Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » খাদ্যাভ্যাস বদলে ফেলা এত কঠিন কেন?
    আন্তর্জাতিক

    খাদ্যাভ্যাস বদলে ফেলা এত কঠিন কেন?

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরNovember 29, 2017No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সুনিয়ন্ত্রিত ডায়েট বাড়তি ওজন কমানোর পাশাপাশি শরীর সুস্থও রাখে বটে । কোথায়, কখন,  কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি এইসব ব্যাপারগুলো সাধারণত আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি, তবে খুব অল্প সময়ের জন্য । অনেক ভেবেচিন্তে খাদ্যাভ্যাস বদলে ফেলার পণ করেছেন, কিছুদিন কষ্ট করে নতুন ডায়েট চালিয়ে যাওয়ার পর আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। এর ব্যাখ্যা খুঁজতে অনেকগুলো পাতা উল্টে চলুন ফিরে যাই সেই সময়গুলোতে যখন আদিম মানুষকে বেঁচে থাকার জন্য, খাবার জোগাড় করার জন্যই সমস্ত শক্তি এবং সময় ব্যয় করতে হত।
    টিকে থাকার রসদ
    অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বদলাতে চেয়েও পেরে না ওঠার পেছনে রয়েছে আমাদের আজকের এই বিবর্তিত মস্তিষ্কের বেঁচে থাকারই কৌশল। প্রতিকূল পরিবেশে আমাদের টিকে থাকার মূল রসদ অর্থাৎ নিরাপত্তার প্রতীক এই খাবার। খাবার সম্পর্কিত যে কোন হুমকি আমরা নিরাপত্তার হুমকি হিসেবে ধরে নিই, সেটা সত্যিই হোক আর মস্তিষ্ক প্রসূত ধারণাই হোক। খাদ্য ঘাটতি আছে যে দেশগুলোতে সেখানকার বাচ্চাদের দত্তক নেয়ার পর পালক পরিবারে খাবারের প্রাচুর্য থাকা সত্ত্বেও অনেক সময় তাদের মধ্যে খাবার জমিয়ে রাখার প্রবণতা (Food Hoarding Behavior) দেখা যায়। একবার একটি  ইটিং ডিজঅর্ডার ট্রিটমেন্ট সেন্টারের একজন রোগীর বিছানার নিচে পাওয়া গিয়েছিল রান্না করা মাংসের বিশাল একটা টুকরো! কঠোর ডায়েটও একই প্রক্রিয়ায় মস্তিষ্ককে খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবায়।
    খাবার এবং ভালোবাসা
    স্তন্যপায়ী হিসেবে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড পাথওয়ের সাথে জড়িয়ে গেছে খাদ্যাভ্যাস, আনন্দ, সম্পর্ক এমনকি ভালোবাসাও! পোর্জেস পলিভ্যাগাল তত্ত্ব অনুযায়ী, সম্পর্ক এবং সামাজিক যোগাযোগকে স্তন্যপায়ীরা নিজেদের শান্ত করার প্রাথমিক উপায় হিসেবে ব্যবহার করে আসছে। এই স্বাভাবিক নিউরোলজিক্যাল প্রক্রিয়াটিতে, কোথাও সম্পর্কের গড়বড় হলে খাবার সেই শূন্যস্থান পূরণ করে। খাবারের গন্ধ, স্বাদ, খাবার সময় মুখের নাড়াচাড়া – খাবার খাওয়ার এই পুরো প্রক্রিয়াটি সামাজিক যোগাযোগের নিউরোলজিক্যাল প্রক্রিয়ার অনুকরণ। তাই এই অনুকরণ স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্ককে শান্ত করে, আমরা নিরাপদ বোধ করি।
    “যৌক্তিক” মস্তিষ্ক ব্যবহার করুন
    পরিকল্পনা এবং যৌক্তিক চিন্তাভাবনা আমাদের মস্তিষ্কের যে অংশটায় ঘটে থাকে -সবচেয়ে বাইরের স্তর কর্টেক্স, সেটি বিবর্তনেরই ফল। সাধারণত খাদ্যাভ্যাস পরিবর্তন করার সিদ্ধান্ত আমরা ঠাণ্ডা মাথায়, শান্ত অবস্থাতেই নিয়ে থাকি। সমস্যাটা বাঁধে তখনই, যখন আমাদের মন বিক্ষিপ্ত হয়ে ওঠে। মানসিক চাপ আর ক্লান্তি মস্তিষ্কের এই যৌক্তিক অংশকে ঠিকভাবে কাজ করতে দেয় না, আমাদের আদিম স্তন্যপায়ী মস্তিষ্ক তখন নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নিরাপত্তার খোঁজে আমরা প্লেটে তুলে নিই অপরিমিত, অস্বাস্থ্যকর খাবার।
    তাই বলে আশাহত হওয়ার কিছু নেই। অনিরাপত্তা, খাবারসংক্রান্ত রিওয়ার্ড পাথওয়ে, সামাজিক বিচ্ছিন্নতা আর খাবারের এই চক্র থেকে বেরিয়ে আসার বিজ্ঞানসম্মত উপায়ও রয়েছে।
    তথ্যসূত্র:( https://www.psychologytoday.com/blog/behernow/201709/why-changing-eating-habits-permanently-is-so-hard)
    নাহিদা লুনা, আন্তর্জাতিক ডেস্ক
    মনেরখবর.কম

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous ArticleBACAMH এর ১০ম বার্ষিক কনফারেন্স ও সাধারণ মিটিং অনুষ্ঠিত
    Next Article ভালোবাসাই তো ভালো থাকার শেকড়: গিয়াস উদ্দিন সেলিম
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    November 5, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.