Close Menu
    What's Hot

    পরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।

    মুড সুইং: শুধু মনের খেয়াল, নাকি কোনো রোগের লক্ষণ?

    কথা বলো কথা বলি: অভিজ্ঞতার গল্প

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোনো কিছুতে আনন্দ পাই না
    প্রশ্ন-উত্তর

    কোনো কিছুতে আনন্দ পাই না

    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামBy প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামSeptember 3, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:  আমার নাম আবিদ। বয়স ২৬ বছর। আমি একটি প্রাইভেট ব্যাংকে জব করি। গত কয়েকমাস ধরে আমার সমস্যা হচ্ছে আমার কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতে আনন্দ পাই না । সারাক্ষণ অস্থির অস্থির লাগে । বুক ধড়ফড় করে। স্যার এখন আমি কি করতে পারি ? কোনো ঔষধ কি সেবন করব ? করলে কি ঔষধ সেবন করব এবং কতদিন ? প্লিজ স্যার আমাকে একটু সাহায্য করেন।
    পরামর্শ: প্রিয় আবিদ, আপনি যে সমস্ত উপসর্গের কথা লিখেছেন, তা মোটামুটিভাবে বোঝা যায় এগুলো ডিপ্রেশন ও অ্যাংজাইটির উপসর্গ। ঔষধ-পত্র লেখার আগে জানতে হবে আপনার ব্যক্তিত্বের ধরণ কি, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অথবা অফিসিয়াল কারণে কাজের ক্ষেত্রে কোন অস্বাভাবিক চাপের সম্মুখীন হচ্ছেন কিনা, আপনি স্বাভাবিকভাবে উদ্বিগ্ন ব্যক্তিত্বের মানুষ কিনা তার যথাযথ মূল্যায়ন করা উচিত হবে। যেকোনো ঔষধপত্র ব্যবহার করার আগে মূল্যায়ন করা উচিত যে, আপনার কর্মদক্ষতা কমে যাচ্ছে কিনা, ক্ষুধামন্দা আছে কিনা, ঘুমের অসুবিধা হচ্ছে কিনা, কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারছেন কিনা, কর্মদক্ষতা আগের চেয়ে কমে এসেছে কিনা ইত্যাদি বিষয়গুলো জানা প্রয়োজন। আমার উপদেশ হবে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে বিএসএমএমইউ, শাহাবাগ বিকালে অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে যোগাযোগ করুন। আর ঢাকার বাইরে থাকলে যেকোনো মেডিকেল কলেজের মনোরোগ বিভাগে যোগাযোগ করুন। আপনি যে কয়েকটি উপসর্গের কথা লিখেছেন তাতে মনে হয় আপনি প্রাথমিকভাবে ডিপ্রেশন ও অ্যাংজাইটির কারণে কষ্ট পাচ্ছেন। মূলত এই ধরনের সমস্যার সম্মূখীন রোগীদের জন্য ঔষধপত্রের যথেষ্ট উপকার হবে, তবে কমপক্ষে তিন থেকে ছয়মাস খেতে হবে, আপনার ক্ষেত্রে সাপোর্টিভ সাইকোথেরাপি ও রিলাক্সেশান থেরাপি কাজে আসবে বলে আমি মনে করি। ব্যক্তিগতভাবে আমি মনে করি ঔষধ লেখার আগে শুধু উপসর্গের কথা না ভেবে রোগীর সমস্যার সঠিক মূল্যায়ন করে প্রয়োজনীয় ঔষধপত্র সঠিক মাত্রায় খাওয়া যেতে পারে। আমার মনে হয়, যেহেতু আপনি কর্মব্যস্ত প্রাইভেট ব্যাংকে কাজ করছেন, আপনার কর্মদক্ষতা অক্ষুন্ন রেখেই প্রয়োজনীয় ঔষধপত্র, সাইকোলোজিক্যাল সাপোর্ট ভালো কাজ করবে। আমি নিজে সঠিক মূল্যায়ন না করে সরাসরি ঔষধ লেখা পছন্দ করি না। যেভাবে আপনাকে উপদেশ দেওয়া হয়েছে সেভাবে কাজ করলেই মনে হয় আপনার সঠিক চিকিৎসা হবে।
    আপনার জন্য শুভ কামনা রইল।

    অ্যাংজাইটি ডিপ্রেশন মনোরোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমেয়েদের তুলনায় ছেলেরা কম আবেগপ্রবণ
    Next Article মন খারাপে ফেসবুক নয়
    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম

    Related Posts

    পরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।

    November 12, 2026

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    November 10, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি November 12, 2026

    পরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।

    প্রশ্ন: আমার বয়স ১৯ বছর। সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পড়তে বসলেই ভয় লাগে।…

    মুড সুইং: শুধু মনের খেয়াল, নাকি কোনো রোগের লক্ষণ?

    কথা বলো কথা বলি: অভিজ্ঞতার গল্প

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.