Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঢাকায়, কম রংপুরে
    কার্যক্রম

    সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঢাকায়, কম রংপুরে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 8, 2020Updated:August 18, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নতুন গাইডলাইনে বাংলাদেশে করোনা আক্রান্তের ৪০ শতাংশ সুস্থ
    নতুন গাইডলাইনে বাংলাদেশে করোনা আক্রান্তের ৪০ শতাংশ সুস্থ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশ বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট-২৩ অনুযায়ী দেশে করোনা ‘অ্যাটাক রেট’ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম রংপুর বিভাগে। গত ৩ আগস্ট পর্যন্ত করা হিসাব অনুযায়ী, প্রতি এক মিলিয়ন বা ১০ লাখ মানুষের মধ্যে বাংলাদেশের ‘অ্যাটাক রেট’ এক হাজার ৪২১ দশমিক ৫।  দেশের ৬৪ জেলাতেই কনফার্ম কোভিড-১৯ রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  শুক্রবার (৭ আগস্ট) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এ তথ্য জানান।

    রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী সর্বোচ্চ অ্যাটাক রেট ঢাকা বিভাগে, ১০ লাখে তিন হাজার ৬৩৭ জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ১০ লাখে সর্বোচ্চ অ্যাটাক রেট ১৪ হাজার ৮২৪ দশমিক ২। তারপর রয়েছে– ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ।  ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে কম অ্যাটাক রেট ৩৯৬ দশমিক ৫ টাঙ্গাইল জেলায়।

    এরপর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাটাক রেট হিসেবে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ১০ লাখ মানুষের মধ্যে অ্যাটাক রেট এক হাজার ৪০ দশমিক ৭। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাতেই কনফার্ম কোভিড আক্রান্ত রোগী পাওয়া গেছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ চট্টগ্রাম জেলা, এখানে অ্যাটাক রেট এক হাজার ৬০৯ জন, তারপর কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চাঁদপুর। এই বিভাগে সবচেয়ে কম অ্যাটাক রেট ব্রাহ্মণবাড়িয়াতে, ৫৭৯ দশমিক ৭ জন।

    এরপর ১০ লাখ মানুষের মধ্যে ৬৬৪ দশমিক তিন জন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অ্যাটাক রেট সিলেট বিভাগে। এই বিভাগের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ সিলেট জেলাতে। এখানে সংক্রমণের হার এক হাজার ২৮ দশমিক ৫। তারপর রয়েছে– সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

    চতুর্থ হিসেবে রয়েছে খুলনা বিভাগ। যেখানে ১০ লাখ মানুষের মধ্যে অ্যাটাক রেট ৬৬৩ দশমিক ৫। এই বিভাগে সর্বোচ্চ সংক্রমণ ঝিনাইদহে, এখানে সংক্রমণের হার এক হাজার ২৪৪ দশমিক ৮। এরপর রয়েছে– মাগুরা, খুলনা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট ও কুষ্টিয়া। কুষ্টিয়াতে সবচেয়ে কম ৩০৭ দশমিক দুই সংক্রমণের হার।

    এরপর রয়েছে রাজশাহী বিভাগ। অ্যাটাক রেট ৬০৮ দশমিক ৯। এই বিভাগের মধ্যে সর্বোচ্চ অ্যাটাক রেট বগুড়ায়। এখানে সংক্রমণের হার এক হাজার ২২৯ দশমিক তিন। এরপর রয়েছে– রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর। সর্বনিম্ন নাটোরে সংক্রমণের হার ২৪০ দশমিক ৪।

    এরপর ৬০৮ দশমিক আট অ্যাটাক রেট নিয়ে ষষ্ঠ বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলা। এরপর রয়েছে বরগুণা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এবং সবচেয়ে কম ৫৫০ দশমিক নয় নিয়ে ভোলা জেলা।   পরের অবস্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ। এখানে অ্যাটাক রেট ৩৫৩ দশমিক আট প্রতি ১০ লাখ মানুষের মধ্যে। ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ময়মনসিংহ জেলাতে। এরপর রয়েছে জামালপুর, নেত্রকোণা এবং শেরপুর।

    দেশে সবচেয়ে কম অ্যাটাক রেট রংপুর বিভাগে। যেটা হচ্ছে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৩৪৭ দশমিক তিন জন। রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রংপুর জেলাতে । এরপর রয়েছে দিনাজপুর, নীলফামারি, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁ, গাইবান্ধা এবং সবচেয়ে কম কুড়িগ্রামে। এখানে অ্যাটাক রেট ২০৮ দশমিক নয় প্রতি ১০ লাখ মানুষের মধ্যে।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাসের প্রভাব
    Next Article মানসিক অবসাদ থেকে হার্টের সমস্যা এড়াতে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.