Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯: বদলাতে হবে সন্তানকে আদরের ধরন
    টিপস্

    কোভিড-১৯: বদলাতে হবে সন্তানকে আদরের ধরন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 17, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯: বদলাতে হবে সন্তানকে আদরের ধরন
    কোভিড-১৯: বদলাতে হবে সন্তানকে আদরের ধরন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমি কেন কেউই জানেন না নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে কবে আমরা মুক্ত হবো ? কবে পৃথিবী আবার কর্মচঞ্চল হয়ে উঠবে, মানুষের মনে শান্তি বিরাজ করবে ?
    আমি আজ যখন ঘুমিয়ে পড়েছি হঠাৎই আমার কলিজার টুকরা আমার মেয়ে আমার ঘুম ভাঙলো আর বলল, মা তোমার সাথে আমার কথা আছে । আমি বললাম, বল, সে বলল মা কিছুদিন থেকে দেখছি তুমি আর আমাকে আগের মতো আদর করো না, ভালোবাসো না , আমাকে জড়িয়ে ধরো না, তোমাকে ধরে ঘুমাতেও দাও না। আমি ওর কথাগুলো মন দিয়ে শুনলাম, অনুভূতি গুলোকে অনুভব করলাম।
    ওকে বললাম, “মামনি এতে তুমি কষ্ট পেয়োনা”। আগে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ গুলো আদর,জড়িয়ে ধরা, ধরে ঘুমানো এভাবে প্রকাশ করতাম। বর্তমান পরিস্থিতিতে আমি যদি তোমাকে আগের মতো জড়িয়ে ধরে আদর করি, জড়িয়ে ধরে ঘুমাই তাহলে তোমাকে ভাবতে হবে তোমার মা তোমাকে ভালোবাসে না। আর যদি তোমার সাথে দূরত্ব রেখে চলি তাহলে ভাববে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে।
    বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমাদের চিন্তা প্রক্রিয়া কে উল্টো করে অর্থাৎ নেতিবাচক ভালোবাসার বহিঃপ্রকাশ কে ইতিবাচক করে ভাবতে, মনের ভিতর তা মানিয়ে নিয়ে বাস্তবে অভ্যাসে পরিণত করা শিখতে হবে ।
    আমি জানিনা আমার মেয়ের ছোট মস্তিষ্ক ও মন আমার এতো জটিল কথা গুলো বুঝতে পারলো কিনা? আমার কথা শেষে সে শুধু বলল, “মা তোমার ওড়না টা একটু দিবে?” আমি বললাম, “কেন?” সে বলল, “ওড়নাটাকে তুমি ভেবে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো”। আমি তাই করলাম আর দেখলাম মেয়ে আমার ওড়না তার বুকে জড়িয়ে ধরে রাগ নিয়ে বললো, “মা এই করোনা মরোনা যে কবে যাবে?” এর উত্তর আমার জানা নেই তাই চুপ করে রইলাম ।
    এই কোভিড -১৯ পুরো পৃথিবীর মানুষকে ভাবাচ্ছে! মানুষের ভালোবাসার সংজ্ঞা কে বদলে দিচ্ছে! ভালোবাসার ইতিবাচক অনুভূতি গুলো, প্রকাশ গুলোকে এখন সাময়িক বিসর্জন দিয়ে আমাদের চিন্তা প্রক্রিয়ায় ভালোবাসার নেতিবাচক আচরণের বহিঃপ্রকাশকেই ইতিবাচক আচরণ মনে করে সময় কাটাতে হচ্ছে। এতে করে আমরা নিজেরা যেমন কষ্ট পাচ্ছি তেমন আমাদের সন্তান, পরিবারের বয়োঃজেষ্ঠ্য ও অন্যান্য সদস্যরাও কষ্ট পাচ্ছেন। নিজের মনের সাথে নিজের মানিয়ে নিতে খুব যন্ত্রণা হচ্ছে।
