Close Menu
    What's Hot

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 31
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পার্সোনালিটি ডিস্‌অর্ডার বা ব্যক্তিত্ব বিকার
    ফিচার

    পার্সোনালিটি ডিস্‌অর্ডার বা ব্যক্তিত্ব বিকার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 1, 2021Updated:February 1, 2021No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নারীর যৌনরোগঃ পেনিট্রেশন ডিজঅর্ডার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ব্যক্তিত্ব কী?
    একজন ব্যক্তি অন্যের সঙ্গে কীভাবে মেশেন তা বোঝাতেই মনস্তত্ব বিজ্ঞানে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দটি ব্যবহার করা হয়। আমাদের চালচলন বা ভাবভঙ্গী সবই এর অন্তর্গত। এই ব্যক্তিত্ব বংশানুক্রমে আমরা আমাদের মা-বাবা এবং বড় হবার সঙ্গে চারপাশের পরিবেশ থেকে শেখার ফলে গড়ে তুলি। এর ফলে আমরা সমাজে কোনটা ঠিক কোনটা বেঠিক এই সমস্ত শিখি। এর ফলে প্রত্যেকের মধ্যে আলাদা ভাবে জন্ম নেয় মৌলিক ব্যক্তিত্ব।

    ব্যক্তিত্ব বিকার কী?
    বাড়িতে বা কর্মস্থলে বা বিভিন্ন সম্পর্কের মধ্যে থাকবার কারণে আমাদের মধ্যে এক ব্যক্তিত্বের জন্ম নেয়। জীবনের বিভিন্ন পদে পরিবর্তনশীল পরিস্থিতিতে তা আমাদের চলতে সাহায্য করে। এই মৌলিক ব্যক্তিত্বের মধ্যে যখন কোনও সমস্যা দেখা দেয় তাঁকে পার্সোনালিটি ডিস্‌অর্ডার বা ব্যক্তিত্ব বিকার বলে। এর ফলে শুধু ব্যক্তির নিজেরই নয়, আশে পাশের লোকদেরও সমস্যা দেখা দেয়। বহু ক্ষেত্রেই তখন ব্যক্তি নতুন পরিবেশ বা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারেন না। সামাজিক ব্যবস্থা মেনে নিতে বা আবেগের বহিঃপ্রকাশে তখন সমস্যা দেখা দেয়। এঁরা নিজেদের দৃষ্টিভঙ্গি এবং কর্মপদ্ধতি সম্বন্ধে অত্যন্ত একগুঁয়ে ধারনা পোষণ করেন। ফলে নিত্য জীবনযাপনের প্রবল সমস্যা নিয়ে এরা প্রতিনিয়ত লড়াই করতে থাকেন।

    “যতদূর মনে পড়ে, আমি কোথাও কারওর সঙ্গে মানিয়ে নিতে পারতাম না। নিজের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, সহপাঠী বা বন্ধু-বান্ধব; কাউকে পোষাত না। আমায় এই জীবনে আজ অবধি কেউ ভালোবাসেনি বা প্রাপ্য সম্মান দেয়নি। আমাকে কেউ বোঝার চেষ্টা করেনি, অথবা করতে চায়নি।
    আমায় কেউ ভালবাসে না। আমি যত সবার কাছে যাবার চেষ্টা করেছি, তত তাঁরা আমায় দূরে সরিয়ে দিয়েছে। প্রতিটি দিনই যেন আমার কাছে এক নতুন অগ্নিপরীক্ষা। মাঝে মাঝে মনে হয় এই জীবন বেঁচে কী লাভ?
    আমি নিজেকে শেষ করে দেবার ইচ্ছা ওদের সামনে প্রকাশও করেছি।আশা করেছিলাম তাতে ওদের মধ্যে কোনও পরিবর্তন লক্ষ করব। কিন্তু সবই অরণ্যে রোদন।

