Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবায় টেলিসেবা
    মানসিক স্বাস্থ্য

    বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবায় টেলিসেবা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 22, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবায় টেলিসেবা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বব্যাপী প্রতি বছর খুন ও যুদ্ধে নিহতের মোট সংখ্যাকে ছাড়িয়ে যায় আত্মহত্যাসহ অন্যান্য মানসিক ব্যাধির ফলে ঘটা মৃত্যুর সংখ্যা। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে দেশব্যাপী পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৬ দশমিক ১ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত এবং লিঙ্গভিত্তিক পর্যালোচনায় পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এ প্রবণতা অনেক বেশি। ছোট অঞ্চলভিত্তিকভাবে এ আক্রান্তের হার সর্বনিম্ন ৬ দশমিক ৫ শতাংশ এবং সর্বোচ্চ ৩১ শতাংশ, আর এখানেও নারীদের আক্রান্তের হার ও আক্রান্ত হওয়ার ঝুঁকি দুটোই বেশি। এছাড়া শিশুদের মধ্যে আক্রান্তের হার ১৮ দশমিক ৪ শতাংশ। গ্রাম ও শহরের তুলনামূলক গবেষণায় সর্বোচ্চ আক্রান্তের হার শহরের বস্তি এলাকায় বসবাসরত শিশুদের মধ্যে, যেখানে ১৯ দশমিক ৫ শতাংশই কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। সব দিক বিবেচনায় ধারণা করা যায় যে বর্তমানে বাংলাদেশের প্রায় ২ দশমিক ৫ কোটি মানুষ ছোট অথবা বড় মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় আক্রান্ত। তবুও বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাকে এখনো গতানুগতিক স্বাস্থ্য সমস্যা হিসেবে ধরা হয় না এবং স্বাস্থ্যসেবা সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয় না। আর এ কারণেই মানসিক ব্যাধি সম্পর্কিত এপিডেমিওলজিকাল এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্যের সরবরাহ আর গবেষণাও খুব কম।

    দক্ষ লোকবল ও অর্থের স্বল্পতার কারণে বাংলাদেশে আধুনিক মানসিক স্বাস্থ্যসেবা অবর্তমান। মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার অবকাঠামো-সংক্রান্ত সর্বশেষ জরিপ হয় ২০১৫ সালে; যাতে দেখা যায় সারা দেশে মাত্র ২২০ জন মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রায় ৫০ জন প্রশিক্ষিত ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী রয়েছেন। তারও আগের ২০০৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট ফর মেন্টাল হেলথ সিস্টেমস রিপোর্টের তথ্য অনুযায়ী মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয় প্রতি এক লাখ মানুষের জন্য স্বাস্থ্যকর্মী আছেন শূন্য দশমিক ৪৯ জন। এর মধ্যে লাখপ্রতি মনোরোগ বিশেষজ্ঞ আছেন শূন্য দশমিক শূন্য ৭৩ জন, সাইকিয়াট্রিক নার্স আছেন শূন্য দশমিক ১৯৬ জন, মনোবিজ্ঞানী আছেন আছেন শূন্য দশমিক শূন্য শূন্য ৭ জন, সমাজসেবাকর্মী আছেন শূন্য দশমিক শূন্য শূন্য ২ জন, পেশাদার থেরাপিস্ট আছেন শূন্য দশমিক শূন্য শূন্য ৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী (সাপোর্ট স্টাফ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারা-কাউন্সিলর ইত্যাদি) আছেন শূন্য দশমিক শূন্য ২৯ জন। পরবর্তী সময়ে এ ধরনের জরিপ বাংলাদেশে আর ঘটেনি। জরিপ-পরবর্তী সময়ে যদিও এতদিনে অবকাঠামোগতভাবে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, তবে এটাও মনে রাখতে হবে যে জনসংখ্যা বৃদ্ধিও এতদিন থেমে থাকেনি, যেমনটা থেমে থাকেনি আনুপাতিক বিবেচনায় আক্রান্তের হারও।

    বর্তমানের কথা বিবেচনা করলে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ ব্যয় হয় মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায়। দেশে মাত্র একটি স্নাতকোত্তর মানের ইনস্টিটিউট রয়েছে ঢাকায়, যেটি হলো আবাসিক রোগীদের জন্য ২০০ বেড সক্ষমতাসম্পন্ন আর সীমিত বহির্বিভাগ সেবাদানে সক্ষম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ)। এছাড়া মাত্র একটি ৫০০ বেডের মানসিক হাসপাতাল রয়েছে উত্তরবঙ্গের পাবনায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০টির মতো বহির্বিভাগ ব্যবস্থা আর ৩১টি সাইকিয়াট্রিক ইউনিট রয়েছে এবং ১১টি আবাসিক কমিউনিটি ক্লিনিক রয়েছে। এখানে মনে রাখতে হবে এগুলোর একটাও আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। আর সেবাদানকারী চিকিত্সক ও অন্যান্য পেশাদার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে অনিয়ম, ভুল চিকিৎসাসহ নানা অভিযোগ।