    আমাদের কিছুই করার নেই কারণ কোভিড -১৯ এর কাছে আমরা বড়ই অসহায় ! কোভিড -১৯ জোড় করে মনের বিরুদ্ধে আমাদের হাত পা বেঁধে রাখতে বাধ্য করছে।
    আমরা শিশুদের ছোট্ট ভেবে তাদের মনের দিকে নজর দিতে চাই না আমাদের সমস্ত মনোযোগ শুধু শিশুর শারীরিক বিকাশ নিয়ে । শিশুকে জোর করে ঠেসে ঠেসে বেশি বেশি খাবার খাইয়ে দিচ্ছি। বর্তমানে আমরা ঘর বন্ধি এখন আমাদের অগাধ সময়। সময় না দেয়া নিয়ে বর্তমানে আর কারো মনের ভিতরে কোনো দুঃখের সমুদ্র নেই, মনে জমিয়ে রাখা অভিমান নেই, মৌন অভিযোগ নেই, নেই কোনো এটম বোমা ফাটার শব্দ ।
    তবুও কেন আমরা শিশুদের ছোট ছোট ভালো লাগার অনুভূতি গুলো কে বুঝতে চাইছি না ! তাদের ছোট ছোট আবদার গুলো কে ধমোকের শব্দে থামিয়ে দিচ্ছি ! মাঝেসাঝে কেন শিশুর শিশুসুলভ আচরণ গুলো কে বিরক্তিকর মনে হচ্ছে ! আমরা কেন শিশুর মানসিক দিকটার দিকে খেয়াল রাখার বিষয়ে এতোটা উদাসীন !
    আমার অবচেতন স্তর থেকে উঠে আসা এই কেন প্রশ্ন গুলোর মধ্যে একটি কেন প্রশ্নকে নিয়ে কি আমি কখনো দাঁড়িয়েছি আমার আমি-র -কাছে ? বা আপনি আপনার নিজের আমি -র – কাছে ?
    এই কোভিড -১৯ আমাদের শিশুদের বঞ্চিত করছে কাছ থেকে সেন্হ, আদর, ভালোবাসা, মায়ের গায়ের মিষ্টি গন্ধ, বাবার ঘামের মিষ্টি গন্ধ, কাজ শেষে বাড়িতে নিয়ে ফেরা বাবার ভালোবাসা মাখানো চকলেট থেকে। এগুলো কি শিশুর মস্তিষ্ক ও মনকে প্রভাবিত করছে না?
    কোভিড -১৯ এর কারণে আমাদের হাতে সময় ব্যাপক বিস্তর। এই সময়ের ব্যাপক বিস্তরের কারণে আমরা আমাদের শিশুদের অন্য শিশুর সাথে তুলনা করার পরিমাণও বাড়িয়ে দিয়েছি । এই তুলনা করার বিষয়টি একটি শিশুর কাছে করলার মতো গিলতে খুব তিতা মনে হয়। এই বিষয়টি কি কখনো একবার ভেবে দেখার চেষ্টা করেছি ?
    কোভিড -১৯ থেকে প্রাপ্ত এই সময় বিস্তর কি আশীর্বাদ? না কি প্রতি ঘরে ঘরে প্রতিটি মানুষের মনের গহীনে চেপে রাখা মৌন আর্তনাদ? যার বাহিরে আমাদের শিশুরাও নয় !
    আসুন আমরা সবাই নিজে নিজের , নিজেদের পরিবারের সকল সদস্য , বয়োঃজেষ্ঠ্য , ও শিশুদের শারীরিক যত্নের পাশাপাশি একে অপরের মনের খবর রাখতে ও বুঝতে চেষ্টা করি। সবাই সবার মনোবল শক্ত করে ধরে রাখতে একে অপরের পাশে থাকি ।
     লেখক :  আয়শা আখতার বানু ফেনসী, সাইকোলজিসট, মানসিক স্বাস্থ্য বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসঙ্গীর মানসিক অসুস্থতা থাকলে করণীয়
    Next Article কোভিড ১৯: ঘরবন্দি দিনে দাম্পত্য সম্পর্কের অবনতি ঠেকাতে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.