Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » দুশ্চিন্তায় কমে রোগ প্রতিরোধ ক্ষমতা, বাড়ে সব রকম সংক্রমণের ঝুঁকি
    টিপস্

    দুশ্চিন্তায় কমে রোগ প্রতিরোধ ক্ষমতা, বাড়ে সব রকম সংক্রমণের ঝুঁকি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 10, 2020Updated:August 18, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা সংবাদ নিয়ে যত দুশ্চিন্তা এবং মুক্তির উপায়
    করোনা সংবাদ নিয়ে যত দুশ্চিন্তা এবং মুক্তির উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তাতে মানসিক চাপ বাড়বে, এ আর বড় কথা কী! যতদিন না সমস্যা কিছুটা মিটছে, চাপ পুরোপুরি কমবে না, এটাও সত্যি। কিন্তু এর পাশাপাশি আরও একটা বড় সত্যি হল, চাপের মধ্যে থেকেই খুঁজে নিতে হবে চাপমুক্তির পথ। না হলে করোনা আবহে লাগাতার উদ্বেগ, ঘুম না হওয়া, ভুল খাবার খাওয়া ও অনিয়মিত জীবনযাপনের হাত ধরে ছোটখাটো যে সমস্ত অসুখ-বিসুখ আগে থেকে ছিল, তাদের প্রকোপ বাড়বে, মন আরও বিপর্যস্ত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে খুলে যাবে সব রকম সংক্রমণের দরজা, করোনা সংক্রমণেরও।

    সমাধানের পথ

    • রোগ নিয়ে দুশ্চিন্তা করবেন না। সাবধান হয়ে চলুন। বাকিটা আপনার হাতে নেই। শুধু প্রস্তুতি রেখে দিন, রোগ হলে কোথায় যাবেন, কী করবেন, তার। হয়তো কোথাও যেতে হবে না, বাড়িতেই সব মিটে যাবে ভালভাবে, কারণ ৯৭-৯৮ শতাংশ ক্ষেত্রে সামান্য চিকিৎসাতেই রোগ সেরে যায়।
    • বাস্তববাদী ও ইতিবাচক মানুষের সঙ্গে মেলামেশা বাড়ান। উদ্বেগপ্রবণ মানুষের সঙ্গ আপাতত এড়িয়ে চলুন।
    • আগে যে সব কাজকর্ম করতেন, ভাল লাগুক না লাগুক, সে সব করুন। ব্যস্ত থাকলে মন কিছুটা হালকা থাকে।
    • কিছু শখের চর্চা করতে পারলে ভাল।
    • ৩০-৪০ মিনিট ব্যায়াম করুন। এতে মন যেমন ভাল হয়, বাড়ে প্রতিরোধ ক্ষমতাও।
    • ডিপ ব্রিদিং ও মন হালকা রাখার শরীরচর্চা ও ব্যায়াম করুন । এতে ফুসফুসের কার্যকারিতা বাড়বে। মন শান্ত থাকবে।
    • মাদকের উপর নির্ভরশীল হবেন না। এতে অন্য অপকারের সঙ্গে উদ্বেগও বাড়বে।
    • প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান।
    • মানসিক চাপ কমাতে ভুলভাল খেতে শুরু করবেন না।  এতে বিপদ বাড়বে।

    স্ট্রেস ইটিংয়ে বিপদ বাড়ে

    স্ট্রেস ইটিংয়ের সময় মানুষ সচরাচর খান ভাজাভুজি, মিষ্টি, চকলেট ইত্যাদি। অর্থাৎ ফ্যাট-চিনি-নুন ও সুগন্ধে ভরা প্রসেসড খাবার। এ সব খেলে  ব্রেনের প্লেজার রিসেপটর ঝট করে উদ্দীপিত হয় বলে মন খারাপ কমে শুরু হয় ভাল লাগা।  তবে তা ক্ষণস্থায়ী। কিছুক্ষণ পর আবার যখন খারাপ লাগা শুরু হয়, আবার শুরু হয় খাওয়া। এর আরও একটা বিপদ আছে। এই সব খেতে শুরু করলে পেট ভরে যাওয়ার যে রিসেপটর আছে, মস্তিষ্কে সে ঠিক ধরে উঠতে পারে না কী হচ্ছে। ফলে খাবার বন্ধ করার ঘণ্টা বাজে না সময়মতো। বেশি খাওয়া হয়ে যায়। ওজন বাড়ে। ফলে একদিকে যেমন এ সব খাবারের প্রভাবে সরাসরি প্রদাহের প্রবণতা বাড়ে, ওজন বাড়ার হাত ধরেও বাড়ে প্রদাহ। বেড়ে যায় সংক্রমণের আশঙ্কা।

