Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 9, 2026

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      Recent

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নগরায়ণের ফাঁদে খেলাধুলাহীন প্রজন্ম জড়াচ্ছে আসক্তিতে
    মাদকাসক্তি

    নগরায়ণের ফাঁদে খেলাধুলাহীন প্রজন্ম জড়াচ্ছে আসক্তিতে

    Moner KhaborBy Moner KhaborMay 20, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

    আশাহত, ভগ্ন হৃদয়ে আজ বান্ধবী শাকিলার বাসায় এসেছেন রাহেলা। ছোট্ট বেলার প্রাণের বন্ধু দুজন। তবে আজ বন্ধুতা করতে নয়, একজন পরাজিত মা হিসেবে এসেছেন একজন ‘সাইকিয়াট্রিস্ট’ শাকিলার কাছে। পাশের কোনো বিল্ডিংয়ের পাশ থেকে অস্তায়মান সূর্যটা জানান দিচ্ছে তার অবস্থান। সেদিকে তাকিয়ে ভাবছেন রাহেলা গত কদিনের কথা।

    তার তেরো বছরের ছোট্ট ছেলে মাদকাসক্ত! তার ঘরে ইয়াবা ট্যাবলেট, আর কী কী যেন পাওয়া গেছে! কীভাবে পেল, কার কাছে… এগুলো নিয়ে ভাবতে পারছেন না তিনি! তার তেরো বছরের বাচ্চা নিমো! এটাও কি সম্ভব! আর ভাবতে পারেন না তিনি, বসে পড়েন বারান্দার লম্বা চেয়ারটাতে।

    এই যেন সেদিন জন্ম হলো নিমোর! বড় ছেলে নিশোর প্রায় চৌদ্দ বছর পর জন্ম তার। তেরোতে পড়ল মাত্র। গত কয়েকমাস ধরেই খেয়াল করছেন সে নিয়মিত স্কুলে যাচ্ছে না, তার রুমের বাইরেও কম বেরুচ্ছে, কিছু বললে বিরক্ত হচ্ছে। নতুন ক্লাসে উঠেছে। প্রথমে ভেবেছেন, হয়ত ক্লাস হচ্ছে না, তাই যাচ্ছে না। সমস্যা নেই, যাবে।

    রাহেলা অন্যান্য মায়েদের মতো বাচ্চাদের ওপর পড়াশোনার বেশি চাপ দেয়ার পক্ষপাতী নন। তাছাড়া নিজেও কিছুটা ব্যস্ত সমাজসেবামূলক কাজ নিয়ে। বড় ছেলের মতো ছোটোটাকে অতটা সময় দিতে পারছেন না। ভেবেছিলেন বড় ভাইকে দেখে ছোটোজনও তার মতো পড়ুয়া, সামাজিক, তুখোড় বিতার্কিক বা বক্তা হবে। কিন্তু সে আশা বাদ দিয়েছেন কয়েক বছর আগেই, যখন থেকে খেয়াল করলেন নিমো কথা কম বলে, নিজের মতো করে থাকতে ভালোবাসে, আর সবার সঙ্গে মিশতেও চায় না। অবশ্য তিনি নিজেও যে খুব চেষ্টা করেছেন ছেলেকে পরিবর্তন করার, তেমনও নয়। রাহেলা ধরে নিয়েছিলেন নিমো ওরকমই, তাকে পরিবর্তন করার চেষ্টা করা হলে, সেটা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।

    খেলাধুলার জায়গা নেই আশেপাশে, তাই ছোটো থেকেই বাসার কম্পিউটারেই গেইম খেলত সে বিকেল বেলায়-এটাতেও আপত্তি ছিল না রাহেলা বা তার স্বামীর, যেহেতু সব বাচ্চারাই খেলে কম্পিউটার গেইম। পরে বায়না ধরলে ট্যাব কিনে দেন। ট্যাব কিনে দেয়ার পর থেকেই আস্তে আস্তে ছেলেটা বদলে যেতে শুরু করল, আগে তার রুমে এসে কম্পিউটার ব্যবহার করলেও ট্যাবে গেইম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের পর থেকে নিজের রুম থেকে কমই বের হতো।

