Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভালো কাজ করলে মানুষ ভালোবাসবেই: সুফি মোস্তাফিজুর রহমান
    জীবনাচরণ

    ভালো কাজ করলে মানুষ ভালোবাসবেই: সুফি মোস্তাফিজুর রহমান

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 22, 2021No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সুফি মোস্তাফিজুর রহমান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বটেশ্বরে যে হাজার বছরের ইতিহাস বেরিয়ে আসছে সে কার্যক্রমের মূল মানুষ বা নায়ক সুফি মোস্তাফিজুর রহমান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক এবং এদেশের একজন প্রধান প্রত্নতাত্বিক গবেষক। তাঁর মনের খবর নিয়েছেন মুতাসিম বিল্লাহ নাসির।

    মনের খবর: কেমন আছেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: ভালো আছি।

    মনের খবর: কেন ভালো আছেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: গবেষণার কাজ সঠিকভাবে এগিয়ে নিতে পারছি, সেজন্য ভালো আছি।

    মনের খবর: ভালো থাকাটা জরুরি?

    সুফি মোস্তাফিজুর রহমান: খুবই জরুরি। ভালো না থাকলে তো ভালো কাজ করা যাবে না। ভালো কাজ করার জন্য ভালো থাকবে হবে।

    মনের খবর: এজন্য কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: ভালো থাকাটা কঠিন। কাজটাকে সামনে রেখেই ভালো থাকার চেষ্টা করি।

    মনের খবর: সেজন্য প্রতিটা দিন জরুরি নাকি অন্য কোনো পরিকল্পনা করেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। ভালো পরিকল্পনা থাকলে ভালো থাকা যায়।

    মনের খবর: মন খারাপ হয়?

    সুফি মোস্তাফিজুর রহমান: কখনো কখনো।

    মনের খবর: তখন কি করেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: একটু ভাবি, কেন খারাপ হয়। তখন দেখি, অবশ্যই সবাই আমাকে ভালোবাসে না। আমার কাজকে সবাই ভালো চোখে দেখে না। সে কারণে তারা হয়তো ভালো থাকতে দেয় না। কিন্তু আমি মনে করি, বেশি মানুষ যদি আমার কাজকে গ্রহণ করেন, সেটাই আমার এবং সবার জন্য ভালো।

    মনের খবর: মন ভালো–খারাপ, দুঃখ–কষ্ট এগুলোকে কীভাবে দেখেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: অভিধানে যেহেতু শব্দগুলো আছে সেহেতু মানুষের জীবনে এগুলো কম-বেশি আসবেই। যে যেভাবে নেন, যে যেভাবে মোকাবেলা করেন, সেটাই দেখার বিষয়। এগুলোকে মানুষের জীবনের অংশ হিসেবেই দেখি।

    মনের খবর: হিংসা আছে?

    সুফি মোস্তাফিজুর রহমান: হিংসা বলব না, তবে ঈর্ষা আছে। এক সময় ছাত্র ইউনিয়ন করতাম। গরীব মানুষের বঞ্চনার ইতিহাস জেনেছি, সেখান থেকে তাদের মুক্ত করব সে স্বপ্ন দেখেছি। এখন তো সমাজতন্ত্র নেই, সে স্বপ্নও নেই, স্বপ্নের ছিটেফোঁটা আছে।

    যে গবেষণা কাজ করি তাতে যেন সাধারণ মানুষ উপকৃত হতে পারে, একটা জ্ঞান সমৃদ্ধ সমাজ তৈরি হতে পারে; পরোক্ষভাবে হলেও গরীব মানুষরা যেন লাভবান হন এবং তারা নিজেদের ভাগ্য নিজেরাই ফেরাতে পারেন সে স্বপ্ন দেখি।

    মনের খবর: কেন হয়?

    সুফি মোস্তাফিজুর রহমান: যখন দেখি অনেক না হলেও কিছু কিছু মানুষ অনেক বড় বড় কাজ করেছেন। কিন্তু আমার কাজের পরিধি এত ছোট যে তাদের ধারে-কাছেও যেতে পারছি না, তখন ঈর্ষা হয়।

    মনের খবর: রাগ করেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: হ্যাঁ।

    মনের খবর: কেন রেগে যান?

    সুফি মোস্তাফিজুর রহমান: যখন পরীক্ষায় ছেলে-মেয়েরা নকল করে, ব্যক্তি স্বার্থে রাজনীতিকে ব্যবহার করে, তখন খুব রাগ হয়।

    মনের খবর: রাগ দমিয়ে রাখেন? না কারো ওপর ঝেড়ে ফেলার চেষ্টা করেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: রাগের মাথায় অনেক সময় মুখের ওপর কিছু বলে ফেলি, ছেলে-মেয়েদের তো শাসন-ই করি।

    মনের খবর: রাগ নিয়ন্ত্রণ দরকার?

