Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » চিন্তা যেভাবে বাস্তবতাকে গড়ে
    জীবনাচরণ

    চিন্তা যেভাবে বাস্তবতাকে গড়ে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 13, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনার মন খুব শক্তিশালী। যদি আপনি বেশিরভাগ মানুষের মতই হন, তবে কিভাবে ভাবেন – তা নিয়ে সম্ভবত খুব কম সময় ব্যয় করেন। আসলে চিন্তা নিয়ে আর কে চিন্তা করে।

    কিন্তু আশ্চর্যের ব্যাপার হল- আপনি নিজের সম্পর্কে যেভাবে ভাবেন, আপনার নিজের বাস্তবতা সেভাবেই গড়ে ওঠে। যদি নিজের যোগ্যতা বা সক্ষমতা সম্পর্কে অশুদ্ধ ধারণা আঁকেন মনে, তবে আপনি নিজেই আপনার সম্ভাবনাকে সীমিত করে ফেললেন।

    চিন্তা, বিশ্বাস ও ব্যবহারের মধ্যে সম্পর্ক
    আপনার নিজস্বতার চক্রে আপনার চিন্তাই মূল প্রভাবক। আপনি যা ভাবেন, তা সরাসরি আপনার অনুভূতি এবং ব্যবহারকে প্রভাবিত করে। যেমনঃ আপনি যদি নিজেকে ব্যর্থ ভাবেন, তবে মনে ব্যর্থতার অনুভূতিই জাগবে। এমনকি আপনি একজন ব্যর্থ মানুষের মত আচরণ করবেন। এতে নিজেকে ব্যর্থ ভাবা ভ্রান্ত বিশ্বাসটাই আরও বাড়বে।

    দেখা গেছে, কেও হয়ত নিজের পেশাগত দক্ষতা নিয়ে সন্দিহান। হয়ত প্রায়ই একথাও বলেন যে, পেশায় কোনো উন্নতি করতে পারবেন না। কিন্তু নিজের সম্পর্কে এই সিদ্ধান্তই তাকে বেশি পরিশ্রম করা থেকে অনুৎসাহিত করে। পরিশ্রমের অভাবই হয়ত তার চাকরিতে প্রোমোশনে বাঁধা।

    আবার হয়ত কেও নিজেকে অসামাজিক ভাবেন। কোনো সামাজিক আড্ডায় গেলে কোনো এক কোনায় গিয়ে বসে থাকেন। ফলে কেও যখন তার সাথে কথা বলে না; তার অসামাজিক ভাবার ভ্রান্ত বিশ্বাস বেড়ে যায়।

    আপনার বিশ্বাস আরও শক্তিশালী হয়
    যখন আপনি নিজের সম্পর্কে ধারণা গড়ে তোলেন, আপনি দুটি কাজ করেন। প্রথমত সেই ধারণার পক্ষে প্রমাণ খুঁজতে থাকেন, দ্বিতীয়ত ধারণার বিরুদ্ধের অভিজ্ঞতা, চিন্তা, তথ্য, প্রমাণকে অগ্রাহ্য করেন বা কমাতে থাকেন।
    যেমনঃ যিনি নিজেকে ব্যর্থ ভাবেন, প্রতিটি ভুলকে প্রমাণ হিসেবে দেখবেন যে তার ধারণা সত্য। এমনকি যখন কোনো কিছুতে তিনি ভাল করেন, তাকে সৌভাগ্য বলে মনে করেন।

    একটু ভালভাবে ভাবলেই বুঝতে পারবেন যে- মূলত আপনার আত্মবিশ্বাসের বা দক্ষতার অভাব আপনাকে পেছনের দিকে টানছে না। প্রকৃতপক্ষে আপনার বিশ্বাস আপনার পূর্ণ সম্ভাবনার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
    একটা ইতিবাচক মনোভাব গড়ার অর্থ কাঙ্খিত ফলাফলের আরও বেশি সম্ভাবনা। এর মানে অবশ্য এই না যে, ইতিবাচক চিন্তার কোনো জাদুকরী ক্ষমতা আছে। কিন্তু আশাবাদী মনোভাব আপনার আচরণকে গঠনমূলক করে। আপনার সাফল্যের সম্ভাবনাকে বহুগুন বাড়িয়ে দেয়।

    চ্যালেঞ্জ করুন আপনার নেতিবাচক ধারণাকে
    নিজের সম্পর্কে আপনার ধারণার দিকে মনোযোগ দিন। হয়ত নিজেকে অদক্ষ, অযোগ্য ভেবে বসে আছেন। অথবা নিজেকে ভাবছেন একজন খারাপ নেতা। নিজেকে মনে করিয়ে দিন, এসব ভ্রান্ত বিশ্বাস দিয়ে নিজের সম্ভাবনাকে সীমিত বা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। শুধু কিছু ভাবছেন বলেই তা সত্য হয়ে যাচ্ছে না এমনি এমনি।

    সুসংবাদ হচ্ছে- আপনি আপনার চিন্তার ধরন পাল্টাতে পারবেন চাইলে। আপনার দৃষ্টিভঙ্গী পাল্টাতে পারবেন। পারবেন আপনার জীবনকে পাল্টাতে। আপনার ভ্রান্ত বিশ্বাসকে কাটাতে দুটি উপায় প্রচন্ড কার্যকরী।

    বিপরীত প্রমাণ খুঁজুন
    আপনার নিজের সম্পর্কে ভ্রান্ত নেতিবাচক বিশ্বাসের সাথে বিপরীত এমন যে কোনো বিষয় যে কোনো সময় লিখে রাখুন বা মনে রাখুন। এই ভিন্নতার প্রতি স্বীকৃতি আপনাকে মনে করিয়ে দেবে যে, আপনার বিশ্বাস সব সময় সত্য নয়।

    চ্যালেঞ্জ করুন বিশ্বাসকে
    আপনার নিজের প্রতি ধারণা সম্পর্কিত নেতিবাচক বিশ্বাসগুলো কতটা সত্য- তা যাচাই করতে আচরণের পরীক্ষা চালান। যদি নিজেকে যথেষ্ট যোগ্য না মনে হয়, তবে এমন কিছু করুন যাতে নিজেকে মূল্যবান মনে হবে। তা হতে পারে কোনো বিশেষ দক্ষতা অর্জনের চেষ্টা বা কোনো অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা। যদি নিজের স্বাচ্ছন্দ্যের সীমার বাহিরে যাওয়ার ব্যাপারে নিজের ওপর কোনো নিষেধাজ্ঞা রেখে থাকেন, তবে ভেঙ্গে ফেলুন। করুন না হয় এমন কিছু যাতে কিছুটা অস্বাচ্ছন্দ্যবোধ হয়। আপনার সীমা বাড়তেই থাকবে। বাড়তেই থাকবে।
    চর্চার মাধ্যমে নিজেকে ভিন্নভাবে চিন্তা করাতে প্রশিক্ষণ অবশ্যই সম্ভব। আপনি আপনাকে সীমিত করে দেয়া সেইসব ফালতু বিশ্বাসকে ঝেড়ে ফেলবেন। পূর্ণ সম্ভাবনাময় গোছানো মানুষে পরিণত হবেন আপনি।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

     

    চিন্তা বাস্তবতা ভাবনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসুখে থাকুন ৫টি আচরণ ত্যাগ করে
    Next Article শিশুদের মাঝে চঞ্চলতা থাকাটাই স্বাভাবিক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.