Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » সমালোচনা আর নেতিবাচক মন্তব্য কি এড়িয়ে চলা যায়?
    ফিচার

    সমালোচনা আর নেতিবাচক মন্তব্য কি এড়িয়ে চলা যায়?

    ডা. সাইদুল আশরাফ কুশলBy ডা. সাইদুল আশরাফ কুশলJune 25, 2016No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জীবন যখন আছে তাতে সমালোচনাও থাকবে। আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার; প্রতিদিন জিম করেন বা সাত দিন শুয়ে বসে কাটান; বেশি সন্তানের বা সন্তান না নেয়া ভাল মনে করেন – আপনি যাই করেন না কেন কেউ না কেউ সমালোচনা করার জন্য ঠিকই ওঁত পেতে বসে থাকবে।
    প্রতিদিনের বিচরনে আপনি অনেক মানুষ দেখবেন যারা নিজ জীবনের হতাশা, অনিশ্চয়তা এবং ভয় গুলো অন্যের মাঝে প্রবেশ করিয়ে হালকা হবার অবকাশ খুঁজছে।
    উপরের কথাগুলো মাথায় রেখে আমরা আজ জানার চেষ্টা করব কিভাবে এই নেতিবাচক সমালোচনা ফেইস করা যায়, অর্থাৎ অন্যরা যখন আমাদের সমালোচনা করবে – কিভাবে তা মোকাবেলা করে হাসিমুখে এগিয়ে যাওয়া যায়।
    আমরা ভাবি যে সব সমালোচনা বুঝি বাইরের মানুষ করে। কথাটা সত্য নয়। আমরা খেয়াল করলে দেখব যে আমাদের অধিকাংশ সমালোচনা আমরা নিজেরাই করি। নিজের কথা, নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত উদ্যোগ মানুষকে বলতে আমরা সংকোচ বোধ করি। কোনো নতুন জিনিস শুরু করতে আমরা ভয় পাই – পাছে লোকে কিছু বলে? অন্যদের কাছে আমার মূল্যায়ন কেমন হচ্ছে এটা নিয়ে ভেবে ভেবেই আমরা জীবনের অনেক মূল্যবান কাজ করতে পারি না বা করতে পারলেও অনেক সময় নষ্ট করে ফেলি। তাই ভাল কিছু, বড় কিছু এবং নতুন কিছু করতে হলে সবার আগে নিজ মনের বাঘটাকে নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে। কিভাবে করব সেটি?
    অনেক মানুষের সারা জীবন চলে যায় বুঝতে যে নেতিবাচক মন্তব্য যারা করে তারা এজন্য করে না যে তারা আপনার কাজ নিয়ে ঈর্ষান্বিত বা এটা নিয়ে চিন্তা করে তাদের ঘুম হারাম হচ্ছে। তারা এটা অভ্যাসবশত করেন, অতঃপর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান। আমাদেরকেও ঠিক তেমনি নেতিবাচক কথা গুলো পাত্তা না দিয়ে নিজ কাজ করে যেতে হবে।
    অনেকের মতে সর্বকালের সেরা রেসিং ড্রাইভার ছিলেন মারিও অ্যান্ডরটি। Success ম্যাগাজিন তার সাক্ষাতকার নেবার সময় জানতে চেয়েছিল তার সাফল্য লাভের মূলমন্ত্র কি। তিনি তাদের বলেছিলেন, “গাড়ি চালানোর সময় রাস্তার পাশের দেয়ালগুলোর দিকে না তাকানো, সামনের রাস্তার দিকে শুধু মনোযোগ দেয়া, কারণ যেদিকে তাকানো হবে সেদিকেই মন চলে যাবে’।
    মারিও এই উপদেশ দিয়েছিলেন তরুন রেসারদের জন্য। কিন্তু আমরা আমাদের জীবন, কাজ এবং নেতিবাচক কথা মোকাবেলাতেও এই কথা মনে রাখতে পারি। জীবনে চলার পথে নেতিবাচক কথা আসবেই, কিন্তু আমাদের ফোকাস থাকবে মুল লক্ষের দিকে (রাস্তার দিকে), নেতিবাচকতার (দেয়াল) দিকে নয়। যখনই কেউ খারাপ কথা বলবে, ঘৃণা করবে, আহত করবে ঠিক তখনই আমরা এটাকে সিগন্যাল হিসেবে নিব এবং মূল কাজে আরও গভীরভাবে মনোনিবেশ করব। আমরা তো জেনেছি যে মানুষ অভ্যাসবশত এটা করছে, তাই আমার অভ্যাসও যেন হয় তাকে পাত্তা না দেবার।
    গবেষণায় দেখা যায় সাধারণভাবেই নেতিবাচক আলোচনা এবং নেতিবাচক ঘটনাকে আমরা মস্তিষ্কে বেশি জমা করি। ফ্লোরিডা স্টেট ইউনিভারসিটির এক পরীক্ষায় দেখা গেছে যে আমাদের জীবনের একটি নেতিবাচক ঘটনা মস্তিষ্ক থেকে সরানোর জন্য ৯৮৫ টি পজিটিভ ঘটনার প্রয়োজন হয়। আমরা আমাদের মন খারাপ হওয়ার অভিজ্ঞতা গুলো মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি সুখী মানুষরাও খারাপ অভিজ্ঞতা বেশি মনে রাখেন – বলেন গবেষণা দলের সদস্যরা। কিন্তু এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
    মানুষ যখন আপনাকে ঘৃণা করবে আপনি রেগে না যেয়ে তার মন জয় করার চেষ্টা করুন। তাকে ধন্যবাদ দিন আপনার সমালোচনা করার জন্য। তাকে স্পেইস দিন। বেশিরভাগ মানুষ আপনার কাজ কেমন ভাল বা উন্নত তা নিয়ে ভাবে না, তারা শুধু গুরুত্ব চায়। তাদের গুরুত্ব দিন। খারাপ কথার প্রতিবাদে আপনি বিনয়ী হন। টেবিল টা ঘুরিয়ে দিন। দেখবেন ঘৃণাকারী অচিরেই আপনার ভক্ত হয়ে যাবে।
    সংক্ষেপে যদি আমরা আলোচনা শেষ করতে চাই তাহলে আমরা বলব যে মূলত ৪ টি কাজ করলে আমরা নেতিবাচক আলোচনা সহ্য করতে পারব –
    # নিজে যেন কাওকে ঘৃণা না করি। যে সকল মানুষ নতুন চিন্তা এবং কাজ নিয়ে পৃথিবীকে আরও সুন্দর করার প্রচেষ্টায় লিপ্ত তাদের কাজটি কঠিন। এই কাজ গুলোতে আমাদের উৎসাহ দিতে হবে।
    # নেতিবাচক সমালোচনাকে পাত্তা না দিয়ে মূল কাজ এর দিকে মনোযোগ দিতে হবে। ভাল কাজে সমালোচনা থাকবেই। এই সমালোচনা যেন আমাকে মূল লক্ষ্য থেকে ফোকাস সরিয়ে না দেয়।
    # নেতিবাচক কথার প্রতিবাদে বিনয় দেখাব,রেগে যাবনা।
    # আপনার যা ভাল মনে হয় তা আপনি করবেন- যে যাই বলুক আপনি করে যাবেন – কারণ আপনি যাই করেন না কেন মানুষ আপনার সমালোচনা করবেই।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশু লালন পালনে বাবার ভূমিকা
    Next Article মানসিক রোগের চিকিৎসা অবদান রাখবে বৈশ্বিক অর্থনীতিতে
    ডা. সাইদুল আশরাফ কুশল

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.