Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু ধর্ষণ ও হত্যা: সমাজের এক বিকৃত মানসিকতার নির্মম প্রতিচ্ছবি
    দিনের চিঠি

    শিশু ধর্ষণ ও হত্যা:
    সমাজের এক বিকৃত মানসিকতার নির্মম প্রতিচ্ছবি

    Moner KhaborBy Moner KhaborMay 23, 2026Updated:May 24, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রামিসা। একটি ছোট্ট শিশু। যার পৃথিবী হওয়ার কথা ছিল নিরাপদ শৈশব, স্কুলের খাতা, গল্প আর স্বপ্নে ভরা ভবিষ্যৎ। কিন্তু সেই পৃথিবীকে ছিন্নভিন্ন করে দিয়েছে এক ভয়ংকর বিকৃত মানসিকতা। সাম্প্রতিক সময়ে রামিসাসহ দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের শুধু শোকাহত করছে না, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা এক ভয়াবহ মানসিক ও সামাজিক সংকটকে সামনে এনে দিচ্ছে।

    প্রশ্ন উঠছে—কীভাবে একজন মানুষ একটি শিশুর প্রতি এমন নিষ্ঠুর হতে পারে?

    মনোবিজ্ঞান ও মনোরোগবিদ্যার দৃষ্টিকোণ থেকে শিশু ধর্ষণ কেবল যৌন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নয়। বরং অনেক ক্ষেত্রেই এটি ক্ষমতা, নিয়ন্ত্রণ, আধিপত্য ও বিকৃত মানসিক তৃপ্তির প্রকাশ। শিশুদের টার্গেট করা হয় কারণ তারা দুর্বল, সহজে ভয় পায়, প্রতিরোধ করতে পারে না এবং অনেক সময় ঘটনাটি প্রকাশ করার ক্ষমতাও তাদের থাকে না।

    এই ধরনের অপরাধীদের একটি অংশের মধ্যে কিছু গুরুতর মানসিক বৈশিষ্ট্য দেখা যায়। যেমন—সহানুভূতির ঘাটতি, অনুশোচনাহীনতা, আবেগপ্রবণ (impulsive) আচরণ, আগ্রাসী মনোভাব (aggression), ধর্ষকামী প্রবণতা (sadistic tendency) এবং অন্যের কষ্টে আবেগহীনতা। অনেকের মধ্যে সমাজবিরোধী ব্যক্তিত্বের বৈশিষ্ট্য (antisocial personality traits) বা psychopathy-ও বিদ্যমান থাকতে পারে।

    Psychopathy বলতে ব্যক্তির এমন এক বৈশিষ্ট্যকে বোঝায়, যেখানে ব্যক্তি বাহ্যিকভাবে স্বাভাবিক মনে হলেও তার মধ্যে থাকে গভীর আবেগের শূন্যতা (emotional emptiness), প্রভাবিত করার কৌশল (manipulation), মিথ্যাচার এবং অন্যের অনুভূতির প্রতি সম্পূর্ণ উদাসীনতা। এরা অনেক সময় অন্য মানুষকে “মানুষ” হিসেবে নয়, বরং নিজের তৃপ্তি বা নিয়ন্ত্রণের বস্তু হিসেবে দেখতে শুরু করে। যখন এর সঙ্গে যৌন বিচ্যুতি (sexual deviance), আগ্রাসী মনোভাব (aggression) ও power fantasy যুক্ত হয়, তখন শিশুরা ভয়াবহ ঝুঁকির মুখে পড়ে।

    তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি—সব মানসিক রোগী অপরাধী নয়, এবং সব অপরাধী “পাগল”ও নয়। বরং অধিকাংশ ক্ষেত্রেই এই অপরাধগুলো পরিকল্পিতভাবে সংঘটিত হয়। অনেক sexual predator বা যৌন নিপীড়ক সমাজে স্বাভাবিক মানুষের মতো আচরণ করে, সমাজে মিশে থাকে এবং সুযোগ পেলেই দুর্বল শিশুকে টার্গেট করে।