    সুফি মোস্তাফিজুর রহমান: খুব দরকার। রেগে গেলেন তো হেরে গেলেন।

    মনের খবর: ভালোবাসার প্রবণতা কতটুকু?

    সুফি মোস্তাফিজুর রহমান: আমার ভেতরে এই প্রবণতা খুব বেশি।

    মনের খবর: ভালোবাসার ব্যাপারে আপনার মূল্যায়ন কী?

    সুফি মোস্তাফিজুর রহমান: ভালোবাসা খুব পবিত্র।

    মনের খবর: আরেকবার ভালোবাসার সুযোগ দিলে কাকে ভালোবাসতেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: বাবা-মাকে।

    মনের খবর: কখনো কি মানসিকভাবে অসুস্থ হয়েছেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: একসময় খুব মানসিক চাপে ছিলাম।

    মনের খবর: কখন?

    সুফি মোস্তাফিজুর রহমান: উয়ারি-বটেশ্বরের কাজ নিয়ে যখন কোনো কোনো কলিগ অনৈতিকভাবে বিরোধীতা করেছেন।

    মনের খবর: মানসিক স্বাস্থ্যকে কিভাবে দেখেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: মনের স্বাস্থ্য আসলে শরীরের স্বাস্থ্যের মতোই। শরীরের সুস্থতা যেমন মানসিক সুস্থতাও তেমন।

    মনের খবর: স্বপ্ন দেখেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: স্বপ্ন তো দেখিই।

    মনের খবর: কি ধরনের স্বপ্ন দেখেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: এক সময় ছাত্র ইউনিয়ন করতাম। গরীব মানুষের বঞ্চনার ইতিহাস জেনেছি, সেখান থেকে তাদের মুক্ত করব, সে স্বপ্ন দেখেছি। এখন তো সমাজতন্ত্র নেই, সে স্বপ্নও নেই, স্বপ্নের ছিটেফোঁটা আছে। যে গবেষণা কাজ করি তাতে যেন সাধারণ মানুষ উপকৃত হতে পারে, একটা জ্ঞান সমৃদ্ধ সমাজ তৈরি হতে পারে; পরোক্ষভাবে হলেও গরীব মানুষরা যেন লাভবান হন এবং তারা নিজেদের ভাগ্য নিজেরাই ফেরাতে পারেন সে স্বপ্ন দেখি।

    মনের খবর: তাকে কতটুকু সফল করেছেন?

    সুফি মোস্তাফিজুর রহমান: সফলতা-ব্যর্থতা মানুষই বিবেচনা করবে। কিন্তু জ্ঞানসমৃদ্ধ সোসাইটি যদি তৈরি করা যায়, তাহলে মানুষগুলো বঞ্চিতের কাতার থেকে তাদের দাবি অনেকটাই আদায় করতে পারবে।

    মনের খবর: জীবনে স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা কতটুকু?

    সুফি মোস্তাফিজুর রহমান: জীবনে স্বপ্ন না থাকলে তো মানুষ বাঁচতেই পারবে না। যে যত বড় স্বপ্ন দেখবে সে সেভাবে এগিয়ে যাবে। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের স্বপ্ন নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন ওটা খুবই পছন্দ করেছি। এ রকমই স্বপ্ন মানুষের দেখা উচিত।

    মনের খবর: নিজে ভালো থাকার জন্য তো অনেক কিছু করি। কিন্তু অন্যরা যাতে ভালোবাসেন, তাদের যাতে ভালো লাগে সে ব্যাপারে সচেতন?

    সুফি মোস্তাফিজুর রহমান: আমার বিশ্বাস, ভালো কাজ করলে মানুষ ভালোবাসবেই। সেজন্য ভালো কাজ করার চেষ্টা করি। কেউ যদি ভুল বোঝে বা অজ্ঞতার কারণে যদি ভুল করে থাকি, তখন কিছুটা খারাপ লাগে। ক্লিয়ার করার চেষ্টা করি সেটা ওভাবে না বুঝে এভাবে বুঝেছি। আমি দেখেছি, যারা কাজকে মুল্যায়ন করেন, তাঁরা আমাকে ভালোবাসেন।

    কিন্তু যারা দুর্বিসন্ধি বা অন্যায় আবদার করে তাদের কাছে আমি ভালো না। এই জন্য একটা উদাহরণ দেই, উয়ারি-বটেশ্বর আমাদের কমপক্ষে ১০টি জাদুঘর হবে। উয়ারি গ্রামেই একাধিক জাদুঘর হবে। গিরীশচন্দ্র সেনের জাদুঘরটি হবে, কামরাবরে একটি অনসাইট জাদুঘর হবে। এ মুহুর্তে বটেশ্বর গ্রামে একটি বড় জাদুঘরের প্ল্যান-প্রোগ্রাম করছি। পাঠান বাড়িতে ১৯৭৪ থেকে যে জাদুঘর আছে, সেটাই বড় করব।

