Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডেঙ্গু শক সিন্ড্রোম- যে বিষয়ে চিকিৎসক’রা বেশি চিন্তিত হন!
    ফিচার

    ডেঙ্গু শক সিন্ড্রোম- যে বিষয়ে চিকিৎসক’রা বেশি চিন্তিত হন!

    Prince Mahamud AzimBy Prince Mahamud AzimAugust 9, 2023Updated:August 9, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডেঙ্গু জ্বর মহামারি আকার ধারণ করেছে দেশের সর্বত্র। এমতাবস্থায় ডেঙ্গু সম্পর্কিত নানা রকম তথ্য ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাধ্যমে। এতে ভ্রান্তি আর গুজবও তৈরি হচ্ছে কম না! ডেঙ্গু সম্পর্কে মানুষের ভুল-বোঝাবুঝি নিয়ে লিখেছেন ডা. কামরুল আহসান।

    ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস জনিত সংক্রামক রোগ। ইট’স নট আ প্লেটলেট ডিসঅর্ডার। ডেঙ্গুতে শুধু প্লেটলেট কমে যায় না, শ্বেত রক্ত কণিকাও কমে যায়। বাস্তবে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া দেখে চিকিৎসকরা বুঝতে পারেন, প্লেটলেটও কমে যাবে। প্লেটলেট কমে যায় এমন অনেক রোগ আছে। দাঁত ভাঙা নামের কিছু রোগে প্লেটলেট কমে রক্তপাত হয়। ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা, লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এসব রোগের উদাহরণ। এগুলো সব রক্তের রোগ, কোনোটাই সংক্রামক না। এসব রোগে প্লেটলেট স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গেলে রক্তপাতের ঝুঁকি বাড়ে। ডেঙ্গুতে শুধু প্লেটলেট কমে গিয়ে রক্তপাতের ঘটনা খুব একটা ঘটে না। এটার সাথে অন্য কারণ জড়িত। ক্লটিং ফ্যাক্টর এর মধ্যে অন্যতম। সুতরাং ডেংগু’কে ঘিরে প্লেটলেট নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসা প্রয়োজন। চিকিৎসকরা কিন্তু ডেঙ্গুতে ক্লটিং ফ্যাক্টর নিয়েও মাথা ঘামান না।

    তাহলে কি নিয়ে চিকিৎসকরা চিন্তিত হন? যে ব্যাপারটা রোগীর জন্য প্রাণঘাতী হতে পারে, তা হচ্ছে শক। যাকে চিকিৎসকরা বলেন ডেঙ্গু শক সিন্ড্রোম। শক আবার কী! ইলেক্ট্রিক শক খেয়েছেন, কোন দুঃসংবাদে শকড হয়েছেন। ডেঙ্গু আবার কীসের শক দেয়? শক কথাটাও নতুন, না? ডেঙ্গু ছাড়াও অনেক কারণে রোগী শকে চলে যায়। এই শকই ডেঙ্গু রোগীকে বিপদে ফেলতে পারে। শকের মেকানিজম খুব সহজ না। সাধারণভাবে বুঝতে গেলে শকে চলে গেলে রোগীর পালস পাওয়া যায় না, ব্লাড প্রেসার রেকর্ড করা যায় না, হাত-পা ঠান্ডা হয়ে স্যাঁতসেঁতে হয়ে যায়, রোগী প্রচণ্ড দুর্বলতা বোধ করে, দাঁড়িয়ে থাকার শক্তি থাকে না।

    বোঝা গেল ব্যাপারটা?  এই যে প্রতিদিন চিকিৎসকরা রক্তের CBC পরীক্ষা করতে দেন, কখনো কখনো দিনে দুইবারও করতে দেন; কেন করতে দেন? প্লেটলেট দেখতে? না, প্লেটলেট বা ডেঙ্গুর পয়েন্ট যা’ই বলেন না কেন তার জন্য না। CBC রিপোর্ট দেখে তারা হেমাটোক্রিট দেখেন। এবং একটা রিপোর্টের হেমাটোক্রিট দেখে কিছু বোঝা যায় না। একটার সাথে আরেকটা তুলনা করতে হয়। তারপর সিদ্ধান্ত নিতে হয়। এখানে কিছু অঙ্ক করে তারপর সিদ্ধান্ত নেন তারা।

    এখনতো বলবেন, এমনিই প্লেটলেট নিয়ে বাঁচি না, আপনি আসছেন হেমাটোক্রিট নিয়ে। আপনার বুঝতে হবে না! বোঝাটা কঠিন হয়ে যাবে, যদি না আপনি চিকিৎসক হন। ডেঙ্গুতে রক্তনালী থেকে জলীয় অংশ বের হয়ে পেটে, ফুসফুসের আবরণীর মাঝে ঢুকে যায়। এতে রক্ত জলীয় অংশ হারিয়ে ঘন হয়ে যায় মানে, হেমাটোক্রিট বেড়ে যায়। জলীয় অংশ কমে গেলে ব্লাড প্রেসার কমে যায় এবং এক সময় রেকর্ড করা যায় না। প্রেসার কমে গেলে প্রথমে হার্ট রেট বা পালস বেড়ে যায় এবং এক সময় পালস দুর্বল হয়ে আর পাওয়া যায় না। এ অবস্থাকে আমরা শক বলি। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। মানে রোগীর প্রাণহরণকারী অবস্থা।

    এই শক ম্যানেজ করতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। আর এবারের ডেঙ্গুতে রোগীরা শক সিন্ড্রোম নিয়ে বেশি আসছেন। আরেকটা ব্যাপার শক থেকে রোগী রিকভার করলে প্লেটলেট আস্তে আস্তে বেড়ে যায়। সব কিছু ঠিক থাকলে প্লেটলেট ৫০ হাজারের উপরে গেলে রোগীকে বাসায় পাঠিয়ে দেয়া যায়। মনে রাখবেন, প্লেটলটের স্বাভাবিক মাত্রা কিন্তু দেড় লাখ থেকে সাড়ে তিন লাখ। ল্যাব রিপোর্টের এই রেফারেন্স দেখে ডাক্তারকে দুষবেন না! রেফারেন্স ভ্যালুকে ব্যাখ্যা করার মত যথেষ্ট জ্ঞান হয়তো আপনার নেই।

    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    মনের খবর ম্যাগাজিনের প্রিন্ট ভার্সন পড়তে ক্লিক করুন

    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    CBC ডা. কামরুল আহসান। ডেঙ্গু ডেঙ্গু শক সিন্ড্রোম প্লেটলেট মনের খবর মানসিক স্বাস্থ্য রিপোর্ট লিউকেমিয়া শক সিন্ড্রোম শ্বেত রক্তকণিকা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅনুষ্ঠিত হলো ‘খুমেক’ সাইকিয়াট্রি বিভাগের বৈজ্ঞানিক সেমিনার
    Next Article ‘৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সভা’, ২১ থেকে ২৪ সেপ্টেম্বর
    Prince Mahamud Azim

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.