Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের জন্য স্কুল হোক দ্বিতীয় বাড়ি
    জীবনাচরণ

    শিশুদের জন্য স্কুল হোক দ্বিতীয় বাড়ি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরDecember 30, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]যে বয়সে শিশুদের খেলে বেড়ানোর কথা, ছুটে বেড়ানোর কথা সেই বয়সটাতেই তাদের হয়ে উঠতে হয় রেসের ঘোড়া। শিশু ছুটবে, দৌড়াবে, হোঁচট খাবে আর এর ভেতর দিয়েই শিখতে শিখতে বড় হবে- এই দৃশ্যটা আমাদের চারপাশে দৃশ্যমান বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। রুদ্ধশ্বাসে ছুটছে সবাই। এমনকি শিশুটিও। কিন্তু সব অভিভাবকই কি শিশুকে রেসে নামিয়ে দিয়ে রেজাল্ট আর সার্টিফিকেটের জন্য ‍উদগ্রীব হয়ে থাকেন? বস্তুত তা নয়। অনেকেই চান না। কিন্তু বাস্তবতা হচ্ছে সিন্দাবাদের বুড়োর মত ঘাড়ে চেপে বসা সিস্টেমটাকে ঘাড় থেকে নামাতে পারেন না অনেকেই। সন্তানদের পড়াশোনা এবং পড়াশোনার চাপ নিয়ে মনের খবরের মুখোমুখি হয়েছেন প্রীতি ওয়ারেসা। সাক্ষাৎকারটি নিয়েছেন মনের খবরের বিশেষ প্রতিবেদক সাদিকা রুমন।[/int-intro]
    [int-qs]আপনার কয়জন সন্তান?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]আমার দুই সন্তান।[/int-ans]
    [int-qs]ওদের বয়স কত?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]বড়জন ছেলে,তার বয়স ১১ বছর। ছোটজন মেয়ে,তার বয়স ৯ বছর।[/int-ans]
    [int-qs]স্কুলে যায়?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]দুইজনই স্কুলে যায়।[/int-ans]
    [int-qs]কোন ক্লাসে পড়ে?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]ছেলে ক্লাস ফাইভে পড়ে,মেয়ে ক্লাস থ্রিতে।[/int-ans]
    [int-qs]ওদেরকে স্কুলে কী কী বিষয় পড়তে হয়?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]মেয়ে ক্লাস থ্রিতে পড়ে। তাকে সাধারণ বাংলা,বাংলা ব্যাকরণ,নিউ অক্সফোর্ড ইংলিশ, ইংলিশ গ্রামার,বিজিএস,ম্যাথ, রিলিজিয়ন,আইসিটি, সায়েন্স, আর্ট এসব বিষয় পড়তে হয়। ছেলে পড়ে ক্লাস ফাইভে। ছেলেকে বাংলা ১, বাংলা ২, ইংলিশ ১, ইংলিশ ২, ম্যাথ, বিজিএস, সায়েন্স, রিলিজিয়ন পড়তে হয়।[/int-ans]
    [int-quote]আমি চাই বাচ্চারা বেড়ে উঠুক আনন্দ নিয়ে।  পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণ হোক তাদের গুরুত্বপূর্ণ বিকাশ মাধ্যম। যে শিক্ষা আনন্দের না সেটা দিনশেষে জীবনের অপচয় ছাড়া আর কিছু নয়। আমাদের শিক্ষাব্যবস্থায় মানুষ হবার পরিবর্তে সবাইকে পরিকল্পনা করতে হয় কোন বিষয়ে পড়লে অর্থের মানদণ্ডে ক্যারিয়ার উজ্জ্বল ও জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় হবে। এমন শিক্ষাব্যবস্থা কারও জন্যই কোনো মঙ্গল বয়ে আনতে পারে না।[/int-quote]
    [int-qs]আপনি কি মনে করেন এতটুকু বয়সেই এতগুলো বিষয় কিংবা এত বিস্তৃত পড়াশুনা প্রয়োজন রয়েছে?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]একেবারেই মনে করি না যে,এতোগুলো বিষয় এই বয়সী বাচ্চাদের পড়ার দরকার আছে। ইউরোপের উন্নত দেশগুলোর কথা বাদই দিলাম এশিয়ার একটি দেশ জাপানের কথাই যদি বলি তাহলে দেখব তাদের শিক্ষাব্যবস্থাতে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের পড়ার কোনো চাপই নেই, নেই কোনো পরীক্ষা গ্রহণের ব্যবস্থা। তারা কি সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না! আমাদের শিশুদের এত এত পড়িয়ে আমরা তাদের দিয়ে কী এমন ঘোড়ার আণ্ডা উৎপন্ন করছি! আমি চাই বাচ্চারা বেড়ে উঠুক আনন্দ নিয়ে।  পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণ হোক তাদের গুরুত্বপূর্ণ বিকাশ মাধ্যম। যে শিক্ষা আনন্দের না সেটা দিনশেষে জীবনের অপচয় ছাড়া আর কিছু নয়। আমাদের শিক্ষাব্যবস্থায় মানুষ হবার পরিবর্তে সবাইকে পরিকল্পনা করতে হয় কোন বিষয়ে পড়লে অর্থের মানদণ্ডে ক্যারিয়ার উজ্জ্বল ও জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় হবে। এমন শিক্ষাব্যবস্থা কারও জন্যই কোনো মঙ্গল বয়ে আনতে পারে না।[/int-ans]