    আমি ওদের ইচ্ছা অনুযায়ীও চলে দেখেছি। কিন্ত শত চেষ্টা করেও তাঁদের খুশী করতে পারিনি। ওদের জীবনে আমার কোনও অস্তিত্বই নেই। আমি একলা।”
    (রোগটি সম্পর্কে স্পষ্ট ধারণা দেবার উদ্দেশ্যে বাস্তব পরিস্থিতি অবলম্বনে এই কাল্পনিক কাহিনীটি বলা হল।)

    মৌলিকতা বনাম বিকার
    একজন ব্যাক্তির মৌলিক কোনও স্বভাব কে কিন্তু কখনই বিকার বলা যেতে পারে না। আমাদের অনেকেরই অনেক অদ্ভুত বা আলাদা চালচলন থাকে, কারও কম বা কারও বেশী। সহজ কথা বলতে গেলে, ব্যাক্তি বিকারের শিকার যিনি তাঁরও একই রকম চালচলন থাকবে। কিন্তু তার মাত্রা এতটাই বেশী হবে যে অন্যদের জীবনে তা সমস্যা দেখা দেবে।

    এখানে এটাও মনে রাখা প্রয়োজন যে এর পেছনে শিক্ষা বা সংস্কৃতিও একটা গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোন এক শ্রেণীর লোকের মধ্যে যে চালচলনগুলো স্বাভাবিক, তা অন্যদের কাছে অস্বাভাবিকও হতে পারে।

    উদাহরণস্বরূপ, আমরা জানি যে প্রতেককে বিশ্বাস করা ঠিক নয়। এইবার এই অপরকে বিশ্বাস করার মানসিকতা নিয়ে যদি আমরা এক অপরিবর্তিত স্থানে দাঁড়াই তবে দেখা যাবে একপাশে রয়েছে অতি সরল কিছু লোক যাঁদের সহজেই ঠকানো সম্ভব, এবং ওপর পাশে কিছু লোক যারা দুনিয়ায় কাউকে বিশ্বাস করেন না। এঁদের মাঝে যারা পড়বেন তাঁদের কিন্তু সমাজে চলতে কোনও সমস্যা হবে না। তাঁরা নিজেদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে বিশ্বাস করবেন, কিন্তু অচেনা লোকেদের কে কখনই করবেন না। তবে উপরোক্ত চরম দুটি অবস্থানে যারা থাকবেন তাঁরা কিন্তু ক্রমাগত সমস্যার মুখোমুখি হবেন।

    লম্বা সময় জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কিছু মৌলিক চালচলনের প্রকাশ থাকলেই ব্যক্তিত্ব বিকারে রোগনির্ণয় সম্ভব।
    উদাহরণঃ অসামাজিক ব্যক্তিত্ব বিকারগ্রস্থ ব্যক্তিরা সাধারণত নিজের স্বার্থে অন্যকে সুকৌশলে পরিচালনা করে কাজ করিয়ে নেবার পক্ষপাতী হন। আশেপাশের লোকজনের প্রতি উদাসীন এবং উপেক্ষাসুলভ মানসিকতার জন্যেই তাঁরা এটা করে থাকেন। ধরা যাক কোনও ব্যক্তি অফিসে এই রকম ভাবে কাজ করেন, নিজের স্বার্থে সততাকে বলি দিয়ে অন্যের মাথায় পা রেখে সাফল্যের শীর্ষে পৌছতে তিনি মোটেই পিছপা হন না। কিন্তু সেই ব্যক্তিই বাড়িতে ফিরে একদম অন্যরকম ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপাত দৃষ্টিতে তার ব্যক্তিত্ব বিকার আছে মনে হলেও, এটা মনে রাখতে হবে যে, এই মনোরোগে ব্যক্তি এই ধরণের চালচলন সব যায়গাতেই দেখান।

    পার্সোনালিটি ডিস্‌অর্ডার সাধারণত তিন ধরনের হয়, এবং সেই অনুযায়ী উপসর্গও আলাদা আলাদা দেখা যায়।

