Close Menu
    What's Hot

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 4, 2026

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      Recent

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিটোফেন ও মনস্তত্ত্ব
    মনস্তত্ত্ব.

    বিটোফেন ও মনস্তত্ত্ব

    Moner KhaborBy Moner KhaborMarch 9, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাবা ভুগছেন সিফিলিস রোগে, মা যক্ষ্মা রোগী, এ পর্যন্ত তাঁদের চারটি ছেলেমেয়ে হয়েছে। প্রথমটি অন্ধ, দ্বিতীয়টি মৃত, তৃতীয়টি কানে শোনে না এবং চতুর্থটি যক্ষ্মা রোগী। এমন এক দম্পতির পঞ্চম সন্তানটি কেমন হবে বলে আপনি ধারণা করেন? বোবা? বিকলাঙ্গ? যদি এমন কোনো ধারণা করে থাকেন তবে আপনার সেই ধারণাটা ভুল। কারণ সৌভাগ্যক্রমে এই দম্পতির পঞ্চম সন্তান হয়েছিলেন এমন একজন ব্যক্তি যিনি ছিলেন সংগীতের জগতে ক্ল্যাসিক্যাল এবং রোমান্টিক
    স্টাইলের মাঝে মেলবন্ধন সৃষ্টিকারী, বিখ্যাত সুরকার। বলছিলাম লুডউইগ ভন বিটোফেনের কথা-জার্মানির যে বিশ্বখ্যাত মিউজিক কম্পোজার মৃত্যুর পরেও আমাদেরকে বিমোহিত করে রেখেছেন তাঁর নাইনথ সিম্ফনি জাদু দিয়ে।

    ২০১৬ সালে পৃথিবীর সেরা সুরকারদের কম্পোজিশনগুলো নিয়ে জরিপ চালায় বিবিসি মিউজিক ম্যাগাজিন। এতে সর্বকালের সেরা সিম্ফনি হিসেবে নির্বাচিত হয় বিটোফেনের ইরোয়কা। এ তালিকায় আরো রয়েছে বিটোফেনেরই নবম সিম্ফনি কোরাল। এখানেই শেষ নয়, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এ সুরকারের পঞ্চম সিম্ফনিটি রয়েছে বিবিসির তালিকার ১১ নম্বরে। নিশ্চয়ই ভাবছেন মনস্তত্ত্বভিত্তিক নিয়মিত এই ফিচারে আমাদের আজকের চরিত্র বিটোফেন কেন? কারণ এই থেকে ১৮০২ সালে তার দুই ভাই জোহান এবং কার্লের কাছে একটি চিঠি লেখেন, যা ১৮২৭ সালে বিটোফেনের মৃত্যুর পর তাঁর ডেস্কেই পাওয়া যায়।
    তার মানে চিঠিটা কখনোই পোস্ট করা হয়নি। ওই চিঠিতে বিটোফেনের তখনকার মানসিক দুরাবস্থার একটি চিত্র পাওয়া যায়।

    চিঠির প্রতিটি পরতে পরতে কানের সমস্যার জন্য তাঁর আত্যহত্যা করার সুতীব্র বাসনা প্রকাশিত, শেষে তাঁর দুই ভাইকে অনুরোধ করেন তাঁর মৃত্যুর পর তাঁর এই শারীরিক সমস্যার কারণ খতিয়ে দেখতে। জনশ্রুতি আছে, একদিন বিটোফেন তাঁর সুরকার সহকর্মী ফার্দিনান্দ রাইসের সাথে বসে ছিলেন। এমন সময় তাঁরা একজন মেষপালককে বাঁশি বাজাতে দেখনে। তাঁরা দুজনেই এটি দেখতে পান কিন্তু শুধু রাইস এর সুর শুনতে। পান। তখন বিটোফেন প্রথমবারের মতো তাঁর বধিরতাকে উপলব্ধি করতে পারেন। এই ঘটনা তাঁকে সারাজীবনের মতো বদলে দেয়। অবশ্য এটাও বলা হয়, বিটোফেনের বধিরতার কারণ ছিল প্যাজেট ডিজিজ। যদিও বিটোফেন ধীরে এবং নিশ্চিতভাবে বধির হয়ে যেতে থাকেন কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন জীবনে তিনি শুধু সংগীত সম্পর্কিত কাজই তিনি করতে পারবেন এবং সেটা তিনি কোনোভাবেই বাদ দেবেন না।

    ফলে তিনি গান লেখা অব্যাহত রাখেন। তাঁর বধিরতার প্রথম দিকে নিচু নোট ব্যবহার করতে শুরু করেন কারণ উঁচু নোট তিনি ভালোমত শুনতে পেতেন না। কিন্তু পুরোপুরি বধির হয়ে যাওয়ার পর শেষে তাঁকে শুধু তাঁর মনের ভেতর থাকা শব্দের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। আমরা বরং আরেকবার বিটোফেনের অতীতের দিকে ফিরে যাই। বিটোফেনের ছোটবেলা অন্য দশজন মানুষের মতো কাটেনি। বলা হয়ে থাকে, বিটোফেনের বাবা ছিলেন মদ্যপ। এমনো হতো বিটোফেনের বাবা মদ পান করে এসে বিটোফেনকে মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে পিয়ানো প্র্যাক্টিস করতে বসাতেন। যাকে পরবর্তী জীবনে বিটোফেন গভীর রাতের ভয়ানক স্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। টানা অনেকগুলো বছর ঠিক এমন মানসিক অত্যাচার চলেছিল তাঁর ওপর।

