Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার কোন কোন মানসিক রোগের প্রকোপ বাড়ায়
    ফিচার

    সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার কোন কোন মানসিক রোগের প্রকোপ বাড়ায়

    Moner KhaborBy Moner KhaborSeptember 21, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার

    রেসিডেন্ট, ফেজ বি, মনোরোগবিদ্যাবিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    সামিনা (ছদ্মনাম) এসএসসি পরীক্ষার্থী। ইদানীং স্কুলে অনিয়মিত, ঘুম থেকে উঠে বেশ দেরিতে, অল্পতেই রেগে যায়, পড়াশুনায় আজকাল বেশ অমনোযোগী। টেস্ট পরীক্ষার ফলাফল ও সন্তোষজনক নয়। এরকম সে আগে ছিল না। পরিবর্তনটা এই আট-নয় মাস যাবৎ দেখা যাচ্ছে। বাবা-মা সন্দেহ করলেন মেয়ে হয়ত ড্রাগ আসক্ত, নিয়ে গেলেন একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে।

    চিকিৎসক সামিনার সাথে বিস্তারিত কথা বললেন এবং নির্ণয় করলেন যে সামিনা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সেই সাথে সে দুশ্চিন্তাজনিত সমস্যায় (Anxiety Disorder) ভুগছে। এরকম চিত্র আজকাল প্রায়শই দেখা যায়। শুধুমাত্র শিশু-কিশোর নয় প্রাপ্তবয়স্ক মানুষজনও আজকাল সোশ্যাল মিডিয়ার প্রতি বেশ আকৃষ্ট।

    সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার কোন কোন মানসিক রোগের প্রকোপ বাড়ায়

    ইন্টারনেট ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার বেড়েই চলেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ এর ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এ যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে, সবাই সবার সাথে খুব সহজেই মত বিনিময় করতে পারছে।

    তথ্য, বিনোদন, শিক্ষা, যোগাযোগ অনেক ভালো কিছু উপহার দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার ডেকে আনছে বিভিন্ন মনোসামাজিক সমস্যা যেমন, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা, অসুখী জীবনযাপন, কাজকর্মে অনীহা এমনকি বিষণ্ণতা ও আত্মহত্যা।

    আমেরিকার একটা জরিপে দেখা গেছে কিশোর- কিশোরীদের মাঝে ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার ১২% থেকে বেড়ে ৯০% হয়েছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার সবচেয়ে বেশি বেড়ে যায় ২০১৯ সালের কোভিড মহামারির সময়।

    ২০২০ সালে এপ্রিল মাসে বেলজিয়ামে এক গবেষণায় দেখা যায় বেশি বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের বেশ কিছু ভালো দিক আছে যেমন তা একাকিত্ব ও দুশ্চিন্তা কমায়। শুধু তাই নয় পারস্পরিক যোগাযোগ, স্বাধীন মত প্রকাশের সুযোগ, সহজে অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ, এসব কারণে আজ সোশ্যাল মিডিয়া এত জনপ্রিয়। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার ডেকে আনছে ভয়াবহ পরিণাম।

    ভালো থাকার অসুস্থ প্রতিযোগিতা, লোক দেখানো সামাজিকতার জালে পড়ে আমাদের সুখ, শান্তি, রাতের ঘুম এমনকি নিজের ক্যারিয়ার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পর্কগুলো কেন জানি আজকাল বিভিন্ন আকারের ও দামের ডিভাইসে আটকা পড়েছে। আমরা সবাই যেন ছোটো-বড়ো বিভিন্ন আকারের বোকা বাক্সে বন্দি, আমরা সবাই খুব ব্যস্ত, কারও দিকে দেখার সময় ও আমাদের নেই।

    মনের খবর

    নরওয়ের এক গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ৮৮ বছর বয়সি যারা দুশ্চিন্তাজনিত রোগে (Anxiety Disorder) ভুগছেন তাদের প্রায় সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। শুধু তাই নয়, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে, সেই সাথে ভালো থাকার প্রবণতাও কমে যাচ্ছে যা গবেষণায় প্রমাণিত। কিশোর-কিশোরীদের উপরও আছে এর নেতিবাচক প্রভাব।

