Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রিয়জনের আকস্মিক মৃত্যুর পর কখন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে?
    ফিচার

    প্রিয়জনের আকস্মিক মৃত্যুর পর কখন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে?

    Moner KhaborBy Moner KhaborFebruary 4, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহাব উদ্দিন মুজতবার মৃত্যু
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মো. মেহেদী হাসান

    মেডিকেল অফিসার, সাইকিয়াট্রি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা

    ঘটনা ১: স্বামীর আকস্মিক মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়ল ‘মিসেস শামীমার’ । স্বামী এবং দুইটি ফুটফুটে সন্তানকে নিয়ে সাজানো সংসারটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেল। প্রথমে মানসিকভাবে ভেঙে পড়লেও আস্তে আস্তে তিনি নিজেকে গুছিয়ে নিলেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। সন্তান দুটিকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলেন।

    ঘটনা ২:  মায়ের হঠাৎ মৃত্যুতে  ‘ ফারজানা ‘ মানসিক ভাবে ভেঙে পড়ল। সব কাজকর্মের জন্য সে মায়ের উপর নির্ভরশীল ছিল। মায়ের শোক সে কিছুতেই ভুলতে পারছে না। বই নিয়ে পড়তে বসলেও এখন মায়ের মুখ খানা ভেসে ওঠে। মায়ের  পছন্দের খাবার গুলো এখন মুখেও তুলতে পারে না। প্রতিনিয়ত তার মনে হতে লাগলো মাকে ছেড়ে বাঁচার চেয়ে মরে যাওয়াটাই ভালো। তার প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে লাগলো। ফারজানা কে দেখে এখন চেনাই যায় না। মনে হয় মায়ের মৃত্যুর সাথে সাথে ফারজানার ও যেন আত্মার মৃত্যু ঘটেছে।

    উপরের দুটি ঘটনার নেপথ্যের কারণ একই হলেও দুজন মানুষ ভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রিয়জনের মৃত্যু কারোরই কাম্য নয় কিন্তু তারপরেও আমাদের সবাইকেই এই কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু এই কষ্ট  যদি সীমা অতিক্রম করে ফেলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া অতীব জরুরী।

    Magazine site ads

    প্রত্যেকটি মানুষকে ঘিরে তার কাছের মানুষদের একটা নিজস্ব জগত থাকে।  সেই মানুষটি মৃত্যুবরণ করলে  তাকে ঘিরে থাকা জগতটি উলটপালট হয়ে যায়।

    প্রিয়জনের মৃত্যুর পর কষ্ট পাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু কারো কারো ক্ষেত্রে সেই কষ্ট পাওয়াটা অস্বাভাবিক পর্যায়ে রূপ নেয়।

    ‘এলিজাবেথ কুবলার রজ ‘ এর মতে প্রিয়জন হারানোর পর আমরা নির্দিষ্ট কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাই। সেগুলো হলঃ

    ১.  তীব্র ধাক্কা: শুরুতেই  আমরা প্রচন্ড শক এ চলে যাই এবং  এটা মানতে পরিনা। ( মহানবী হজরত মুহাম্মদ (সা:) মারা যাওয়ার পরে ওমর (রা:) আচরণ মনে আছে?)

    ২. রাগ: প্রচন্ড রাগ হয়। (যেমন: কেন আমার সাথেই এমন হলো…) অসহ্য কষ্ট লাগে। হতাশ লাগে…

    ৩. দরকষাকষি:

    (যেমন: আল্লাহ ওকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কখনো ওর সাথে রাগ করবো না…)

    ৪.. বিষন্নতা:  অনুভূতিগুলো অসাড় হয়ে আসে। বিভিন্ন রকমের চিন্তা মাথায় আসে. ( যেমন:আমি দিব্যি বেঁচে আছি অথচ আমার প্রিয় মানুষটা এখন কবরে শুয়ে আছে…, আমিও যদি ওর সাথে মারা যেতাম ভালো হতো…,) আত্মহত্যার চিন্তা আসে

    ৫. মেনে নেয়া: আমরা যাকে হারিয়েছি তাকে আর ফিরে  পাওয়া সম্ভব না। এই বাস্তবতা মেনে নিয়েই ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।( যেমন: আমার ভালবাসার মানুষ আমি হারিয়েছি, এর চেয়ে কষ্ট করার কিছু হতে পারে না, তাও আমি চেষ্টা করব নিজেকে সামনে এগিয়ে নিতে..)মনের খবর ম্যগাজিনে

    এই প্রতিক্রিয়া যদি ছয় মাসেরও বেশি সময় ধরে থাকে তাহলে সেটা অস্বাভাবিক বলে মনে করতে হবে। প্রায় ৭ % মানুষই প্রিয়জন হারানর পর এ সমস্যার মুখোমুখি হন।

    কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব:

    • তীব্র বেদনায় ভারাক্রান্ত হলে
    • বিচ্ছেদ-বেদনা দীর্ঘমেয়াদি হলে
    • বেঁচে থাকা অর্থহীন মনে হলে
    • খুব বেশি রাগ হলে
    • প্রিয়জনের মৃত্যু মেনে নিতে না পারলে
    • ঘুমের সমস্যা হলে
    • কষ্ট কমানোর জন্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে
    • ব্যক্তিগত ,পারিবারিক, সামাজিক, ও কর্মক্ষেত্রে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হলে।
    • প্রিয়জনের স্মৃতিযুক্ত সবকিছু এড়িয়ে চললে
    • প্রিয়জনের মৃত্যুর প্রথম ১৪ দিনের মধ্যেও কোন ধরনের প্রতিক্রিয়া না হলে
    • ৬ মাসেরও বেশি সময় ধরে শোক বিরাজমান থাকলে

    কথায় বলে, ” অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর!”

    এটি অনেক ক্ষেত্রে সত্য হলেও শোককে শক্তিতে রূপান্তরিত করেই সামনে এগিয়ে যেতে হয়। প্রিয়জনের মৃত্যুতে জীবনের চলায়  প্রাথমিক ভাবে হোঁচট খেলেও তার স্মৃতিকে আগলে ধরেই আমরা সামনে এগিয়ে যেতে পারি। তাদের স্বপ্ন পূরণ করার তীব্র ইচ্ছা আমাদের পাথেয় হয়ে ওঠে।

    কবি আল মাহমুদ এর ভাষায়…

    ” কোন এক ভোর বেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে

    মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাগিদ;

    অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে

    ভালো-মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ।”

    আরও পড়ুন-

    • শিশুর নারী হয়ে ওঠা

    মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসব কিছু নিয়ে আমি সারাদিন খুব হতাশ থাকি
    Next Article শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র “নার্চার নেস্ট”-এর যাত্রা শুরু
    Moner Khabor

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.