় আঁশ, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবারের গুরুত্ব

      হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট: মানসিক সংকটে পাশে দাঁড়ানোর গুরুত্ব

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মাদকাসক্তি November 24, 2026

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      Recent

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      শুধু সারাক্ষণ কোনো না কোনো অতীতের ঘটনা মনে পরে

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 24, 2026

      খেলাধুলায় অধৈর্য হলে ফল ভালো আসে না

      Recent

      খেলাধুলায় অধৈর্য হলে ফল ভালো আসে না

      চিকিৎসা সেবায় অগ্রগতি এবং আস্থা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োজন

      পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 21, 2026

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      Recent

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়
    মাদকাসক্তি

    নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

    Moner KhaborBy Moner KhaborNovember 24, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানুষের প্রতিদিনের আচরণ, অভ্যাস আর মানসিক অবস্থা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। অনেক সময় একজন মানুষকে দেখে অনেক সময় বলা হয় “ওর তো বদভ্যেস”। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে-নেশা হলো আরও গভীর, জটিল মস্তিষ্কের এক সমস্যা ও চিন্তার ব্যাধি।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    নেশা আসলে কী?নেশা (Addiction) হলো এমন একটি মানসিক ও শারীরিক অবস্থা, যেখানে একজন মানুষ কোনো একটি বস্তু বা আচরণের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে সেটি ছাড়া তার পক্ষে কঠিন হয়ে পড়ে, যদিও সেটি তার জীবনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। নেশা দু-রকম হতে পারে-বস্তুগত নেশা (Substance addiction), যেমন: মাদক (ইয়াবা, গাঁজা, হেরোইন), সিগারেট,অ্যালকোহল ইত্যাদি আর আচরণগত নেশা(Behavioral addiction)। যেমন মোবাইল, গেম, জুয়া, পর্নগ্রাফি দেখা, অতিরিক্ত খাবার গ্রহণ ইত্যাদি।

    নেশার লক্ষণ:

    • নেশা করতে বারবার ইচ্ছা করে।
    • না করতে পারলে অস্থিরতা হয়।
    • নিজে বা অন্যের ক্ষতির কারণ হলেও তা থামাতে বন্ধ করতে পারে না।
    • কাজ, পরিবার, সম্পর্ক সব কিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে।

    নেশার সাথে চিন্তার সমস্যা কীভাবে জড়িত থাকে?

    চিন্তার বিকৃতির মাধ্যমে (Cognitive Distortion): দেশাগ্রস্ত ব্যক্তি নিজের কাজ, ক্ষতি এবং ভবিষ্যতের ফলাফল সম্পর্কে বিকৃত ধারণা পোষণ করে।

    উদাহরণস্বরূপ: “একট নিলে কি হবে?” এ ধরনের চিন্তা মস্তিষ্কের প্রি-ফন্টাল করটেক্সের কার্যক্ষমতা ব্যাহত হওয়ার কারণে হয়, যা বিচার-বিবেচনা ও আতত্মনিয়ন্ত্রণের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে।

    প্রণোদনা ব্যবস্থায় ব্যাঘাত

    নেশাজনিত বস্তু বা আচরণ (যেমন: মাদক, অ্যালকোহল, জুয়া) মস্তিষ্কের dopamine reward system-এ অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করে। এতে মস্তিষ্ক স্বাভাবিক আনন্দের প্রতি সংবেদনশীলতা হারায়। ফলে ব্যক্তির চিন্তা-ভাবনায় শুধু নেশা-সম্পর্কিত বিষয়ই গুরুত্ব পায়।

    ব্যক্তিত্ব ও মেজাজের সমস্যা

    অনেক সময় নেশা অবদমিত বিষণ্ণতা (depression), উদ্বেগ (anxiety), বা borderline কিংবা antisocial ersonality disorder-এর উপসর্গ হিসেবে দেখা দেয়। এই অবস্থায় চিন্তা পদ্ধতি হয়ে ওঠে আত্মবিধ্বংসী এবং দায়িত্বজ্ঞানহীন।

    আসক্তিজনিত বাতিকগ্রস্ততা

    নেশাগ্রস্তরা বারবার চিন্তা করেন কীভাবে তারা আবার নেশার বস্তু পেতে পারেন। এটি এক ধরনের obsessive thought, যা সাইকোপ্যাথলজির আওতায় OCD এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

    মনস্তাত্ত্বিক ব্যাখ্যা

    মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, নেশা হচ্ছে এক ধরনের চিন্তার বিকৃতি ও আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা। এই ব্যাখ্যায় কয়েকটি বিষয় হচ্ছে-

    ইগো ডিফেন্স মেকানিজম

    ব্যক্তি নিজের নেশাকে যুক্তিযুক্ত করার চেষ্টা করে-“আমি শুধু মানসিক চাপ কমানোর জন্য নেই” এই সাইকোডায়নামিক থিওরি অনুযায়ী denial, rationalization projection-এর মতো প্রতিরক্ষা প্রক্রিয়ার ফল। আবেগ থেকে পালানোর চেষ্টা (Escapemechanism): অনেকেই ব্যক্তিগত যন্ত্রণা, মানসিক চাপ বা ট্রমা থেকে পালানোর জন্য নেশা করে থাকেন। এটি এক ধরনের maladaptive coping strategy বা অস্বাস্থ্যকর মানিয়ে নেওয়ার উপায়।