    [int-qs]বাচ্চাদের স্কুলের পড়াশুনার পদ্ধতি এবং  মান নিয়ে আপনি তুষ্ট?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]একেবারেই তুষ্ট না। মুখস্থবিদ্যা দিয়ে জাতি কীভাবে এগোবে! জ্ঞান বিষয়টা তো অধরাই থেকে যাচ্ছে। এই শিক্ষা পদ্ধতি শিশুদের জ্ঞান অর্জন বিষয়ে কোনো উৎসাহ সৃষ্টি করে না। শিক্ষাক্রম তৈরি হয়েছে মুখস্ত করার জন্য আর শ্রেণিকক্ষে আছে ভালো নম্বর পাওয়ার অমানুষিক তাগাদা।[/int-ans]
    [int-qs]ওদের স্কুলের পড়াশুনার যে কাঠামো সেটা কি শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা  রাখতে পারছে?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]অবশ্যই না। এক গাদা হোম ওয়ার্কের চাপ বাচ্চাদের মানসিক বিকাশকে ব্যহত করছে। স্কুলের পরে বাসায় ফিরে বই নিয়ে বাচ্চাদের সাথে অভিভাবকদের বসে থাকতে হয় পড়া মুখস্থ করার জন্য। মুখস্থবিদ্যা ও বেশি নম্বর পাওয়ার এইরকম অসুস্থ প্রতিযোগিতার ফাঁদে ফেলে মওকা বুঝে ব্যবসা করে যাচ্ছে কোচিং সেন্টারগুলো। আর আমাদের শিশুরা হারাচ্ছে তাদের শৈশব ও কৈশোরের দারুণ দুরন্ত সময়। পড়ার চাপে খেলাধুলা ও মানসিক বিকাশের অন্যান্য কার্যকলাপে যুক্ত হওয়ার সময় পর্যন্ত তাদের নেই![/int-ans]
    [int-qs]কী ধরনের পড়াশুনা এবং স্কুল আপনি সন্তানের জন্য প্রত্যাশা করেন?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]আমি চাই পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল শেষে বাচ্চারা যেন তাদের বই স্কুলেই রেখে আসার সুযোগ পায়। বাসায় যেন হোম ওয়ার্কের কোনো চাপ না থাকে। এতে করে স্কুল শেষে শিশুরা অফুরন্ত সময় পাবে। নিশ্চিন্তে পছন্দের কাজে মনোনিবেশ করতে পারবে। শিশুদের জন্য স্কুল হোক দ্বিতীয় বাড়ি,পড়ালেখা হোক আনন্দের। শুধু হড়েদরে জেনারেল সাবজেক্টে পড়িয়ে কিংবা ট্রেন্ড ফলো করে বাচ্চাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার,এমবিএ না বানিয়ে শিশুর আগ্রহের দিকে লক্ষ্য রেখে তাদের ক্যারিয়ার পরিকল্পনা করা উচিত। এ কাজে সাহায্য করবে স্কুল পাঠ্যক্রম। সবাইকে গুটি কয়েক পেশার দিকে ঠেলে দেওয়া স্কুলের কাজ হতে পারে না। শিক্ষার মূল উদ্দেশ্য মেধার বিকাশ,উদ্দেশ্য পৃথিবীর বিপুল রঙ-রসে শিশুকে উস্কে দেওয়া। সব বুঝেসুঝে নিয়ে একসময় যেন এই শিশুরাই সিদ্ধান্ত নিতে পারে তার কার্যক্রম কী এবং কোথায় হবে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা শিশুদের এই উস্কে দেওয়ার কাজে একেবারেই ব্যর্থ।[/int-ans]
    [int-qs]এক্ষেত্রে অভিভাবক কি কোনো ভূমিকা রাখতে পারে?[/int-qs]
    [int-ans name=”প্রীতি”]অবশ্যই পারে। অভিভাবকদের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে মুখস্থবিদ্যার এই পাঠ্যক্রম পরিবর্তন করতে। কিন্তু অভিভাবকগণ সেভাবে সোচ্চার না। কেউ কেউ সোচ্চার হলেও তারা সংগঠিত না। বিচ্ছিন্ন বা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর বিচ্ছিন্ন প্রচেষ্টা খুব একটা ফলদায়ক হয় না। হচ্ছেও না। সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের অনেক বেশি সচেতন হতে হবে এবং অতি অবশ্যই অভিভাবককেই পদক্ষেপ নিতে হবে সন্তানের ভবিষ্যৎ রচনায়।[/int-ans]
    প্রীতি ওয়ারেসার বক্তব্যের রেশ ধরেই বলা যায়- অভিভাবকদের সচেতনতাও অনেক কিছু বদলে দিতে পারে। অভিভাবক যদি ‍উপেক্ষা করতে পারেন চটকদার রেজাল্টের প্রলোভন,সন্তানের প্রথম হওয়ার একরোখা আকাঙ্ক্ষা ও মানুষ হওয়া মানে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া- এই দৃঢ়মূল মনোভাব তাহলে আপনা থেকেই আমাদের ঘাড় আঁকড়ে থাকা সিন্দাবাদের বুড়ো আলগা হয়ে যাবে। আমরা শিশুদেরকে দিতে পারব একটা নির্ভার শৈশব।
    এমএসএ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএকা থাকতে ভয় পাই
    Next Article স্বাগত ২০১৮
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.