    ধর্ষণের পর হত্যার ঘটনাগুলোও কেবল ক্ষণিকের রাগের ফল নয়। অনেক সময় তা ঘটে পরিচয় গোপন করতে, ধরা পড়ার ভয় থেকে, চরম আগ্রাসন (extreme aggression)-এর কারণে অথবা ভুক্তভোগীকে চিরতরে “নিশ্চুপ” করে দিতে।

    এই ভয়াবহ বাস্তবতার পেছনে কিছু সামাজিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের Body Safety Education এর অভাব, পরিবারে যৌন (sexual) বিষয় নিয়ে চরম নীরবতা, নারীবিদ্বেষী ও সহিংস মনোভাব, পর্নোগ্রাফি ও সহিংস সেক্সুয়াল কনটেন্ট-এর অনিয়ন্ত্রিত প্রকাশ, মাদকাসক্তি, অপরাধের বিচারহীনতা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে অজ্ঞতা—সব মিলেই তৈরি হচ্ছে এক বিপজ্জনক সামাজিক পরিবেশ।

    শিশু সুরক্ষার জন্য আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    প্রথমত, শিশুদের বয়সোপযোগী Body Safety Education দিতে হবে। “Good touch–Bad touch”, “No means No”, এবং Unsafe situation চিনতে শেখানো জরুরি। শিশুকে এমন পরিবেশ দিতে হবে যেখানে সে ভয় ছাড়াই নিজের অভিজ্ঞতা বলতে পারে।

    দ্বিতীয়ত, পরিবারকে হতে হবে শিশুর সবচেয়ে নিরাপদ জায়গা। সন্তান আচরণে হঠাৎ পরিবর্তন, অস্বাভাবিক ভয়, নিজেকে গুটিয়ে নেওয়া, যৌন সংশ্লিষ্ট আচরণ (sexualized behaviour) বা আগ্রাসী মনোভাব দেখা দিলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে।

    তৃতীয়ত, স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানে Child Protection Policy কার্যকর করতে হবে। একইসাথে আচার আচরণে সমস্যা, আগ্রাসী মনোভাব, নিষ্ঠুরতা, জিনিসপত্র ভাঙচুর বা সমস্যাপূর্ণ যৌন আচরণ-এর মতো ঝুঁকিপূর্ণ আচরণের ক্ষেত্রে দ্রুত মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

    সবশেষে, দ্রুত বিচার ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। কারণ বিচারহীনতা অপরাধীর সাহস বাড়ায়, আর সমাজের নীরবতা অপরাধকে আরও স্বাভাবিক করে তোলে।

    রামিসাদের হারানোর পর শুধু কয়েকদিনের ক্ষোভ বা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ যথেষ্ট নয়। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সামাজিক, নৈতিক এবং মানবিক দায়িত্ব।

    একটি সভ্য সমাজের পরিচয় নির্ভর করে তার সবচেয়ে দুর্বল মানুষগুলো কতটা নিরাপদ—তার উপর। আর শিশুদের চেয়ে দুর্বল, নির্ভরশীল ও নিষ্পাপ আর কেউ নেই।

    আর কোনো রামিসা যেন এভাবে আমাদের বিবেককে না কাঁদায়—এ দায় আমাদের সবার।

    • — ডা. মিউরিন হোসেন
    • এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
    • এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি)

    শিশু ধর্ষণ শিশু নির্যাতন শিশু হত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডিজিটাল নির্ভরতা ক্রমেই এক গভীর খাদের কিনারে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে
    Next Article একজন মানুষ কীভাবে শিশু-ধর্ষক হয়ে ওঠে? একটি মনস্তাত্ত্বিক অনুসন্ধান
    Moner Khabor

    Related Posts

    জীবন সঙ্গীর মৃত্যু

    November 5, 2026

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    November 5, 2026

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.