    ব্যক্তিত্ব বৈশিষ্ট্য (Personality factors): কিছু ব্যক্তিত্ব যেমন ইমপালসিভ (impulsive), থ্রিল পেতে আগ্রহী বা আত্ম-নিয়ন্ত্রণে দুর্বল মানুষ নেশার ঝুঁকিতে বেশি থাকে। তাদের চিন্তায় থাকে “এখন আনন্দ দরকার”, তারা ভবিষ্যতের পরিণতি ভাবেন না।

    চিন্তার বিকৃতি (Cognitive distortion): নেশাগ্রস্ত ব্যক্তি নিজের কাজকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করে-“আমি চাপের মধ্যে আছি, একটু নিলে কিছু হবে না”, “সবাই তো এটা করে” ইত্যাদি। এই ধরনের চিন্তা ব্যক্তি নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়।

    শিক্ষা ও পরিবেশগত প্রভাব:

    পরিবার, বন্ধু, সমাজ ইত্যাদি থেকে শেখা ভুল আচরণ ও চিন্তাও নেশা তৈরিতে ভূমিকা রাখে।

    এই সমস্যা থেকে উত্তরণের পথ কী?

    স্বীকার করা ও উপলব্ধি আসা

    প্রথম ধাপ হচ্ছে নিজের আসক্তিকে একটি  সমস্যা হিসেবে স্বীকার করা। Denial (অস্বীকার) হচ্ছে নেশার সবচেয়ে বড়ো বাধা। নিজের অবস্থার প্রকৃতি ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতেই মনোচিকিৎসা শুরু হয়। বলা হয়-“Recovery starts when you stop lying to yourself.”

    মনোচিকিৎসা ও থেরাপি (Psychotherapy) CBT বা Cognitive Behavioral Therapy চিন্তার বিকৃতি (cognitive distortions) সংশোধন করে। উদাহরণ: “নেশা না করলে আমি কিছুই পারব না” CBT শেখায়: “আমিও চাপ সামলাতে অন্য উপায় শিখতে পারি”

    DBT বা Dialectical Behavior Therapy, যা আবেগ নিয়ন্ত্রণ শেখায়। বিশেষভাবে self-harm, impulsivity বা borderline traits থাকলে কার্যকর।

    ওষুধ (Medication) (যদি প্রয়োজন হয়) ডিপ্রেশন, উদ্বেগ বা অন্য মানসিক রোগের জন্য অ্যন্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধ দেওয়া যেতে পারে। নেশা ছাড়ার সময় withdrawal symptoms মোকাবেলায় বিশেষ ওষুধ ব্যবহৃত হয়।

    তাছাড়াও সমর্থন ও সহায়তা প্রদান চিকিৎসা (Support Systems):

    Narcotics Anonymous (NA) বা Alcoholics Anonymous (AA) নামক কিছু দল আছে যারা, আত্মসমর্পণ, আত্ম-উপলব্ধি এবং সহানুভূতির মাধ্যমে সুস্থ জীবনে ফিরতে সাহায্য করে।

    পরিবার ও বন্ধুবান্ধবের ভূমিকা-পরিবারকে থেরাপিতে যুক্ত করলে ফলাফল আরও ভালো হয়, এতে সামাজিক বিচ্ছিন্নতা কমে, সংযোগের মাধ্যমে পুনরুদ্ধার হয়।

    জীবনধারা পরিবর্তন-নিয়মিত ঘুম, ব্যায়াম, পুষ্টিকর খাদ্য গ্রহণ। এছাড়া Mindfulness & Meditation শেখার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

    সবশেষে…

    তাই, নেশাকে বলা যায় শুধু বদভ্যেস নয়, বরং এক ধরনের মানসিক রোগ, যা চিন্তার সমস্যার সাথে জড়িত।নেশাকে যদি শুধুমাত্র একটি বদভ্যাস হিসেবে বিবেচনা করা হয়, তবে সেটা এর প্রকৃত জটিলতা ও গভীরতা বোঝাতে ব্যর্থ হবে। বাস্তবে, নেশা ব্যক্তির আচরণ, আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণে গভীর প্রভাব ফেলে। এটা মস্তিষ্কের জৈব রসায়ন, সামাজিক পরিবেশ, পারিবারিক প্রেক্ষাপট এবং মানসিক স্বাস্থ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যারা নেশা করে তাদের জন্য শুধু চিন্তা বা সিদ্ধান্তের সমস্যা নয়, দেহের শারীরিক আকাঙ্ক্ষাও প্রবল হয়। এই কারণে শুধু “ইচ্ছাশক্তি বৃদ্ধি” বা “বদভ্যেস ছেড়ে দেওয়া” বলাই যথেষ্ট না, সেই সাথে চিকিৎসা, কাউন্সেলিং ও মানসিক সহায়তা দরকার। এবং শুধুমাত্র নৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, একে একটি মনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে বিবেচনা করলেই এর কার্যকর সমাধান সম্ভব।

    ডা. আসাদুল বারী চৌধুরী অমি

    এমডি ফেইজ-বি রেসিডেন্ট, সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    চিন্তার বিকৃতি নেশা নেশা থেকে মুক্তির উপায় নেশার আসক্তি নেশার কারণ নেশার লক্ষণ মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।
    Moner Khabor

    Related Posts

    আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

    November 18, 2026

    নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

    November 18, 2026

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মাদকাসক্তি November 24, 2026

    নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

    মানুষের প্রতিদিনের আচরণ, অভ্যাস আর মানসিক অবস্থা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। অনেক সময় একজন…

    পরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    খেলাধুলায় অধৈর্য হলে ফল ভালো আসে না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.