    বিভাগ কঃ
    অস্বাভাবিক এবং ছিটগ্রস্থ ব্যবহার
    বিভাগ খঃ
    খামখেয়ালী, নাটকীয় এবং আবেগপ্রবণ ব্যবহার
    বিভাগ গঃ
    দুশ্চিন্তাগ্রস্থ এবং ভয়ার্ত ব্যবহার
    স্কিজয়েড পার্সোনালিটি ডিস্‌অর্ডার অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিস্‌অর্ডার অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিস্‌অর্ডার
     প্যারানয়েড পার্সোনালিটি ডিস্‌অর্ডার বর্ডারলাইন পার্সোনালিটি ডিস্‌অর্ডার ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিস্‌অর্ডার
    স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিস্‌অর্ডার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিস্‌অর্ডার অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিস্‌অর্ডার (অ্যানানকাসটিক পার্সোনালিটি ডিস্‌অর্ডার)
    হিস্ট্রায়োনিক পার্সোনালিটি ডিস্‌অর্ডার

    অধিকাংশ ব্যক্তিত্ব বিকারেই নিম্নলিখিত উপসর্গগুলি দেখা যায়।

    • লোকজনের সাথে মানিয়ে নিতে সমস্যা
    • পরিবর্তিত জীবনযাত্রায় মানিয়ে নিতে সমস্যা
    • হয় হ্যাঁ নয় না, এই দৃষ্টিভঙ্গিতে দুনিয়াকে দেখা
    • দীর্ঘস্থায়ী সুস্থ সম্পর্কে না থাকতে পারা
    • নিজের দোষ বুঝতে না পারা
    • যেকোনও ব্যাপারে হয় অতি আগ্রহী নয়তো সম্পুর্ণ উদাসীন মনোভাব পোষণ করা
    • অন্যের সমস্যা হচ্ছে তা বোঝার পরেও নিজের চালচলন পাল্টাতে না পারা

    ব্যক্তিত্ব বিকার কেন হয়?
    ছোটবেলায় বিভিন্ন দুর্ব্যবহার, অত্যাচার, হিংসাজনিত মানসিক আঘাত বা জিনগত কারণেও এই রোগ দেখা দেয়। বিভিন্ন জৈবিক, মানসিক এবং সামাজিক পরিবর্তনও এর কারণ।

    জৈবিক কারণঃ গবেষণায় দেখা গেছে যে বংশানুক্রমে বিভিন্ন জিনগত ত্রুটির কারণে অনেক সময় আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারগুলি সঠিক ভাবে কাজ করে না। সেই কারণে অনেক সময় এই রোগ দেখা দেয়।
    মানসিক কারণঃ শৈশবস্থায় পাওয়া কোনও মানসিক আঘাত অনেক সময় এই রোগের কারণ হয়ে দাঁড়ায়।
    সামাজিক কারণঃ পরিবার থেকে পাওয়া ভালবাসা বা সুস্থ সম্পর্কে বহুদিন থাকা অনেক সময় এই রোগ এড়াতে আমাদের সাহায্য করে থাকে।

    আমি কী করে বুঝব কারও ব্যক্তিত্ব বিকার আছে?
    এই রোগের সূত্রপাত ছোটবেলায় বা কিশোর বয়সেই হয়ে থাকে। তখনই তা চিনতে পারা গেলে ভাল। আপনার

    যদি মনে হয় কারও ব্যক্তিত্ব বিকার আছে তবে লক্ষ করুনঃ

    • সবার সাথেই মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কী?
    • আবেগজনিত সমস্যায় ভুগছেন?
    • কাউকে ভালবাসতে চেয়েও সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারছেন না?
    • মনমত সব না হলে নিজের ক্ষতি করার চেষ্টা করছেন?

