Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”-এর যাত্রা শুরু
    কার্যক্রম

    শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”-এর যাত্রা শুরু

    Moner KhaborBy Moner KhaborFebruary 6, 2025Updated:February 6, 2025No Comments4 Mins Read7 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”-এর যাত্রা শুরু
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নত সেবা ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডিতে চালু হয়েছে বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”। ৫ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজি বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম এ সালামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এস এম মোরশেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা সামিনা হক এবং ডা তৌহিদুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ এবং ডা. মো. মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মহসিন আলী শাহস হ বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

    নার্চার নেস্ট বাংলাদেশের প্রথম বেসরকারি ওয়ান স্টপ শিশু বিকাশ কেন্দ্র, যা বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (BPCL)-এর তত্ত্বাবধানে পরিচালিত। ২০২১ সাল থেকে BPCL মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে এবং এই নতুন সেবাকেন্দ্রের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করা হবে।

    এই কেন্দ্র থেকে বিকাশজনিত ও আচরণগত সমস্যার সম্মুখীন শিশুদের জন্য রোগ নির্ণয়, কাউন্সেলিং, বিশেষায়িত যত্ন ও থেরাপিউটিক সেবা প্রদান করা হবে।

    অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন নার্চার নেস্টের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “ইদানিং আমরা নেচারকেই গুরুত্ব দিয়ে থাকি, তা না করে নেচার এবং নার্চারকে সমান গুরুত্ব দিয়ে সমন্বয় করা প্রয়োজন। সুতরাং নার্চারকে কিভাবে বিকশিত করা যায় তা নিয়ে ভাবা উচিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সামনে ভালো কিছু হবে, এটাই আশা করি।”বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (BPCL)-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের একটি কেন্দ্র খুবই প্রয়োজনীয়। এখানে সেবা নিতে এসে কেউ যেন হতাশ না হন, সবাই যেন প্রয়োজনীয় সেবা পান এবং এই কেন্দ্রের পরিসর আরও বৃদ্ধি পাক—এটাই কামনা করি।”নার্চার নেস্টের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ডা. রাহানুল বলেন, “এটি মাত্র শুরু। আপনাদের পরামর্শ ও সহযোগিতা পেলে আমরা সাইকিয়াট্রির ক্ষেত্রে নতুন এক অধ্যায় রচনা করতে পারব।”শিশু সাইকিয়াট্রির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. কামরুল হাসান বলেন, “আমি মনে করি, এটি আমাদের দেশের অন্যতম সেরা শিশু সাইকিয়াট্রি ইনস্টিটিউট হতে পারে।”

    সবাইকে নার্চার নেস্টের পাশে সবসময় থাকার আহ্বান করে অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার বলেন, “নার্চার নেস্ট মানে পরিচর্যার নীড়। এটি একটি স্বয়ংসম্পূর্ণ সেবা কেন্দ্র, যেখানে এক ছাদের নিচে শিশুর সবধরনের চিকিৎসা ও বিকাশের ব্যবস্থা রয়েছে। আমরা একই জায়গায় অনেকগুলো সেবা নিয়ে কাজ করছি। এটি সবাইকে জানান এবং আমাদের মূল্যবান পরামর্শ দিন।” অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম নার্চার নেস্ট নিয়ে তার আশা ব্যক্ত করে বলেন, “এটি একটি মহৎ উদ্যোগ। যদি এখানে ভালো সেবা নিশ্চিত করা যায়, তবে কেউই ‘নার্চার নেস্ট’-কে পেছনে ফেলতে পারবে না। যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাঁরা কর্মজীবনে সফল, তাই আমি নিশ্চিত যে এই প্রতিষ্ঠানও সফল হবে।”অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অধ্যাপক ডা. এম এ সালাম বলেন, “আমাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মানুষের সেবা করতে চাই। এটি একটি ইউনিক প্রতিষ্ঠান, বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। আমরা আপনাদের দোয়া ও পরামর্শ চাই, যাতে এই প্রতিষ্ঠানকে সফল করে তুলতে পারি।”

    সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন অধ্যাপক ডা. মহসিন আলী শাহ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নেচার নেস্টের পাশে থাকার আহ্বান জানান।

    এই কেন্দ্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এক জায়গায় সবধরনের শিশু বিকাশ ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান। এখানে নিম্নলিখিত সেবাসমূহ পাওয়া যাবে—

    • অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস (ABA) থেরাপি
    • অকুপেশনাল থেরাপি
    • স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি
    • ডে কেয়ার সুবিধা
    • সাইকোথেরাপি ও চিকিৎসা পরামর্শ
    • প্যারেন্ট ট্রেনিং ও শিশুর যত্ন প্রদানকারীদের প্রশিক্ষণ

    এর ফলে অভিভাবকদের বিভিন্ন কেন্দ্রে ছুটতে হবে না, বরং একই স্থানে সব ধরনের সেবা পাওয়া যাবে।

    নার্চার নেস্টের উদ্যোক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু অনন্য এবং তার নিজস্ব সক্ষমতা রয়েছে। যদি সেই সক্ষমতা সঠিকভাবে নির্ণয় করা যায় এবং প্রয়োজনীয় সব থেরাপি একসঙ্গে প্রদান করা হয়, তবে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। দেশেই আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাবে।”

    শিশুদের পূর্ণাঙ্গ বিকাশে সহায়ক এই সেবাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.nurturenestbd.com অথবা যোগাযোগ করুন ০৯-৬০৪-৬০৪-৬০৪ নম্বরে।

    আরও দেখুন-

    • চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রিয়জনের আকস্মিক মৃত্যুর পর কখন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে?
    Next Article পরার্থপরতাঃ প্রয়োজনীয় না অহেতুক?
    Moner Khabor

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.