    কিছু লোক দাবি করছে, জাদুঘরটি উয়ারিতে করতে হবে। উয়ারি তো প্রত্নস্থান, সেখানে আমরা জাদুঘর করতে পারি না। সেখানে একাধিক অনসাইট মিউজিয়াম করব। ফলে ওদের এ দাবি আমি পুরণ করতে পারব না। সেজন্য তারা যদি আমাকে ভালো না বাসে তাহলে এ মুহুর্তে কিছুই করার নেই। গবেষণার স্বার্থে আমাদের যেখানে যে স্থাপনা করা দরকার, সেটিই করব।

    মনের খবর: নিজের কাছে মানুষ হিসেবে আপনি কেমন?

    সুফি মোস্তাফিজুর রহমান: পুরোপুরি সফল এ দাবি করব না। ভালো স্কুল পাইনি, ভালো কলেজ পাইনি। বিশ্ববিদ্যালয়েও যে পড়ালেখার খুব ভালো পরিবেশ পেয়েছি তাও নয়। পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে যে সুযোগ-সুবিধাগুলো ছোটবেলা থেকে এই অবধি পাওয়া দরকার সেটি যদি অপূর্ণ থাকে তাহলে তো পূর্ণাঙ্গ মানুষ দাবি করা যায় না।

    বলতে পারেন, জোড়াতালি দিয়ে ভালো মানুষ, ভালো গবেষক হওয়ার চেষ্টা করছি। ভালো শিক্ষা পেলে, ভালো গবেষণার পরিবেশ পেলে আরো ভালো কাজ করা যেত। তাহলে নিজেকেও আরো ভালো মানুষ বলে দাবী করতাম।

    যেহেতু সে সুযোগগুলো পাইনি, খুব ভালো কাজ করতে পারছি না, খুব ভালো গবেষণাও চলছে না। আমি জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি। কিন্তু সীমাবদ্ধতাও অনেক। সেগুলো অতিক্রম করে কিছু কাজ করতে চেষ্টা করছি। কিন্তু অনেক কাজ করার সময় বোধ হয় নেই। সময় খুব গুরুত্বপূর্ণ।

    মনের খবর: জীবনে মানসিক শক্তির প্রভাব কতটুকু?

    সুফি মোস্তাফিজুর রহমান: জীবনে মানসিক শক্তি খুব দরকার। নিজের জীবন অভিজ্ঞতা থেকে বলি, একসময় উয়ারি-বটেশ্বরে কাজ করতে করতে প্রবল বিরোধিতার সম্মুখীন হলাম। কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থা হলো। খুব আক্রমণ হচ্ছিল-ব্যক্তিগত আক্রমণ, গবেষণা বিষয়ে নয়। তারা ব্যক্তিকে আক্রমণ করে কাজটি বন্ধ করতে চেয়েছিল। এ সময় আমার মানসিক স্বাস্থ্যের উপর কিছুটা হলেও চাপ পড়ছিল।

    আমার স্ত্রী যেহেতু মনোবিজ্ঞানী তিনি তখন খুবই সাহায্য করেছেন। তাঁর নাম ড. আফরোজা হোসেন। আমি তাঁর একটি উপদেশ মানি। কাউন্সেলিং সাইকোলোজির ভাষায় তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় নানা ধরনের রাজনীতি আছে এটি অস্বীকার করা যাবে না।

    বিশ্ববিদ্যালয়ে যে আর পাঁচটি ঘটনা ঘটে, সেগুলো যেন ময়লার বাক্সে ফেলে দিয়ে বাসায় আসি এবং নতুন জীবন শুরু করি। যেন সেদিনের জন্য হলেও দুঃখজনক ঘটনাগুলো ভুলে যাই। সে কথাটি অনুসরণ করেছি এবং তাতে সফলতাও পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের সারাদিনের জঞ্জাল বা দুঃখগুলো বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়ে পাঁচটার গাড়িতে যখন উঠি সব ভুলে যাই। একটি ফ্রেশ ঘুম দিয়ে ঢাকা চলে যাই।

    মনের খবর: মনের খবরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    সুফি মোস্তাফিজুর রহমান: মনের খবরকেও ধন্যবাদ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    ভালোবাসা মন মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article“অধিক বয়স” এর পর করোনায় মৃত্যুর দ্বিতীয় ঝুঁকি হচ্ছে সিজোফ্রেনিয়া
    Next Article অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির উপায়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.