    Magazine site ads

    তবে বিটোফেনের তরুণ অবস্থায় বিষণ্ণতার সূত্রপাত হওয়ার ক্ষেত্রে ছোটবেলার এই অভিজ্ঞতার কোনো ভূমিকা ছিল কিনা সেটা জানা যায়নি। কিন্তু এই বিষণ্ণতা থেকে হাই লেভেল অব ম্যানিয়ার প্রকাশ যে তাঁর আচরণের ঘটেছিল সেটা বিভিন্ন গবেষক ও তাঁর বন্ধুদের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি, যা আমাদের ধারণা দেয় তাঁর বাইপোলার ডিজঅর্ডারের (Bipolar disorder) মতো রোগের। কিন্তু যেখানে এমন রোগের কোনো পারিবারিক ইতিহাস নেই, সেখানে বাইপোলারের কারণ কী হতে পারে? এটা জানতে হলে আমাদের কোমরবিড বাই পোলার ডিজঅর্ডার সম্পর্কে জানতে হবে। কোমরবিড বাইপোলার ডিজঅর্ডার হচ্ছে এমন একটা অবস্থান, যেখানে অন্য কোনো ডিজঅর্ডারের কারণে বাইপোলার ভয়ঙ্কর হয়ে ওঠে।
    অন্য ডিজঅর্ডার বলতে আমরা এখানে মদ্যপানকে ধরতে পারি। হ্যাঁ নিজের বাবার মতো বিটোফেনও ছিলেন মদ্যপায়ী। এর প্রমাণ ১৮২৭ সালে বিটোফেনের মৃত্যুর পর তাঁর লাশের পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায়, যেখানে তাঁর লিভারে সিরোসিস রোগের প্রমাণ পাওয়া গিয়েছিল।

    যারা বিটোফেন শুনেছেন তাঁদের অনেকেই বলেন, তাঁর সংগীত একেবারে হৃদয় ছুঁয়ে যায়। তার কারণ হতে পারে এই, যে তিনি নিজের হৃৎস্পন্দনের সঙ্গে মিলিয়ে সংগীত রচনা করতেন। যা আগেও উল্লেখ করেছি। এটা সত্য যে, বিটোফেনের সবচেয়ে বিখ্যাত কিছু সংগীতের মাঝে দেখা যায় বিরল ছন্দ। ইউনিভার্সিটি অব মিশিগান এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক গবেষণায় দাবি করা হয়, সম্ভবত বিটোফেনের অ্যারিদমিয়া নামের এক হৃদরোগের সঙ্গে এই ছন্দের যোগ আছে। গবেষকদের মাঝে ছিলেন একজন কারডিওলজিস্ট, একজন মেডিক্যাল হিস্টোরিয়ান এবং একজন মিউজিকোলজিস্ট। তাঁরা ধারণা করেন এই কম্পোজারের এই রোগটি থাকতে পারে এবং এর প্রকাশ ঘটতে পারে তাঁর সংগীতের মধ্য দিয়ে।

    তারা বিটোফেনের কিছু কম্পোজিশনের ছন্দ বিশ্লেষণ করেন এবং আসলেই দেখা যায়, কারডিয়াক অ্যারিদমিয়ার ছন্দের সঙ্গে এদের মিল রয়েছে। হৃদরোগের ফলে যখন হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে, তখন তাতে কিছু নির্দিষ্ট ছন্দ দেখা যায়। গবেষকেরা এমনই কিছু ছন্দ খুঁজে পান বিটোফেনের সংগীতে। কারডিয়াক অ্যারিদমিয়ার ফলে হৃৎস্পন্দন বেশি ধীর, বেশি দ্রুত অথবা অনিয়মিত হয়ে পড়ে। এমনই ছন্দ দেখা যায় বিটোফেনের কাভাটিনা’র শেষের দিকে, পিয়ানো সোনাটা এ-ফ্ল্যাট মেজর, ওপাস ১১০ এসব সংগীতে অনিয়মিত ছন্দ দেখা যায়।

    আমরা অবশ্য এসব অনিয়মিত ছন্দের পেছনে বিটোফেনের মুড ডিজঅর্ডারকে এগিয়ে রাখব। আর বিটোফেনের বাইপোলার ডিজঅর্ডারের পেছনে কারণ যাই থাকুক না কেন, তাঁর মনোজগতের অনিয়মিত ছন্দগুলোই সুর হয়ে তাঁকে নিজের সৃষ্টিগুলোতে অমর করেছে। বিটোফেনের শিক্ষক ও একই সময়ের সুরকার জোসেফ হায়ডিন এই সম্পর্কে মন্তব্য করেছিলেন,

    You will accomplish more than has ever been accomplished, have thoughts that no other has had. You will never sacrifice a beautiful idea to a tyrannical rule, and in that you will be right. But you will sacrifice your rules to your moods, for you seem to me to be a man of many heads and hearts. One will always find something irregular in your compositions, things of beauty, but rather dark and strange.

    বিটোফেন
    বিটোফেন ও মনস্তত্ত্ব

    ডা. ফাহিম আহসান আল রশিদ

    ইন্টার্ন চিকিৎসক, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়া


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    আরও দেখুন- 

    • সবকিছু ঠিকঠাক না হলেও জীবন সুন্দর হতে পারে

    মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকীভাবে বাড়াবেন বুদ্ধিমত্তা
    Next Article সিলেটে সুবিধাবঞ্চিত ২৭ পরিবারের পাশে ‘বাপসিল’: খাদ্য সামগ্রী বিতরণ
    Moner Khabor

    Related Posts

    জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    July 22, 2026

    জর্জ বার্নাড শ

    July 2, 2026

    অতিরিক্ত ডিভাইস ব্যবহারে শিশুরা দেরিতে কথা বলতে শেখে

    April 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 4, 2026

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অপরাধ একটি অন্যতম জনসমস্যা, বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। কৈশোরে অপরাধ প্রবণতা পরবর্তী…

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.