Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারীর এই দুঃসময়ে ধৈর্য ধারণ করবেন কিভাবে
    করোনায় মনের সুরক্ষা

    মহামারীর এই দুঃসময়ে ধৈর্য ধারণ করবেন কিভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 20, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারীতে মানসিক চাপ সংক্রান্ত জটিলতা নিরসনের কিছু কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারী আমাদের সবার জীবন অগণিত সমস্যায় জর্জরিত করে তুলেছে। এ অবস্থায় হয়তো ধৈর্য ধারণ করে সব সামাল দেওয়া খুব কঠিন। কিন্তু ধৈর্য ধারণে কিছু কৌশল অবলম্বন করলে এই দুঃসময়ে ধৈর্য ধারণ করা সহজ হবে।

    বিপদে ধৈর্য ধারণ করা সব সময়ই খুব কঠিন কাজ। আমাদের মানসিক স্থিতি প্রতিকূল অবস্থায় আমাদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজনীয় হলেও অত্যন্ত দুরূহ। করোনা কালে আমরা বহু দিন ধরে আমাদের স্বাভাবিক জীবন থেকে দূরে রয়েছি এবং অবশ্যই সেটা বাধ্য হয়ে। আমরা বাইরে যেতে পারছিনা, সারাক্ষণ ঘরে থেকে সময় কাটাতে হচ্ছে। এভাবে বহু দিন পার হয়ে গেলেও এখনো সংক্রমণ বা মৃত্যু হার কোনটাই কমানো সম্ভব হয়নি এবং আমরা একইভাবে করোনা ঝুঁকির মধ্যে রয়ে গেছি। এমন অবস্থায় মানসিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাওয়াই স্বাভাবিক। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত দুশ্চিন্তা গ্রস্ত এবং বর্তমান নিয়ে আশঙ্কিত। আমরা জানিনা ঠিক কতক্ষণ আমরা নিজেদের এবং আমাদের পরিবারের অন্যান্যদের করোনা থেকে সুরক্ষিতে রাখতে পারবো। এ সব কিছু আমাদের চরম ভাবে মানসিক চাপের মধ্যে রেখেছে এবং এই অবস্থায় ধৈর্য সহকারে সব কিছু মোকাবেলা করা অত্যন্ত দুষ্কর হয়ে উঠেছে।

    একজন ধৈর্যশীল ব্যক্তির মধ্যে অনেক বেশী মানসিক দৃঢ়তা থাকে। বিপদে যারা ধৈর্যহারা হয়ে পড়ে তারা মানসিকভাবে দুর্বল হয়। দুশ্চিন্তা, অবসাদ, বিষণ্ণতা এসব জীবনের বিভিন্ন পর্যায়ে আসবেই। একজন ধৈর্যশীল ব্যক্তি এসব কিছুতে বিচলিত হয়না। বরং এসব মেনে নিয়ে, মানিয়ে নিয়ে মনের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারে এবং নিজের মনস্তাত্ত্বিক লড়াইয়ে জয়ী হয়। মনস্তাত্ত্বিক সমস্যাগুলোর সাথে লড়াই করে টিকে থাকার ক্ষেত্রে একজন মানুষের সব থেকে বেশী ধৈর্যের পরিচয় দিতে হয়। মনকে নিয়ন্ত্রণে রাখা বা ধৈর্য ধারণ করে সব কিছু মোকাবেলা করা সব থেকে কঠিন কাজের মধ্যে একটি কারণ আমাদের মন সব সময় সমস্যার দিকেই কেন্দ্রীভূত হয়ে থাকতে চায়। সমাধানের দিকে নয়। সমস্যাকে মেনে নিয়ে ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করা এবং তার সমাধান খোঁজা সব সময়ই ঐকান্তিক ইচ্ছে শক্তি এবং আত্মবিস্বাসের ফলেই সম্ভব। যা ব্যক্তিত্বে কিছুটা ইতিবাচক পরিবর্তন আনলে সহজেই সম্ভব।

    ১) সময় অনুসারে স্বীয় করণীয় নির্ধারণঃ
    যে কোন বিপদে সমস্যাকে প্রাধান্য না দিয়ে এই সময় সমস্যা মোকাবেলায় নিজের করণীয় নির্ধারণে মনযোগী হলে সেই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা অপেক্ষাকৃত সহজ হয়। যখন একজন মানুষের সামনে একটা লক্ষ্য থাকে, তখন সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করার মত মানসিকতা তৈরি হয় এবং ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে।

    ২) ইতিবাচক চিন্তাভাবনার বিকাশঃ
    জীবনে যত নেতিবাচক ঘটনাই ঘটুক না কেন, সব কিছুর ইতিবাচক দিকে আমাদের মনোযোগ স্থাপন করতে হবে। খুব অন্ধকারের মাঝেও নিজের প্রচেষ্টায় আশার আলো খুঁজে পাওয়া যায়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি অস্বাভাবিক পরিস্থিতির প্রতি আমাদের চিন্তাভাবনা বদলে দেয়। সমস্যা নিয়ে না ভেবে আমরা তখন ধৈর্যশীল হয়ে সেটির সমাধান নিয়ে ভাবতে পারি।

    ৩) নিজেকে নিজে প্রশ্ন করাঃ
    দুঃসময়ে নিজেকে নিজের থেকে বেশী সহায়তা আর কেউ করতে পারেনা। ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী ব্যক্তি নিজের কাজের প্রতি প্রশ্ন করার সাহস রাখে। দুঃসময়ে ভেঙ্গে পড়লেও মনকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করার মত মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে। এতে নিজের মধ্যে ঘুরে দাঁড়ানোর মত সাহস এবং অবস্থা উন্নতির লক্ষ্যে ধৈর্য ধারণ করে প্রচেষ্টা করে যাওয়ার মানসিকতা তৈরি হয়।

    সব সময় মানসিক স্থিতি এক রকম থাকবে এটা কখনোই আশা করা উচিৎ হবেনা। কিন্তু বিপদে ধৈর্য হারা হলে সেক্ষেত্রে আমাদের ভোগান্তিও বহুগুণে বেড়ে যাবে এটাও সঠিক। তাই সকল বিড়ম্বনা দূর করতে আগে ধৈর্য ধারণ আবশ্যক। মহামারীর মত এই দুঃসময়ে আমাদের ধৈর্য সহকারেই ভালো কিছু হবার অপেক্ষায় থাকতে হবে এবং সে পর্যন্ত নিজেদের মানসিক ও শারীরিক ভাবে সুস্থ রাখার প্রয়াস করে যেতে হবে। আর এই সুস্থতা পেতে ধৈর্য ধারণের কোন বিকল্প নেই।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের মানসিক বিকাশের সাথে বদলায় পিতা মাতার ভূমিকা
    Next Article চিন্তা যখন দুশ্চিন্তার কারণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.