Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারীর দুঃসময়ে সঙ্গীর প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি সম্পর্ককে আরও দৃঢ় করবে
    জীবনাচরণ

    মহামারীর দুঃসময়ে সঙ্গীর প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি সম্পর্ককে আরও দৃঢ় করবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 6, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারীর দুঃসময়ে সঙ্গীর প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি সম্পর্ককে আরও দৃঢ় করবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কোভিড-১৯ মহামারী আমাদের সবার স্বাভাবিক জীবনই বদলে দিয়েছে। এই অস্বাভাবিক অবস্থার প্রভাব আমাদের শরীর ও মনের উপর অত্যন্ত বিরূপ। আর এই বিরূপ অবস্থার প্রভাব পড়ছে আমাদের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ওপর। সম্পর্ককে সুদৃঢ় রাখতে এখন আমাদের আগের থেকে আরও বেশী সহনশীল হতে হবে। তাহলেই সম্পর্ক থাকবে মজবুত এবং সফল।

    যখন কেউ অতিরিক্ত মানসিক চাপ, যেমন, কোভিড-১৯ মহামারীর এই দুঃসহ সময়ের মধ্যে থাকে, তখন অনেকের মনে হতেই পারে এ সময়ে ব্যক্তিগত সম্পর্ক গুলোর প্রতি অধিক যত্নশীল হওয়ার প্রয়োজন নেই।

    কিন্তু নতুন নতুন গবেষণায় উঠে এসেছে যে, অতিরিক্ত মানসিক চাপ সম্পর্ককে সংকীর্ণ করে দেয়। এই সংকীর্ণতা দূর করতে হলে সম্পর্ক নিয়ে আরও মনযোগী এবং কাছের মানুষদের সাথে আরও সহনশীল আচরণ করতে হবে। অর্থাৎ, নিজের মানসিক স্থিতির সাথে সাথে অন্যদের মানসিক স্থিতিকেও গুরুত্ব দিতে হবে এবং তাদের সুখ, দুঃখ, ভালোলাগা, মন্দ লাগাকে উপেক্ষা করা চলবেনা।

    সম্পর্কের অন্য পাশে থাকা মানুষ গুলো যখন ভাল থাকে, আমাদের মনও প্রফুল্ল থাকে। এতে মানসিক ভাবে আমরা চাপ মুক্ত থাকার অনুপ্রেরণা পাই। তাই অন্যদের প্রতি সহনশীল হয়ে যখন তাদের ভালোলাগা, মন্দলাগার গুরুত্ব দিয়ে তাদের ভাল রাখার প্রচেষ্টা করা হয়, আমাদের মানসিক চাপও কিছুটা কমে। এতে করে সম্পর্কের উপর প্রতিবেশ পরিস্থিতির বিরূপ প্রভাবও হ্রাস পায়। এই দৃষ্টিভঙ্গি আমাদের সবাইকে কোভিড ১৯ মহামারীর এই দুঃসময় মোকাবেলায় সহায়তা করবে।

    অনেকের মাঝে এমন ধারণা থাকে যে সে মনে করে তাকে ভালো রাখার দায়িত্ব তার সঙ্গীর বা অপর জন তার দায়িত্ব পালন করলেই সে তার কর্তব্য পালন করবে। কিন্তু এটা ভুলে গেলে চলবেনা যে আদান-প্রদান মেপে কোন সম্পর্কই হয়না। আর করোনা মহামারীর এই দুঃসময়ে আমাদের সবাইকেই সবার পাশে দাঁড়াতে হবে। মানসিক ভাবে কাছের মানুষদের সুস্থ রাখতে তাদের সাহস যোগাতে হবে এবং সম্পর্ককে সুন্দর করতে হবে। একে অপরকে শারীরিক ও মানসিক সহায়তা প্রদান করলে দুঃসময়েও আমাদের প্রতিটা দিন সুন্দরভাবে অতিবাহিত হবে এবং আমাদের সম্পর্কের দৃঢ়তার কাছে কোভিড-১৯এর মত মহামারী পরাজিত হবে।

    মানসিক চাপ যখন চরমে পৌঁছায় এবং প্রতিটা দিন সে মানসিক অশান্তি নিয়েই অতিবাহিত করা প্রায় বাধ্যতামূলক হয়ে যায়, তখন কাছের মানুষগুলোর মনের ইচ্ছা অনিচ্ছা বুঝবার আগ্রহ বা প্রয়োজনকে মানসিক চাপ বাড়িয়ে দেওয়ার আরেকটি কারণ বলে মনে হয়। এতে মানসিক অশান্তি আরও বেড়ে যায়!

    তাই মহামারীর মত দুঃসময়ে সম্পর্ক বজায় রাখা বা সম্পর্কের উন্নতি করা বেশ কঠিন বা অসম্ভব মনে হতে পারে। কিন্তু এটা একদম ভুল ধারণা। একজন ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই তার কাছের মানুষদের মানসিক ও শারীরিক সহায়তার উপর নির্ভরশীল। একে অপরের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি খেয়াল রাখলে দুঃসময়েও মানসিক প্রশান্তি অনুভব করা যায়। মনের বল অক্ষুণ্ণ থাকে। তাই সম্পর্ক সুন্দর রাখার প্রতি সচেষ্ট হলে এবং কাছের মানুষদের প্রতি সহনশীল হলে  নিজের এবং অন্যদের সবারই মানসিক চাপ কমিয়ে সুন্দর অনুভূতির বিকাশ ঘটানো যায়।

    সূত্র: https://www.psychologytoday.com/us/blog/fulfillment-any-age/202006/try-some-tenderness-make-your-relationship-stronger

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকর্পোরেট সাইকোলজি নিয়ে মনের খবর টিভিতে নতুন আয়োজন মঙ্গলবার রাতে
    Next Article “মনোকথা” বইমেলায় অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এর লেখা বই
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.