    ভারতে এক গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার তাদেরকে সহজেই কাজের প্রতি অনীহা ও ক্লান্তিবোধ বাড়িয়ে দিচ্ছে। আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে যারা যত কম সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের মধ্যে উদ্বিগ্নতা, বিষণ্ণতা ও আত্মহত্যার হার অনেক কম। এখন আর কেউ স্মৃতি ধরে রাখার জন্য ছবি তোলেন না, মিডিয়ায় পোস্ট করা, লাইক পাওয়া এসব যেন আজ মুখ্য বিষয়। যুব সমাজ এখন নিজেদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে খুব চিন্তিত, এই ছবি ভালো ওটা কেমন জানি, এই ভিডিওতে এত লাইক এসব তাদের নিত্যদিনের গবেষণার বিষয়। অতিরিক্ত চেহারা সচেতনতা তাই এখন খাবার গ্রহণের প্রতি অনীহার

    সৃষ্টি করছে, আবার কেউ কেউ অতিরিক্ত খাদ্যগ্রহণে অভ্যস্ত হচ্ছে। দেখা যাচ্ছে Anorexia Nervosa, Bulimia Nervosa, Binge Eating Disorder, Social Phobia এর মতো মানসিক রোগ। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট ব্যবহারের ফলে অনেকে

    পর্নগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে। ফলে দেখা যাচ্ছে, নানারকম বিপজ্জনক যৌন আচরণ ও নানারকম যৌন সমস্যা (Sexual Dysfunctions)।

    আজকাল পরিবারের সদস্যরা আর একসাথে কথা বলার সময় পান না, সবাই যে যার ফোন নিয়ে ব্যস্ত, এমনকি ছোট্ট শিশু সেও ব্যস্ত কার্টুন দেখতে, এর ফলাফল হচ্ছে ভয়াবহ। পারিবারিক সম্প্রীতি তো নষ্ট হচ্ছেই সেই সাথে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। শিশুর অতি চঞ্চলতা (ADHD), কথা দেরিতে বলা (Speech Delay) এমনকি কথা না বলতে পারার মতো সমস্যা দেখা যাচ্ছে অহরহ।

    মনের খবর

    সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিজ্ঞাপন গ্রুপ ইত্যাদির মাধ্যমে মাদকদ্রব্য ব্যবহার ও প্রাপ্তি সহজ হচ্ছে। সেই সাথে জুয়ার আসক্তি ও ইন্টারনেট গেম আসক্তি দিন দিন বেড়েই চলেছে যা সমাজকে আজ ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আজকাল খেলার মাঠে কেউ খেলে না, শহর থেকে প্রত্যন্ত গ্রাম সবাই ফোনে ব্যস্ত, যুব সমাজের সাথে বয়স্করাও এখন এর বাইরে নয় ফলে দেখা যাচ্ছে ঘুমের সমস্যা, দুশ্চিন্তা, বিষণ্ণতাসহ আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে দিন দিন।

    প্রযুক্তির কল্যাণে মানব সভ্যতা আজ অনেক এগিয়ে গেছে। ইন্টারনেটের উন্নতি ও তথ্য প্রযুক্তির উন্নয়ন অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক যদি তা হয় নিয়ন্ত্রিত। এটি যেন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি না হয়। সোশ্যাল মিডিয়ার ব্যবহার হতে হবে তাই পরিমিত ও যথাযথ। তা না হলে প্রযুক্তির এই উন্নয়ন একদিন সভ্যতা ধ্বংসের কারণ হতে পারে, তাই নয় কি?

    আরও পড়ুনঃ

    • কোনো ‘অসংগত আচরণ’ মানসিক রোগ নাকি পারিবারিক বা সামাজিক প্রথা? তা কীভাবে বুঝবো?

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্ব আত্মহত্যা দিবস উপলক্ষে মেডিক্যল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের বিশেষ আয়োজন
    Next Article সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য অস্থিরতা বাড়াচ্ছে
    Moner Khabor

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.