Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
    জাতীয়

    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    Moner KhaborBy Moner KhaborSeptember 22, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার
    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সিলেটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট (বাপসিল)-এর উদ্যোগে ‘মিট অ্যান্ড গ্রিট ও বৈজ্ঞানিক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর রোজ ভিউ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা অংশ নেন।

    বাপসিলের আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. কাওসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সদস্য ডা. মোহাম্মদ এনায়েত করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজাউল করিম এবং বিএপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) মো. আব্দুল ওহাব। এছাড়া বিএপির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে অধ্যাপক ডা. সাইফুন নাহার, অধ্যাপক ডা. মো. খসরু পারভেজ চৌধুরী, ডা. মো. আরিফুজ্জামান ও ডা. সাইদুল ইসলাম অংশ নেন।

    এছাড়া অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান মাকসুদ, ডা. মো. তৈয়বুর রহমান রয়েল এবং ডা. মো. রাহানুল ইসলামসহ আরও চিকিৎসক উপস্থিত ছিলেন।

    সিলেটের মনোরোগ চিকিৎসকদের মধ্যেও অনেকে অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ডা. সামছুল হক চৌধুরী, ডা. ফখরুজ্জামান শহীদ, অধ্যাপক সুস্মিতা রায়, ডা. পলাশ রায়, ডা. মুবিন উদ্দিন, ডা. সুচিত্রা তালুকদার, ডা. মাহমুদুল হাসান, ডা. ইমদাদুল মাগফুর ও ডা. আব্দুল্লাহ আল মামুন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের রেসিডেন্ট ও ট্রেইনি চিকিৎসকরাও এতে অংশগ্রহণ করেন।

    বাপসিলের আহ্বায়ক কমিটির সদস্য ডা. সাইদ এনাম, ডা. রেজওয়ানা হাবীবা ও ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাপসিলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী। এরপর ‘AI in Mental Health’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ফেইজ বি রেসিডেন্ট ডা. মো. জাকারিয়া খান।

    সেমিনারে মনোরোগ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি, বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং মানসিক স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    বক্তারা মানসিক স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করার পাশাপাশি আধুনিক চিকিৎসা পদ্ধতির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চিকিৎসকদের মধ্যে নিয়মিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

    বৈজ্ঞানিক সেমিনারের পাশাপাশি আয়োজনে ছিল ‘মিট অ্যান্ড গ্রিট’ পর্ব। এ সময় অংশগ্রহণকারী চিকিৎসকরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন বিষয় নিয়ে পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।

    আয়োজকদের মতে, এ ধরনের বৈজ্ঞানিক ও পেশাগত আয়োজন মনোরোগ চিকিৎসকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দেশের মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

    অনুষ্ঠানে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মনোরোগ বিশেষজ্ঞদের পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অনুষ্ঠানটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে উঠে আসে।

    বিএপি বিএপি-বাপসিল মিট অ্যান্ড গ্রিট ও সায়েন্টিফিক সেমিনার বৈজ্ঞানিক সেমিনার মিট অ্যান্ড গ্রিট সিলেট সিলেটে বিএপি-বাপসিলের বৈজ্ঞানিক সেমিনার সিলেটে মনোরোগ বিশেষজ্ঞদের মিট অ্যান্ড গ্রিট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা
    Next Article নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?
    Moner Khabor

    Related Posts

    দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    September 21, 2026

    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    September 10, 2026

    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.