Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯ এবং একঘেয়ে জীবনযাপনে বাড়তি মানসিক চাপ
    করোনায় মনের সুরক্ষা

    কোভিড-১৯ এবং একঘেয়ে জীবনযাপনে বাড়তি মানসিক চাপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 11, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯ এবং একঘেয়ে জীবনযাপনে বাড়তি মানসিক চাপ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা মহামারীর এই দুঃসময়ে সবার মুখে সব থেকে বেশী যে কথাটি শোনা যায় সেটি হল একঘেয়ে জীবনে সবাই খুবই ক্লান্ত। এই একঘেয়েমি হয়তো কোভিড-১৯ থেকে সৃষ্টি হওয়া সব থেকে প্রভাবশালী সমস্যাগুলোর একটি যা মানুষের মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি সাধন করছে।

    মহামারীর কারণে আমরা স্বাভাবিকভাবে বাইরে যেতে পারছিনা এবং সুরক্ষিত থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশীদের কেউ আমাদের বাড়িতে বেড়াতে আসতে পারছেন বা আমরাও যেতে পারছিনা। এমন অবস্থায় যা কিছু করতে হচ্ছে সব কিছুই নিজের ঘরে বসে এবং দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকায় সবার জীবনেই নেমে এসেছে চরম একঘেয়েমি। এই একঘেয়েমি জীবনে অসসন্ন মনোভাব যেমন আমাদের খাওয়া দাওয়া, পরিপাক ইত্যাদি ব্যবস্থাকে প্রভাবিত করছে তেমনি এর ফলে আমাদের উদ্দীপনা কমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন মানসিক সমস্যা যেমন, বিষণ্ণতা, হতাশা ইত্যাদির উচ্চ ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এই একঘেয়েমি মনোভাব মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী এবং এটিকে নেতিবাচক মনস্তাত্ত্বিক অনুভূতি হিসেবেই আখ্যায়িত করা যায়। তাছাড়া এ ধরণের একঘেয়ে মনোভাব থেকে মুক্তি পেতে একজন মানুষ যে সব কাজে জড়িয়ে পড়ে সেটি তার জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাদকাসক্তি, অতিমাত্রায় খাওয়া বা ক্ষুধামন্দা, অতি মাত্রায় ঘুম বা নিদ্রা হীনতা, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর প্রতি অত্যধিক আসক্তি ইত্যাদি একজন সুস্থ মানুষকে ধীরে ধীরে চরম মানসিক ও শারীরিক ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

    একঘেয়েমি অনেক ক্ষেত্রেই একটি স্বাভাবিক অনুভূতি। কিন্তু কোভিড-১৯ এবং লকডাউন এই স্বাভাবিক অবস্থা বা অনুভূতিটিকেই একটি অস্বাভাবিক মাত্রায় নিয়ে গেছে যা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে উঠেছে। কম বয়সীদের মধ্যে এবং বিশেষ করে পুরুষ মানুষ, অবিবাহিত এবং নিম্ন আয়ের মানুষেরা এই একঘেয়েমি জীবন যাপনের বেশী সমস্যায় ভুগছে। বাইরে যেতে না পারায় এবং বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, দেখা সাক্ষাৎ দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় তারা সব থেকে বেশী মানসিক অবসাদে ভুগছে যা অনেক ক্ষেত্রেই আত্মহত্যার মত সামাজিক সমস্যাগুলোকেও বাড়িয়ে দিচ্ছে।

    স্বাভাবিকভাবেই যখন মানুষ নিজেকে বন্দী এবং অবসাদগ্রস্ত মনে করে তখন তার মাঝে মানসিক চাপ বৃদ্ধি পায়। এই মানসিক চাপ থেকেই একাকীত্ব, রাগ, মনঃকষ্ট, এবং দুশ্চিন্তার মত নেতিবাচক মানসিক অবস্থার সৃষ্টি হয়। আর এই সমস্যা আরও আরও বৃদ্ধি পায় যখন মানুষ এই অবসন্ন ভাব থেকে মুক্তি পেতে তেমন কিছুই করে উঠতে পারেনা। কোভিড-১৯ মহামারী আমাদের সবারই নিয়ন্ত্রণের বাইরে এবং এর কোন কার্যকরী প্রতিষেধক এখনো আবিষ্কৃত না হওয়ায় এর থেকে মুক্তি পেতেও আমরা কিছু করতে পারছিনা। এই অসহায়তা আমাদের অবসন্ন মনোভাবকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং চরম পর্যায়ে মানসিক সমস্যা সৃষ্টি করছে।

    এই একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে শুধু বাইরে যাওয়াই বা বন্ধুদের সাথে দেখা করাই একমাত্র উপায় নয়। যেহেতু আমরা এই কোভিড কালীন সময়ে সামাজিক মেলামেশা এবং বাইরে ঘোরাঘুরি করতে পারছিনা তাই সমাধানটাও আমাদের এমন খুঁজে বের করতে হবে যা ঘরে থেকেই আমাদের একঘেয়েমি দূর করতে সহায়তা করবে। এই লক্ষ্যে আমরা আমাদের দৈনন্দিন কাজের তালিকায় বিভিন্ন আনন্দদায়ক কাজ রাখতে পারি। মানসিক চাপ দূর করতে এমন কাজ করতে পারি যা মনকে আনন্দ দেবে, মানসিক প্রশান্তি প্রদান করবে। পরিবারের সবার সাথে নতুন নতুন কাজ করা, মজার মজার খেলা, রান্না বান্না ইত্যাদি কাজের মাধ্যমে অবসাদকে দূরে রাখা যায়। শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন শারীরিক কসরত এবং শরীরচর্চা করা প্রয়োজন। এতে সময় কেটে যাবে এবং ভালো একটি অভ্যাসও গড়ে উঠবে। তাছাড়া গান শুনে, মুভি দেখে, বই পড়ে ইত্যাদি কাজ করে সময় কাটানো যেতে পারে। এতে নিজের মাঝে আত্মবিশ্বাস তৈরি হবে এবং মন ভালো থাকবে।

    নিজেকে বোঝাতে হবে যে এই সময়ের উপরে আমাদের কারও নিয়ন্ত্রণ নেই। নিজের মনকে বোঝানোই এই সময়ে সব থেকে বেশী গুরুত্বপূর্ণ। মন থেকে মেনে নিয়ে সব কিছু সামলে নিতে পারলে এই অবসাদ থেকে কিছুটা হলেও নিজেকে বাