Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » একা ঘুমালে নাকি জিন-ভূত তাকে মেরে ফেলবে
    প্রশ্ন-উত্তর

    একা ঘুমালে নাকি জিন-ভূত তাকে মেরে ফেলবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 15, 2021Updated:March 15, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন ভীতি আপনার সঙ্গীকেও প্রভাবিত করতে পারে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমার নাম ফারজানা আক্তার। সমস্যা আমার স্বামীর। নাম ইমরান। বয়স ৩০। দুই বছর আগে বাবা-মা আমার বিয়ে দেন। বিয়ের আগে জানতাম না আমার স্বামী একজন মানসিক রোগী। সে ঘুমের মধ্যে কান্নাকাটি করে। ঘুমের মধ্যে কথা বলে এবং মানুষকে গালাগালি করে। আর প্রচন্ড ভয় পায়। কোনো কিছুর শব্দে চমকে ওঠে। কোনো কাজকর্ম করে না। সারাদিন আমার সঙ্গে সঙ্গে থাকে। রাতে একা ঘুমাতে ভয় পায়। সে একা ঘুমালে নাকি জিন-ভূত এসে তাকে মেরে ফেলবে। অনেক কবিরাজ-দরবেশ দেখিয়েছি। কোনো ফল পাইনি। এখন কী করবো  ‍বুঝতে পারছি না। সমাধান চাই।

    পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনার স্বামীর বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথমত, তার ঘুমের সমস্যা আছে। আমরা জানি, ঘুমের ধাপ দুটি। যেমন- রেম স্টেজ এবং নন রেম স্টেজ। আমরা সাধারণত  ‍ঘুমের রেম স্টেজে এসব স্বপ্ন দেখে থাকি। ঘুমের সমস্যার বেশকিছু ভ্যারাইটি আছে। এর কিছু রেম স্টেজ-এ, আবার কিছু নন রেম স্টেজ-এ হয়ে থাকে। যেমন- নামের এক ধরনের রোগ আছে যা রেম স্লিপ-এ হয়। সেক্ষেত্রে রোগী ঘুম থেকে জেগে ওঠে, যা স্বপ্ন দেখে তা মনে করতে পারে এবং আবার ঘুমিয়ে পড়ে। আবার, নাইট টেরর নামক রোগটি নন রেম স্লিপ পর্যায়ে হয়। এক্ষেত্রে রোগী ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে এবং ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তারপর আবার ঘমিয়ে যায়। ঘুমের আরেকটা ভ্যারাইটি হলো ঘুমের মধ্যে হাঁটা । আরেক ধরনের সমস্যায় রোগী ঘুমের মধ্যে কথা বলে, চিৎকার করে, কান্নাকাটিও করতে পারে এবং পরে আবার ঘুমিয়ে পড়ে। একে আমরা সুমনামবলিজম বলি। আপনার স্বামীর সম্ভবত সুমনামবলিজম সমস্যা হতে পারে। যেহেতু তিনি ঘুমের মধ্যে কান্নাকাটি করেন, কথা বলেন, গালাগালি করেন। তবে আরো বিস্তারিতভাবে জানতে পারলে রোগ সম্পর্কে আরো সঠিকভাবে বলা যেত। এই সবগুলোই স্লিপ ডিজঅর্ডারের মধ্যে পড়ে এবং এর চিকিৎসা আছে। বেনজোডায়াজিপিন নামক ঘুমের ওষুধ কয়েকদিন খেলে এই সমস্যা কমে যায়।

    যেহেতু রোগী একা থাকতে চান না, প্রচন্ড ভয় পান- তাই ধারণা করা যেতে পারে উনার সম্ভবত ফোবিয়া আছে। ফোবিয়া এক ধরনের মানসিক রোগ- যেখানে রোগী অহেতুক ভয় পায়, একা থাকতে; এমনকি একা কোথাও যেতেও ভয় পেয়ে থাকে। রোগীর আরেকটা সমস্যা হলো তিনি মনে করেন ঘুমের মধ্যে জিন-ভূত এসে তাকে মেরে ফেলবে। এটা যদিরোগী পরোপুরি বিশ্বাস করেন তাহলে তার মধ্যে ডিলিউশন থাকতে পারে। ডিলিউশন এক ধরনের মানসিক রোগ। এর চিকিৎসা আছে এবং এর জন্য এন্টিসাইকোটিক ঔষধ খেতে হবে।

    অতএব বলা যাচ্ছে যে, যদি আপনার স্বামীর স্লিপ ডিজঅর্ডার হয় তবে সেটার চিকিৎসা আছে, ফোবিয়া হলেও চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। আবার ডিলিউশনাল ডিজঅর্ডার হলেও তার চিকিৎসা আছে। তবে উনার কাছ থেকে আরো তথ্য জানা জরুরি। শুধু এটুকু তথ্যের ওপর ভিত্তি করে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব নয়। তাই সবচেয়ে ভালো হয় কোনো নিকটস্থ মনোরোগ বিশেষজ্ঞকে দেখালে। মনোরোগ বিশেষজ্ঞ কিছু স্পেসিফিক প্রশ্ন করে উনার রোগ সম্পর্কে ভালোভাবে জেনে সঠিক চিকিৎসা করলেই উনি সুস্থ হয়ে যাবেন।

    পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. মহসিন আলী শাহ্।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকমনওয়েলথ ডিজিটাল হেলথ অ্যাওয়ার্ড পেয়েছে মনের ডাক্তার
    Next Article ৮ ঘণ্টার কম ঘুমে বিষণ্ণতার ঝুঁকি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    November 4, 2026

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.