    মোবাইল বা ট্যাব সরিয়ে নিলে রেগে যেত। মাঝেমধ্যে এটা নিয়ে একটু বিরক্ত যে হননি, তা নয়। কিন্তু ভেবেছেন ছেলের যেহেতু বাইরে খেলাধুলার সুযোগ নেই, বরং মোবাইলেই খেলুক। কিন্তু সেটা যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঘুণাক্ষরেও টের পাননি তিনি।

    এই তো, মাত্র দু-তিন দিন আগেই জীবনের সবচেয়ে ভয়ংকরতম সত্যের মুখোমুখি হলেন তিনি। পরশু দিন বাসায় ঢোকার সময় গেট থেকেই শুনতে পান চিৎকার চেঁচামেচির শব্দ। শব্দের উৎস বুঝে দৌড়ে বাসায় নিমোর রুমে ঢুকে দেখেন লণ্ডভণ্ড অবস্থা ঘরের। রাহেলার স্বামী ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছেন, নিশো চিৎকার করছে… সামনে রাগী চেহারায় দাঁড়িয়ে নিমো। কী হয়েছে জিজ্ঞেস করতে করতে অনেক্ষণ পরে যে উত্তর পাওয়া গেল, তাতে মাথা ঘুরে পড়ে গেলেন রাহেলা।

    ‘কী ভাবছিস?’-চমকে ওঠে তাকিয়ে দেখেন শাকিলা দাঁড়িয়ে আছে। ছোটোবেলার বান্ধবীকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠেন তিনি। শাকিলার চোখেও অশ্রু। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দু-কাপ কফি নিয়ে এসে বন্ধুর পাশে বসলেন তিনি।

    রাহেলা বুঝলেন কিছু বলার প্রস্তুতি নিয়ে এসেছেন শাকিলা। তিনি শুনতে লাগলেন। ‘তুই শুনেছিস নিশ্চয়ই নাইন্টিজ এর চাইল্ড নামে একটা কথা আছে। সম্ভবত এই নাইন্টিজের সময়ের শিশু-কিশোরগুলোই সবচেয়ে শেষ প্রজন্ম, যারা মাঠে-ঘাটে হেসে-খেলে কিছুটা বড় হয়েছে। এর পর থেকেই প্রযুক্তি আর ক্রমবর্ধমান নগরায়ণ ঘিরে ধরেছে শহরবাসীদের। ফলে ২০০০ সাল, বা তারপরে জন্ম নেয়া শিশুরা আগের প্রজন্মের মতো চাইলেও ওভাবে আর খেলতে পারেনি, ঘুরতে পারেনি। কারণ খেলার জায়গা কমে যাওয়া ছাড়াও আজকালকার বাবা-মা বাচ্চাদের পড়াশুনার প্রতি বেশি সচেতন হয়ে যাওয়ায় অন্যান্য অ্যাক্টিভিটিস কম গুরুত্ব পেয়েছে।

    বাইরে খেলার চেয়ে মোবাইল বা কম্পিউটারে খেলা বা সময় দেয়াটা অনেকেই বাচ্চার জন্য অধিক ভালো বলে মনে করেন বা করতেন তারা।

    নিমো নেশা করে। ব্যাপারটা নিশ্চিতভাবেই ভয়ংকর, কিন্তু সেটার পটভূমিটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোরা যখন কম্পিউটার বা ট্যাব দিয়েছিলি, কী ভেবেছিলি? ভেবেছিলি বাচ্চা ইন্টারনেট থেকে অনেক কিছু শিখতে পারবে বা মোবাইল গেইমটা খেলল, তো বাসায়ই থাকল, দুষ্টুমি করল না?’

