Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সমাজে নৈতিক অবক্ষয় নৈতিক ও ভালো চরিত্রের ছেলেমেয়েদেরকেও নষ্ট করে দেয়
    সাক্ষাৎকার

    সমাজে নৈতিক অবক্ষয় নৈতিক ও ভালো চরিত্রের ছেলেমেয়েদেরকেও নষ্ট করে দেয়

    Moner KhaborBy Moner KhaborDecember 12, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অধ্যাপক ডা. মো. সালেমির হোসেন চৌধুরী পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট। সমাজে নৈতিকতার অবক্ষয় নিয়ে এই মনোরোগবিদ কথা বলেছেন মনের খবরের সঙ্গে।

    মনের খবর : প্রতিনিয়তই আমাদের সমাজে নৈতিকতার অবক্ষয় হচ্ছে। ফলে সমাজে রাহাজানি ও নৈরাজ্যের মতো অবস্থার সৃষ্টি হচ্ছে। তো এসব পরিস্থিতি আমাদের সমাজের সাধারণ মানুষের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে?

    ডা. মো. সালেমির হোসেন চৌধুরী : আসলে নৈতিকতা বলতে আমরা কি বুঝি? নৈতিকতা বা morality যার অর্থ হলো চরিত্র বা উত্তম আচরণ। এটি মূলত সিদ্ধান্ত এবং কর্মের মধ্যকার ভালো-খারাপ, উচিত-অনুচিত এর পার্থক্যকারী। নৈতিকতার একটি আদর্শ উদাহরণ হলো: “আমাদের উচিত অন্যের সাথে সেভাবেই আচরণ করা যেমনটা আমরা নিজেরা অন্যের থেকে আশা করব।” অপরদিকে, অনৈতিকতা হলো নৈতিকতারই সম্পূর্ণ বিপরীত। যা অসচেতনতা, অবিশ্বাস, উদাসীনতারই বহিঃপ্রকাশ। যা পারস্পরিক মানসিক দ্বন্দ্বের কারণ হিসেবে চিহ্নিত হয়। নৈতিকতার অবক্ষয় হচ্ছে সামাজিক মূল্যবোধ না থাকা বা বিলুপ্তি ঘটা। নৈতিক অবক্ষয়ের পেছনে একজন মানুষের মানসিক অবস্থার ভূমিকা অনেক। সে কোন ধরনের পরিবারে বসবাস করে, পরিবারের সকলের সাথে এবং প্রতিবেশিদের সাথে তার সম্পর্ক কেমন, পরিবারের বাইরে সে কাদের সাথে এবং কেমন সম্পর্ক বজায় রেখে চলে তার উপরে নৈতিক আচরণ নির্ভর করে। সে যদি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যের সাথে অসদাচরণ করে এবং বাইরের দুষ্ট বন্ধু-বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে তবে তার সুষ্ঠু মানসিক অবস্থার আস্তে আস্তে অবনতি ঘটে। ফলে পরিবার তথা সমাজের মধ্যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, যা সুশীল সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এর খারাপ প্রভাব নৈতিক ও ভালো চরিত্রের ছেলেমেয়েদেরকেও নষ্ট করে দেয়।

    মনের খবর : আপনার সময়ে সমাজ ব্যবস্থাটাকে আপনি যেভাবে দেখেছেন তখন থেকে এখন পর্যন্ত সমাজ ব্যবস্থার যে বিবর্তন সেটাকে আপনি কিভাবে দেখছেন?

    ডা. মো. সালেমির হোসেন চৌধুরী : নৈতিক অবস্থার অবক্ষয়ের জন্য সমাজে এখন চুরি, ছিনতাই, মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর অপরাধ ইত্যাদি নৈরাজ্য তৈরি হয়েছে, যা পরবর্তীতে মারামারি, খুন, গুমের মতো পর্যায়ে চলে যাচ্ছে। আর এ সমস্ত সামাজিক নৈরাজ্য অবস্থার কারণে ব্যাপক নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হয়। যার কারণে সমাজের সাধারণ ও নিরীহ লোকেরা মানসিকভাবে অনেক সময় শারীরিকভাবেও নির্যাতিত হয়। পরে তাদের মধ্যে হতাশা ও ভীতিকর অবস্থার সৃষ্টি হয় বিধায় তারা তাদের স্বাভাবিক কাজকর্ম সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারে না, যেমন- ছাত্রছাত্রীদের সঠিকভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে না পারা, চাকরিজীবীরা মনোযোগ দিয়ে তাদের কাজ করতে না পারা এবং ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা চালিয়ে যেতে না পারা। ফলশ্রুতিতে সমাজে সার্বিকভাবে একটা অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করে।

    মনের খবর : সমাজে এ অবস্থার পরিবর্তনের জন্য মনোরোগবিদ হিসেবে আপনাদের ভূমিকা কি?

    ডা. মো. সালেমির হোসেন চৌধুরী : প্রতিটি মানুষ তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য মানসিক নিরাপত্তা ও পারস্পারিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আছে বলে আমি মনে করি। নিরাপত্তাহীনতার কারণে মানুষ তার নৈতিকতা ও যোগ্যতার ভিত্তিতে পরিবার ও সমাজে সুষ্ঠুভাবে কাজকর্ম চালিয়ে যেতে পারেনা। এতে করে তাদের বিভিন্ন ধরনের মানসিক অবক্ষয় ঘটে,  যেমন-অ্যাংজাইটি ডিজঅর্ডার- একটি মানসিক রোগের নাম। যা হতাশা এবং কাজকর্মে অনীহা তৈরি করে।ফলে অনেক সময় কর্মহীনতা এবং আর্থিক টানাপোড়েন অবস্থার সৃষ্টি হয়। এক্ষেত্রে মনোরোগবিদদের ভূমিকা কি হতে পারে? এক্ষেত্রে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের জন্য মনোরোগবিদদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তারা বিভিন্নভাবে যেমন- সংবাদপত্র, রেডিও, টিভি এবং অনলাইন প্রজেক্টের মাধ্যমে তাদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে সহযোগিতা করতে পারেন। এছাড়াও মানসিকভাবে আক্রান্ত রোগীদের মনোরোগবিদদের কাছে গিয়ে ওষুধ এবং সেই সাথে কাউন্সিলিংয়ের মাধ্যমে চিকিৎসা নিয়ে মানসিক অবস্থার পরিবর্তনের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারেন। সামাজিক নিরাপত্তাহীনতা ও নৈতিকতা বৃদ্ধির লক্ষ্যে পরিবারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও আঞ্চলিক গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে মনোরোগবিদরা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের সন্তানদের মানসিকতা ও নৈতিকতার উন্নয়নে নির্দেশনা দিতে পারেন। সর্বোপরি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীদের নিয়ে মনোরোগবিদগণ বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে অবগত করবেন এবং বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করবেন।

    সমাজে নৈতিক অবক্ষয় নৈতিক ও ভালো চরিত্রের ছেলেমেয়েদেরকেও নষ্ট করে দেয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমেটাবলিক সিনড্রোম: হজমে সমস্যা কী করবেন?
    Next Article খুলনার স্কুল হেলথ ক্লিনিকে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.