Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মহত্যার হার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্কটল্যান্ড
    আন্তর্জাতিক

    আত্মহত্যার হার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্কটল্যান্ড

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 15, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্কটল্যান্ড সরকার ২০২২ সালের মধ্যে দেশের আত্মহত্যার পরিমাণ ২০ শতাংশে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সেখানের মানসিক স্বাস্থ্য মন্ত্রী ‘ক্লেয়ার হহি’ এই লক্ষ্যে একটি আত্মহত্যা প্রতিরোধ কর্ম পরিকল্পনা গ্রহণের ঘোষনা দিয়েছে। কিন্তু, আত্মহত্যা প্রতিরোধ দাতব্য সংস্থ্যা ‘সামারাতিয়ান্সে’র মতে স্কটল্যান্ড সরকার আত্মহত্যার বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্বের সঙ্গে দেখছে না।
    মিস হহি জোর গলার সাথে দাবী করছেন যে, স্কটল্যান্ড ‘আত্মহত্যার দ্বারা মৃত্যুর পরিমাণ কমানোর ক্ষেত্রে অগ্রগতি করেছে। এই ব্যাপারে আরো অনেক কিছু করা বাকি আছে’।
    সরকার জাতীয় আত্মহত্যা প্রতিরোধ লিডারশীপ দল করার পরিকল্পনা করেছে। যার প্রধান হিসেবে থাকবে স্কটল্যান্ড পুলিশের সাবেক ডেপুটি চিফ রোজ ফিটজপ্যাট্রিক। তার তাহবিল ফান্ড আছে ৩ মিলিয়ন ডলার/ইউরো।
    ২০১৭ সালে স্কটল্যান্ডে মোট ৬৮০ জন ব্যক্তি আত্মহত্যা করেন। যা প্রতি লাখে ১২.৫ জন। এই সংখ্যাটা গত কয়েক বছর ধরেই অপরিবর্তিত অবস্থায় আছে। ২০০২ সালের প্রতি লাখে ১৮ জন থেকে এই সংখ্যা ক্রমাগত কমে আসছে। যা কিনা ১৫ বছরে প্রায় ২০ শতাংশ কমে যাওয়ার সমান। মন্ত্রীরা আশাই করছেন আগামী বছরে এর মাত্র আরো কমে যাবে।
    পরিকল্পনায় যে সকল কাজের কথা বলা হয়েছে তার মধ্যে-
    ১. ২০১৯ সালের মে মাসের মধ্যে এনএইচএস কর্মীসহ সকল সরকারী ও বেসরকারী সেক্টরে নতুন করে মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদাণ করা।
    ২. আত্মহত্যার মাধ্যমে সংঘটিত সকল মৃত্যুকে পুনরায় পরীক্ষা করা, যাতে করে তা থেকে শিক্ষা লাভ করা যায়।
    ৩. সেপ্টেম্বর মাসের মধ্যে একটি নতুন জাতীয় লিডারশিপ দল তৈরি করা।
    ৪. ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি  করা।
    ৫. জনগনকে সচেতন করার জন্য ক্যাম্পেইনের ব্যবস্থা করা।
    সরকারের পূর্বের আত্মহত্যা প্রতিরোধ কৌশল ২০১৬ সালে শেষ হয়। এরপর বিপক্ষ পার্টি এবং স্বাস্থ্য দলগুলো নতুন পরিকল্পনা করার জন্য লেগে পরে।
    ২০১৮ সালের মার্চ মাসে একটি খসড়া পরিকল্পনা করা হয়। কিন্তু সাথে সাথেই তা হয় তীব্র সমালোচনার শিকার। সামারাতিয়ানসের জেমস জপলিং, হলিরুড হেলথ কমিটিকে বলেন এই পর্যায়ে এসে ‘গ্রুপটা খুবই হতাশাজনক ছিল’। তিনি মন্ত্রীদের আরো বেশি উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করতে বলেন।
    তবে পরিকল্পনাটি সমাপ্ত হওয়ার পর তা উষ্ণ অভ্যর্থনা পায়। স্কটল্যান্ড এসোসিয়েশন অফ মেন্টাল হেলথ (এসএমএইচ) বলেন ‘ইহা আত্মহত্যাকে একটি জাতীয় ইস্যু হিসেবে গুরুত্ব দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেখায়’।
    কার্যনির্বাহী কমিটির প্রধান বিলি ওয়াটসন বলেন, ‘সাম্প্রতিক বছর গুলোতে আত্মহত্যার সংখ্যা কমানোর বিষয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি, তা সত্ত্বেও আমাদের আত্মসন্তুষ্ট হওয়া যাবে না। যখন কেউ আত্মহত্যায় মৃত্যু বরণ করে তখন এটার প্রভাব আর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না’।
    মেন্টাল হেলথ ফাউন্ডেশন স্কটল্যান্ডের প্রধান লি নিফটনও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বলেছেন, ‘এখন এটাকে বাস্তবে পরিণত করতে হবে। যে দুঃখ এবং হতাশা একটা মানুষকে তার নিজের জীবন নিয়ে নিতে বাধ্য করে তা কোনো সমাজেরই সহ্য করা উচিত নয়। এখনই সময় স্কটল্যান্ডকে আত্মহত্য প্রতিরোধে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরার’।
    মিস হহি আগে একজন মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবিকা ছিলেন। জুন মাসে মরিন ওয়াটের কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রীর পদটি গ্রহণ করেন।
    তিনি বলেন ‘প্রতিটা জীবনের মূল্য আছে এবং আত্মহত্যার মাধ্যমে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য বা অনিবার্য হিসেবে গণ্য করা উচিত নয়। গত কয়েক দশকে স্কটল্যান্ড আত্মহত্যার মাধ্যমে মৃত্যু কমানোর ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছে। কিন্তু আমাদের এ ব্যাপারে আরো অনেক কিছু করা বাকি আছে’।
    তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি স্কটল্যান্ড চাই যেখানে আত্মহত্যা প্রতিরোধযোগ্য এবং যেখানে আত্মহত্যার চিন্তা করছে বা কাছের কাউকে হারিয়েছে এমন কেউ প্রয়োজনীয় সব রকম সাহায্য পায়’।
    এ বছরের শুরুতে স্কটল্যান্ড পুলিশ থেকে অবসর গ্রহণ করেছেন মিস ফিটজপ্যাট্রিক। তিনি বলেন, ‘নতুন লিডারশীপ গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য অনেক সম্মানের। আমি এই দলটির তাৎপর্য এবং একটি পরিসরের সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে এই পরিকল্পনা বাস্তবায়ন করবো। এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী, আমরা সবাই মিলে একটা পরিবর্তন ঘটাতে পারবো’।
    তথ্যসূত্র: বিবিসি।
    অনুবাদক: মাঈশা তাহসিন অর্থী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক অত্যাচারের লক্ষণ
    Next Article মাতৃদুগ্ধ, প্রিম্যাচিউর শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    October 3, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.