    রাহেলা হ্যাঁ সূচক মাথা নেড়ে বাকিটা শোনার অপেক্ষায় থাকলেন।

    ‘খেলাধুলা-অন্যান্য অ্যাক্টিটিভিটিতে না থেকে দীর্ঘদিন শুধু বসে বসে কম্পিউটারে গেইম বা অন্য কাজ করার ফলে শরীরবৃত্তীয় কী সমস্যা হয় সেটা অনেকেই জানে। যেমন স্থূলত্ব, ডায়াবেটিস, দুর্বল হাড়ের সমস্যা ছাড়াও সামাজিক না হওয়া, ঘুম কম হওয়া, বিরক্তি, আচরণগত সমস্যা এবং অন্যান্য সমস্যাও দেখা দেয়। তুই জেনে কিছুটা অবাক হবি, কিন্তু এটা সত্য যে ইন্টারনেট/সোশ্যাল মিডিয়া আসক্তি বা ইন্টারনেট গেইমিং আসক্তির সঙ্গে নেশার একটা সরাসরি সম্পর্ক আছে।

    বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত ইন্টারনেট আসক্তির সঙ্গে নেশাদ্রব্য গ্রহণের ঝুঁকি জড়িত। ইন্টারনেটে আসক্তি এবং মাদকাসক্তি একই সূত্রে গাঁথা। কারণ যেকোনো আসক্তিতে মস্তিষ্কে reward pathway উজ্জীবিত হয়, এতে মস্তিষ্কে ‘ডোপামিন’ নামক যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তা আনন্দের অনুভূতি (pleasurable sensation) দেয় এবং ঐ আচরণগুলোকে পুনরাবৃত্ত করতে অনুপ্রাণিত করে।

    একটু নড়েচড়ে উঠে দাঁড়িয়ে বললেন শাকিলা, ‘জানি না, তোকে আমি কতটুকু বোঝাতে পারলাম, তবে বলার উদ্দেশ্য এটাই ছিল, আজকে নিমোর মাদকাসক্তির সাথে তার ইন্টারনেট গেইমিংয়ের কোনো ভূমিকা আছে কি না… সেটা কিছুটা বোঝানো।

    অনেক তো বললাম, এবার বল তো এই ইন্টারনেট আসক্তি, এই নেশা করা, কোথা থেকে বা কেন এর উৎপত্তি?

    ভেবে দেখ, ইট-পাথর আর কংক্রিটের দেয়ালে বাচ্চাদের ছোটোবেলাটা আটকে ফেলেছি আমরা। পড়াশোনা আর প্রযুক্তির চাপে, নগরায়ণের ফাঁদে পিষ্ট বাচ্চাগুলো হারিয়ে ফেলেছে তাদের দুরন্ত শৈশব। আমরা ভুলেই গেছি শুধু পড়াশুনা করে নয়, তার পাশাপাশি খেলাধুলা, বিনোদন, গল্পের বই পড়া, ঘুরে বেড়ানো সবকিছু মিলেই একটা শিশুর প্রকৃত বেড়ে ওঠা হয়। তবে সময়টা এখনো হারিয়ে যায়নি, তার শৈশব এখনো ফিরে পাওয়ার সুযোগ আছে। তুই নিমোকে নিয়ে আয় কাল-পরশু। তার বর্তমান অবস্থা দেখে চিকিৎসা শুরু করতে হবে। আর তোরা, মানে তার পরিবারই কিন্তু পারে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে।’

    রাহেলা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন শাকিলার কথা। যেন ঝেড়ে উঠে দাঁড়ালেন তিনি, বান্ধবীকে জড়িয়ে ধরে বের হয়ে গেলেন। শাকিলা তাকিয়ে থাকলেন তার প্রিয় বন্ধুটির দৃপ্ত পদক্ষেপের দিকে। তিনি জানেন রাহেলা অবশ্যই পারবে তার সন্তানকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে, পারবে এক দুরন্ত কৈশোর উপহার দিতে। সময়টা যে এখনো সম্পূর্ণ ফুরিয়ে যায়নি!

     

    ডা. রেজওয়ানা হাবীবা

    এমডি রেসিডেন্ট (সাইকিয়াট্রি), সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট।

    আসক্তি নগরায়ণ ও মাদকাসক্তি মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারি না
    Next Article বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলি
    Moner Khabor

    Related Posts

    আসক্তি শুধু অভ্যাস নয়, মস্তিষ্কেরও পরিবর্তন।

    November 8, 2026

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    October 13, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 9, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    মানসিক রোগের লক্ষণ অনেক সময় চোখে দেখা যায় না, এমনকি রোগী নিজেও বুঝতে পারেন…

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.