    এবার একটু ভিন্ন আঙ্গিকে রোগীদের বা সেবাগ্রহীতাদের দিকটা দেখা যাক। একটি সমীক্ষায় দেখা গেছে, কেবল ১৬ শতাংশ রোগী নিজের বা পরিবারের উদ্যোগে সরাসরি পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা নিতে যায়। সবচেয়ে বড় অংশ. যাদের জড়ি-বুটি, ঝাড় ফুঁক, শিকড়-বাকল, তন্ত্র-মন্ত্রে আস্থা বেশি, তারা চিকিৎসা বা পরামর্শ নেন দেশীয় বা স্থানীয় বৈদ্য বা ধর্মপ্রচারক ও নিরাময়কারীদের কাছে। এ রোগীরাই কোথায়, কার কাছে চিকিৎসা বা পরামর্শ নেবে, সেই পরামর্শ নেয় পুরনো রোগী, আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবের কাছ থেকে। কারণ প্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থা তাদের স্বতন্ত্র রীতিনীতি, বিশ্বাস, মান, ইতিহাস আর সংস্কৃতিগত পার্থক্যকে আমলে নেয় না। পাশাপাশি সঠিক সেবার প্রয়োজনীয়তা স্বীকারেও রয়েছে দীর্ঘ বিলম্ব, যা সেবা অনুসন্ধান পূর্ববর্তী ধাপকে দীর্ঘায়িত করে। সমীক্ষায় দেখা গেছে যে গ্রামাঞ্চলের দুই-তৃতীয়াংশ (৬৫.৪%) রোগীর ক্ষেত্রে সমস্যার সূত্রপাতের পরে সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ একাধিক বছর পর্যন্ত বিলম্ব হয় হাসপাতালে বা অন্য পেশাদারি মাধ্যমে চিকিৎসা নেয়ার আগে। আর শহরে এই গড় বিলম্ব কমপক্ষে ১০ সপ্তাহের। এ বিলম্বের সবচেয়ে বড় কারণ হলো সমস্যা আর সমস্যার গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব (৬৯%)। সেই সঙ্গে উল্লিখিত সেবার দুষ্প্রাপ্যতা তো আছেই। এত কিছুর পরে বর্তমান করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সচেতনদের জন্য আর সহজলভ্য অবস্থায়ও সেবাগ্রহণ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে দেখা গেছে উন্নত দেশগুলোয়ও গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছে এমন ৩৫-৫৫ শতাংশ রোগী গত ১২ মাসে সঠিক সেবার দেখা পায়নি।

    উল্লিখিত সবকিছু বিবেচনায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের এখনই প্রয়োজন দেশব্যাপী অন্তত প্রাথমিক পর্যায়ের মানসিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। বর্তমান যুগের মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, ভিডিও কনফারেন্স ইত্যাদি প্রাথমিক পর্যায়ের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজকে অনেক সহজ করে দিয়েছে। টেলি-স্বাস্থ্যসেবার ধারণা এখন ভৌগোলিক দূরত্বের সমস্যা দূর করে সেবাদানকারী ও গ্রহণকারীকে কাছে নিয়ে এসেছে। এর মাধ্যমে এখন সবচেয়ে দূরবর্তী গ্রামেও প্রাথমিক সেবা পৌঁছানো সম্ভব। এখানে মেডিকেলি অনগ্রসর অঞ্চল এবং জনগোষ্ঠীগুলোকে নিয়ে সাধারণের চেয়ে বেশি করে ভাবতে হবে। কারণ এ রোগীদের প্রায় সবাই মূলত শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী।

    যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও পশ্চিম ইউরোপের উন্নত দেশগুলো টেলিসেবাকে কাজে লাগিয়ে এর মধ্যেই অনগ্রসর অঞ্চল ও জনগোষ্ঠীগুলোর মাঝে সেবা প্রদানে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। আমাদের দেশেও এরই মধ্যে বেশ কয়েকটি লাভজনক ও অলাভজনক বেসরকারি ও দাতব্য প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে টেলিসেবার মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা দেয়া শুরু করেছে। এখন পর্যন্ত এ সেবাগুলোয় মানুষের অংশগ্রহণ ও প্রতিক্রিয়া বেশ আশাব্যঞ্জক। এরই মধ্যে যারা সেবা গ্রহণ করেছে, তাদের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক অবস্থা এটাই নির্দেশ করে যে যথাযথভাবে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিলে এবং টেলিসেবার প্রচার ও শক্ত অবকাঠামো তৈরি হলে এর সুবিধা গ্রহণ করার জন্য আমাদের জনগণ এখনই প্রস্তুত। পাশাপাশি অবশ্যই জাতীয়ভাবে প্রথাগত চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্তি, আধুনিকায়ন এবং চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।

    সুত্রঃ ইন্টারনেট

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    কোভিড ১৯ গবেষণা মনের খবর মানসিক রোগ মানসিক স্বাস্থ্য শহর সেবা গ্রামাঞ্চল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য ভালো রাখার প্রাথমিক উপায়
    Next Article দেশের ১৬ মেডিকেল কলেজে নেই মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.