    মনে রাখবেন উক্ত সমস্যাগুলি সাধারণ মানুষের মধ্যেও থাকে। কাজেই এইগুলো দেখেই চট করে কোনও কিছু ভেবে বসা উচিত নয়। সবচেয়ে ভাল হবে এইরকম পরিস্থিতিতে যদি আপনি একজন অভিজ্ঞ মনোবিদের পরামর্শ নেন।

    রোগনির্ণয়ের পদ্ধতি
    এই রোগনির্ণয় পদ্ধতি খুবই জটিল কারণ আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারেন না যে তার চালচলনে আশে পাশের সবার অত্যন্ত সমস্যা হচ্ছে।

    একজন অভিজ্ঞ মনোবিদ রোগী এবং তাঁর পরিচিত লোকজনেদের সাথে বিভিন্ন পর্যায় কথা বলে অন্তিম সিদ্ধান্তে উপনীত হন।

    ব্যক্তিত্ব বিকারের চিকিৎসা
    কথা বলে বোঝানোর মাধ্যমেই প্রধানত এই রোগের চিকিৎসা হয়ে থাকে। একজন অভিজ্ঞ থেরাপিস্ট রোগীর সাথে নিয়মিত কথা বলে তিনি কেমন বোধ করছেন তা জানার চেষ্টা করেন। এতে ব্যক্তিত্বের সমস্যা কে আলাদা করে চিহ্নিতকরণের ফলে চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়।

    দুশ্চিন্তা ও ইত্যাদি কারণে ওষুধপত্র দেওয়া হলেও সাধারণত ব্যক্তিত্ব বিকারের চিকিৎসায় কোনও ওষুধ লাগে না।

    রোগীর যত্ন নেওয়া
    একজন ব্যক্তিত্ব বিকারের রোগীর যত্ন নেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াতে পারে। যেহেতু রোগীর বদ্ধমূল ধারনা থাকে যে তিনি সুস্থ তাই তাঁকে সঠিক ভাবে বোঝানো না গেলে চিকিৎসাকে এগিয়ে নিয়ে যাওয়া সমস্যার হতে পারে।

    মনে রাখবেন ব্যক্তিত্ব বিকার ইচ্ছাকৃত জিদ নয়। কাজেই সঠিক সময় এর চিকিৎসা শুরু না করা গেলে রোগীর ব্যক্তিগত জীবনযাপনে প্রবল সমস্যা দেখা দিতে পারে।

    মনে রাখবেন ব্যক্তিত্ব বিকার ইচ্ছাকৃত জিদ নয়। কাজেই সঠিক সময় এর চিকিৎসা শুরু না করা গেলে রোগীর ব্যক্তিগত জীবনযাপনে প্রবল সমস্যা দেখা দিতে পারে।
    বিশেষ কিছু ধরণের ব্যক্তিত্ব বিকার যেমন স্কিজয়েড বা অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিস্‌অর্ডারে ব্যক্তি মানতেই চান না যে তাঁর জন্য আশেপাশের লোকজনের সমস্যা হচ্ছে। কাজেই তাঁকে উদাহরণ দিয়ে বোঝানোটা জরুরি। কখনই সরাসরি তাঁকে দিয়ে বোঝাবেন না। এমন কিছু বলবেন না যার ফলে তিনি মানসিক অবসাদে ভুগতে পারেন।
    যদি উনি মনোবিদের সাথে দেখা না করতে চান তবে কাউন্সেলিং এ যাবার জন্য উৎসাহ দিন। মনে রাখবেন আপনার থেকে উনি সহজে বোঝাতে পারবেন রুগীকে! তবে রোগী নিজের কোনরকম ক্ষতি করতে চাইছেন বুঝলে অবশ্য মনোবিদকে দেখানোটাই বাঞ্ছনীয়।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    পার্সোনালিটি ডিস্‌অর্ডার ব্যক্তিত্ব বিকার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার মনে হয় কিছু লাকি নাম্বার মেনে চলা উচিত
    Next Article শিশুর লার্নিং ডিসেবিলিটি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    October 31, 2026

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 31, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো…

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.