    বানান ফুড ডায়েরি

    কাজেই এই অভ্যাস কাটিয়ে ওঠার চেষ্টা করুন। কঠিন কিছু নয়। একটা ফুড ডায়েরি বানান। তাতে কখন কী খাচ্ছেন, কী পরিমাণে খাচ্ছেন, খাওয়ার আগে মনোভাব কী রকম ছিল, খাওয়ার পর কী হল, সব লিখুন তাতে। বুঝতে পারবেন, কোন পরিস্থিতিতে স্ট্রেস ইটিং করছেন। তখন সেই পরিস্থিতিটা অন্যভাবে ম্যানেজ করলেই ঝামেলা মিটে যাবে। যেমন–

    • একঘেয়ে লাগলে কিছু না খেয়ে মিনিট দশেক শব্দজব্দ  করুন। নতুন কোনও রান্না করতে পারেন। বা যা আপনার ভাল লাগে। খাওয়ার প্রাথমিক ঝোঁক কেটে যাবে।
    • একা লাগলে বা মন খারাপ হলে কাছের কাউকে ফোন করুন।
    • উদ্বেগ হলে, ভয় লাগলে পুরোপুরি ডুবে যেতে পারেন এমন কোনও কাজ করতে হবে। অনেকে কাপড় কাচেন, ঘর গুছান, কি ব্যায়াম করেন। আপনিও করে দেখতে পারেন। সৃষ্টিশীল কিছু করার অভ্যাস থাকলে তো কথাই নেই।

    তবে সব সময় যে এভাবে সামলাতে পারবেন, এমন নয়। তখন উদ্বেগ কমাতে পারে যে সমস্ত স্বাস্থ্যকর খাবা্র, তা অল্প করে নিয়ে খাবারের স্বাদ-গন্ধ উপভোগ করে ধীরেসুস্থে খান। যাকে বলে মাইন্ডফুল ইটিং। খাওয়ার আনন্দ পাবেন, উদ্বেগ কমবে, পুষ্টিও পাবে শরীর।

    উদ্বেগ কমানোর খাবার

    • ভিটামিন ই সমৃদ্ধ ব্রাজিল নাট ও আমন্ড খান। ব্রাজিল নাটে আছে সেলেনিয়াম-ও। লাগাতার উদ্বেগে শরীরে যে প্রদাহ বাড়ে, তা কমায়। তবে দিনে ৩-৪টের বেশি নয়।
    • ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কম খেলে মুড অফ বেশি হয়। কাজেই সপ্তাহে অন্তত দু-বার তৈলাক্ত মাছ খান। খান সয়াবিন, আখরোট, তিসির বীজ, শিয়া বীজ, কড লিভার অয়েল।
    • ভিটামিন ডি-এর অভাব মেটাতে খান তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, মাশরুম, কড লিভার অয়েল। প্রয়োজনে সাপ্লিমেন্ট খেতে হতে পারে।
    • মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে উদ্বেগ, অনিদ্রা কমায় ট্রিপ্টোফান। কাজেই চিকেন, ডিম, চিজ, মাছ, বাদাম, কুমড়ো বীজ, তিল, দুধ, কলা খান মাত্রা রেখে। কুমড়োর বীজে আছে পটাশিয়াম ও জিঙ্ক, মুড অফের মহৌষধ। কলার পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামও মাথা ঠান্ডা করে।
    • দিনে ৪০ গ্রাম ডার্ক চকলেট খেলে ফ্ল্যাভোনয়েড, ট্রিপ্টোফান, ম্যাগনেশিয়ামের প্রভাবে মন ভাল থাকে। তবে তাতে কোকোর পরিমাণ যেন ৭০ শতাংশের বেশি থাকে।
    • হলুদের কারকিউমিন প্রদাহ কমায়,  মন শান্ত করে, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা।
    • চ্যামোলিন চা জীবাণুনাশক, প্রদাহ কমায়, মন হালকা করে। গ্রিন টি-ও তাই।
    • টক দই ও ইয়োগার্টে আছে ল্যাক্টোব্যাসিলাস ও বাইফিডোব্যাকটেরিয়া জীবাণু। এরা পেটের পাশাপাশি মস্তিষ্ক সুস্থ রাখে। প্রদাহ কমায় বলে মনও ভাল থাকে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহতাশার সময় উদ্বিগ্ন হলে মস্তিষ্কের আকার বাড়ে: গবেষণা
    Next Article করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির জন্য ফুসফুসের ব্যায়াম
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.