Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অনিদ্রার আদৌ কোন চিকিৎসা আছে?
    প্রশ্ন-উত্তর

    অনিদ্রার আদৌ কোন চিকিৎসা আছে?

    ডা. সৃজনী আহমেদBy ডা. সৃজনী আহমেদSeptember 9, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: আমার নাম রুনা। আমার সমস্যা প্রথম হালকা টেনশন থেকেই শুরু হয়েছিল ঘুম কম হওয়া। বাচ্চা হওয়ার পর মেয়েদের এমনিতেই ঘুম কম হয়, আমারও তাই হয়েছিল। সেই কম ঘুম আজও কমই রয়ে গেল। বর্তমানে এটা অনিদ্রার পর্যায়ে চলে গেছে। ওষধ না খেলে ঘুম হয় না। হলেও খুব কম, শেষ রাতের দিকে। এটা প্রায় ৭-৮বছর হয়ে গেছে। অনিদ্রার আদৌ কোন চিকিৎসা আছে? সঠিক উত্তর জানালে উপকৃত হতাম।
    ডা. সৃজনী আহেমদ: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বেশ কষ্টের মধ্যে আছেন দেখা যাচ্ছে। আমাদের শরীরের একটা ছন্দ আছে। দৈনন্দিন কার্যক্রমগুলোর মধ্যে ঘুম অন্যতম। অনেক সময়ই এই ছন্দের অনিয়ম হলে সেটাই নিয়মিত হয়ে যায়। আপনার ক্ষেত্রে এরকম একটা কিছু হয়েছে। আপনি জানিয়েছেন যে, বাচ্চা হওয়ার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মনের উদ্বিগ্নতা, বিষন্নতা ঘুমের উপর প্রভাব ফেলে। বিশেষ করে ঘুমানোর শুরুতে সমস্যা হওয়াটা উদ্বিগ্নতাজনিত মানসিক সমস্যার জন্য হয়।
    আপনার সমস্যার ক্ষেত্রে কয়েকটা বিষয় আরো জানার আছে।
    ১.আপনি কি ওষুধ খাচ্ছেন? কবে থেকে খাচ্ছেন? যেই মাত্রায় আগে খাচ্ছিলেন সেটা বাড়াতে হচ্ছে কিনা?
    ২.আপনার দৈনন্দিন রুটিন কেমন? সকালে কয়টায় উঠেন ঘুম থেকে? দুপুরে ঘুমান কিনা?
    ৩.আপনার আগে ঘুমের সমস্যা ছিলো কিনা?
    ৪.আপনার বাবা-মা ও ভাই-বোনের কারো ঘুমের সমস্যা আছে কিনা?
    ৫. চা কফি খাওয়ার অভ্যাস আছে কিনা? খেলে কখন খান?
    এই প্রশ্নগুলো জানতে চাওয়ার কারন হচ্ছে, ঘুমের ছন্দটা দৈনন্দিন রুটিনের কারনে পরিবর্তন হয়। যদি আপনি শেষ রাতে ঘুমিয়ে সকালে দশটা এগারোটার দিকে উঠেন অথবা দুপুরে এক ঘন্টার বেশি ঘুমান তাহলে আপনার শরীরের ঘুমের ঘড়ি সেভাবেই কাজ করতে থাকবে। অর্থাৎ তার সময় ঠিক করবে রাত তিনটা থেকে সকাল নয়টা-দশটা এভাবে। তাই রুটিনের একটা বড় ভূমিকা আছে ঘুমের ক্ষেত্রে। আপনাকে ঘুমের স্বাস্থ্যকর কিছু নিয়মাবলী আছে, সেগুলো ধাপে ধাপে পালন করলে ঘুমের সমস্যা সমাধান হবে।
    এগুলোকে একসাথে Sleep Hygiene বা ঘুমের স্বাস্থ্যকর নিয়মনীতি’ বলে। এটার নিয়মগুলো তিনভাগে ভাগ করা যায়: ঘুমানোর পরিবেশ, করনীয়, যা করবেন না।
    ঘুমানোর পরিবেশ:
    ঘুমানোর জন্য নির্দিষ্ট বিছানা, অন্ধকার ঘর, নীরব পরিবেশ রাখবেন।
    করনীয়:
    ১. প্রতিদিনের ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে উঠের নির্দিষ্ট সময় রাখবেন।
    ২. রাতে ঘুম আসতে দেরী হলেও সকালের নির্দিষ্ট সময় ঠিক রাখবেন।
    ৩. ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন।
