Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক সমস্যা সমাধানে প্রাচীন পন্থা ‘হাওয়া বদল’
    মানসিক স্বাস্থ্য

    মানসিক সমস্যা সমাধানে প্রাচীন পন্থা ‘হাওয়া বদল’

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 1, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক সমস্যা সমাধানে প্রাচীন পন্থা ‘হাওয়া বদল’
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সামাজিক মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দাবি হল, আমাদের মানসিক অবস্থার উপর চারপাশের পরিবেশের একটি বড় প্রভাব রয়েছে।

    বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত এবং মনস্তাত্ত্বিক, সামাজিক ও ব্যবহারিক বিভিন্ন তত্ত্ব দ্বারা প্রতিষ্ঠিত যে, চারপাশের পরিবেশ আমাদের মানসিক বিকাশ এবং আচার আচরণ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। তাই মনস্তাত্ত্বিক যে কোন সমস্যা সৃষ্টি এবং একই সাথে সেটি সমাধানেও চারপাশের পরিবেশের ভূমিকা অগ্রগণ্য।

    একটি শিশু যখন বড় হয়ে ওঠে, তার জীবন যাপন, আচার আচরণ, চিন্তা ভাবনা সবকিছুই চারপাশের পরিবেশ ও মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক কথায়, সে দেখে দেখেই সবকিছু শেখে। ধীরে ধীরে বড় হয়ে ওঠার পরেও তার মাঝে সেই প্রভাব বিদ্যমান থাকে এবং সে তার পূর্ব গঠিত আবেগ দ্বারা তাড়িত হয়েই সবকিছু বিচার করে এবং সেই অনুসারে আচার আচরণ করে।

    আবার চারপাশের পরিবেশ যদি মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে, একজন সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষও ধীরে ধীরে বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত হয় এবং তার আচার আচরণে পরিবর্তন আসে। পূর্বের কোন প্রভাবের ফলে কিংবা বর্তমানে সৃষ্ট কোন সমস্যার ফলে যদি কারও মানসিক স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হয়, তাহলে এর সমাধানে মনস্তত্ত্ববিদগণ হাওয়া বদলের পরামর্শ প্রদান করেন। অর্থাৎ চারপাশের পরিবেশ পরিবর্তন করে নতুন পরিবেশে বসবাসের পরামর্শ প্রদান করেন।

    যখন কেউ পারিপার্শ্বিক চাপের প্রভাবে কিংবা কোন দুর্ঘটনায় বিপর্যস্ত হয়ে মানসিক অবসাদ, হতাশা, বিষণ্ণতা, জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলাসহ এরকম আরও অনেক ধরণের মানসিক সমস্যায় ভোগে, তার এসব মানসিক সমস্যা সমাধানে মূল ভূমিকা রাখে তার চিন্তা ভাবনার পরিবর্তন।

    তার মাঝে যদি মনোবল এবং আত্ম বিশ্বাস বৃদ্ধি করা না যায় তাহলে কোনভাবেই তার মনের ব্যাধি সারিয়ে তোলা সম্ভব হয় না। এটা আমরা সবাই জানি যে, যে কোন সুন্দর পরিবেশ আমাদের মনে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

    আর চারপাশে যদি মানসিক চাপ সৃষ্টির মতো মানুষ কিংবা অবস্থা না থাকে, তাহলে সেটিও একজন মানুষকে ধীরে ধীরে ইতিবাচক চিন্তা ভাবনায় প্রেরিত করে।

    তাই আপনার কাছের কোন মানুষের যদি মানসিক সমস্যা সমাধানে সহজ কোন উপায়ের প্রয়োজন হয়, তাহলে চিকিৎসা পদ্ধতি হিসেবে তাকে নতুন কোন মনোরম পরিবেশে রাখার ব্যবস্থা করতে পারলে তার মনেও এ ধরণের ইতিবাচক পরিবর্তন আসবে।

    শিশুসহ সকল বয়সী মানুষের জন্যই মনস্তত্ত্ববিদগণ এই পদ্ধতি ব্যবহারের পরামর্শ প্রদান করে থাকেন। হাওয়া বদল বা নতুন পরিবেশ সব বয়সী মানুষের দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, হঠাৎ হঠাৎ মন পরিবর্তন ইত্যাদি মানসিক সমস্যার সমাধান করতে সক্ষম।

    চারপাশের অবস্থা বা পরিবেশের বদল যে মানুষের মনস্তাত্ত্বিক ও ব্যবহারিক পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে সেটি দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাছাড়া পরিবেশ আমাদের মনের সাথে সাথে আমাদের সামাজিক সম্পর্ক, অন্যদের প্রতি আমাদের মনোভাব, ক্রোধ, শিক্ষা, রাজনীতি এবং আরও বিভিন্ন দিকের উপর প্রভাব বিস্তার করে।

    হাওয়া বদল মানসিক সমস্যা সমাধানের মাধ্যমে আরও বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানের ক্ষমতা রাখে। তাই বলা যায়, মানসিক অবস্থা পরিবর্তনের বা মানসিক সমস্যা সমাধানের প্রচেষ্টা করতে চাইলে হাওয়া বদল অবশ্যই প্রথমে করনীয় কাজ হিসেবে ভূমিকা রাখতে পারে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/darwins-subterranean-world/202108/changing-your-situation-therapy

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    মানসিক মানসিক চাপ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতারুণ্যে স্ট্রোকের কারণ ও চিকিৎসা
    Next Article শিশুকে মানসিকভাবে শক্তিশালী করতে করণীয়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.