Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিজের ওপর চাপ প্রয়োগ করে এগিয়ে যাই
    প্রশ্ন-উত্তর

    নিজের ওপর চাপ প্রয়োগ করে এগিয়ে যাই

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 17, 2021Updated:July 17, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নিজের ওপর চাপ প্রয়োগ করে এগিয়ে যাই
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমার নাম এম কাদের। আমি অনেক দিন ধরে কিছু সমস্যার মখোমুখি হচ্ছি। সেটা মানসিক সমস্যা কিনা সেটাও নিজেই বুঝে উঠতে পারছি না। আমি কিছুদিন ধরেই পড়াশুনায় মনোযোগ ধরে রাখতি পারছি না। পড়তে বসলেই মাথায় এটা ওটা ভাবনা চলে আসে। তার মানে এই নয় যে পড়াশুনা করতে পারি না। নিজের ওপর চাপ প্রয়োগ করে এগিয়ে যাই। তাতে ফলাফল উল্টোটাই হয়।

    খুব বেশি দূর এগোতে পারি না। একটা চ্যাপ্টারের শুরুর দিকটা ভালোমত হলেও শেষের দিকটা ঠিকভাবে আয়ত্তে আসে না। আর সারাটা দিন চিন্তার মধ্যে কাটাই। ভবিষ্যতে এটা করব, ওটা করব তাই নিয়েই ভাবি। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারছি না।

    আমার মধ্যে যুক্তির পরিবর্তে আবেগ দিয়ে বিচার করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। আমার বয়স ১৯। মাঝে মাঝে ভাবি যে, এই বয়সে এমনটা হয়। এমন অবস্থায় আপনাদের সদুপোদেশ কামনা করছি। এম কাদের।

    পরামর্শ: প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তোমার বয়স ১৯ বছর। এখনতো তুমি টিনেজারদের মধ্যেই আছ। এই বয়সে কোনো একটি নির্দিষ্ট সমস্যা থেকে এই ধরনের সমস্যা হতে পারে। আবার এমনিতেই হতে পারে। এই বয়সে দেহের পরিবর্তনের সাথে এবং হরমোনাল পরিবর্তনগুলোর জন্যও মনটা একটু অন্যরকম থাকতে পারে, ভাবনা চিন্তা বেশি হতে পারে।

    দৈনন্দিন কাজগুলো যেমন সুষ্ঠভুাবে করতে চাচ্ছ কোনোভাবেই সেটা করতে পারছ না। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখতে হবে যে এমন কিছু তোমার জীবনে ঘটেছে কিনা যে ঘটনাকে তুমি কোনোভাবে মন থেকে মেনে নিতে পারছ না।

    অথবা ঘটনাটা তোমার মনের মধ্যে চাপ সৃষ্টি করছে। অথবা কোনো দ্বিধাদ্বন্দের মধ্যে ভুগতে পার যেটা তুমি কাউকে বলতে পারছ না বা শেয়ার করতে পারছ না এবং সমাধানও করতে পারছ না। অনেক সময় সেই চিন্তাগুলো আমাদের স্বাভাবিক চিন্তার মধ্যে ঢুকে পড়ে এবেং স্বাভাবিক চিন্তার গতিধারায় পরিবর্তন ঘটায়।

    তখন লেখাপড়া থেকে শুরু করে কোনো কাজকর্মই যেন মনের মত হতে পারে না, হতে চায় না এবং হয়তোবা করা যায়ও না। আমরা নিজের থেকে চেষ্টা করে অনেক সময় বের হয়ে আসতে পারি। আবার অনেক সময় শুধু নিজের চেষ্টায় বের হতে পারি না। কারণ এই জিনিসটা যেহেতু অন্যকে বলতে পারছি না, নিজেও সমাধানটা বুঝে উঠতে পারছি না।

    আর তোমার বয়সটা যেহেতু কম তাই এমন কোনো সমস্যা হয়ত আছে, যার সমাধান করতে পারবে না। দ্বিধাদ্বন্দগুলো মনের মধ্যে রাখার কারণে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যেমন- উদ্বিগ্নতা, বিষণ্ণতায় ভুগতে পার যেটা তোমার চিঠি পড়ে আমার মনে হচ্ছে।

    তুমি যেহেতু এতদিন নিজে নিজে চেষ্টা করে খুব একটা সফলকাম হতে পারনি তাই আমার পরামর্শ থাকবে তুমি যদি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ব্যাপারটি নিয়ে খোলামেলা আলোচনা কর তাহলে তোমার সমস্যাটির সমাধান হতেও পারে। প্রয়োজন হলে উনি তোমাকে ওষুধ দেবে বা সাইকোথেরাপি অথবা সাপোর্টিভ সাইকোথেরাপি দেবে যেটা কিনা তোমার জন্য ফলপ্রসূ হবে।

     

    পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ

    আসক্তি ডিপ্রেশন দুশ্চিন্তা বিষণ্ণতা মানসিক চাপ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহস্তমৈথুনে শারীরিক উপকারিতা ও অপকারিতা
    Next Article জীবনসঙ্গী ও অন্তরঙ্গতা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.