    ৪. রাতের খাবার ঘুমাতে যাওয়ার ২ ঘন্টা আগে খেয়ে নিবেন।
    ৫. বিছানা শুধুমাত্র ঘুম আর দাম্পত্য সম্পর্কের জন্য ব্যবহার করবেন।
    ৬. ঘুমাতে যাওয়ার আগে হাত মুখ হালকা গরম পানিতে ধুয়ে নেবেন অথবা একবার গোসল করে নেবেন।
    ৭. সারাদিনের চিন্তাগুলো বিছানায় যাওয়ার আগেই একটা চেয়ারে বসে করে নেবেন অথবা একটা ডায়রীতে লিখে নেবেন। পরের দিনের কর্ম পরিকল্পনাও লিখে রাখতে পারেন। এতে মস্তিষ্কের ভারটা হালকা করে ফেলতে পারবেন।
    ৮. প্রতিদিন সকালে অথবা বিকালের দিকে এক ঘন্টা হাঁটবেন অথবা ফ্রি হ্যান্ড ব্যায়াম করবেন।
    ৯. একেবারে ঘুম আসলে বিছানায় যাবেন
    ১০. শারীরীক কোন ব্যথাজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।
    যা করবেন না:
    ১. ঘুমাতে যাওয়ার ছয় ঘন্টা আগে চা/কফি/কোল্ড ড্রিংকস খাবেন না। এগুলো খেতে হলে ছয় ঘন্টার আগেই খেয়ে নেবেন।
    ২. রাতের ভারী খাবারের পরই শুতে যাবেন না।
    ৩. বিছানায় যাওয়ার বিশ মিনিটের মধ্যে ঘুম না এলে, বিছানায় সময় না গুনে উঠে হালকা পায়চারী করবেন/হাল্কা মেজাজে গান শুনবেন/বই পড়বেন।
    ৪. বিছানায় গল্প করা/টিভি দেখা/মোবাইল, কম্পিউটার ব্যবহার/পড়ালেখা করবেন না। এই কাজগুলো বিছানার বাইরে করবেন।
    ৫. ঘুমাতে যাওয়ার এক ঘন্টার মধ্যে ব্যায়াম/টিভি দেখা এগুলো করবেন না।
    ৬. দিনের বেলা ১ ঘন্টার বেশি ঘুমাবেন না।
    এই নিয়মগুলো আপনি একটা একটা করে লক্ষ্য হিসেবে নিয়ে ক্যালেন্ডারে দাগ দিয়ে/ডায়রীতে লিখে চার-পাঁচদিন করে করে রুটিনে আনতে পারেন। এরপরেও কোন উপকার না হলে আপনার সরাসরি মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। ঘুমের ওষুধের মধ্যে বেশ কয়েকটি দীর্ঘদিন খেলে তাতে নির্ভরশীলতা হয়ে যায়। সেটা হঠাত বন্ধ করলেও আপনি সমস্যাবোধ করবেন। তাই, সেটা চালু অবস্থায় এবং সেটার নাম, মাত্রাসহ চিকিৎসকের পরামর্শ নেবেন।
    আরেকটা বিষয়, আপনি যতটুকু লিখেছেন তাতে বুঝা গেল আপনি একজন আট বছরের বড় বাচ্চার মা। অভিভাবকত্বের সাথে সংসারের দায়িত্বও পালন করতে হয় এমন মায়েদের। দৈনন্দিন অনেক চাপের মধ্যে থাকেন। প্রতিদিন দশ মিনিট অন্তত আপনি গভীর ভাবে শ্বাসের মাধ্যমে শিথিলায়ন ব্যায়াম করতে পারেন। চাপ মোকাবেলার কৌশলগুলো এই ওয়েবসাইটের বিভিন্ন লেখায় বার বার আলোচনা হয়েছে, সেগুলো দেখতে পারেন।

    অনিদ্রা ঘুম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য উন্নয়নে ফিজিওথেরাপি
    Next Article বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ
    ডা. সৃজনী আহমেদ

    মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা কমিউনিটি হাসপাতাল, মগবাজার

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    November 4, 2026

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.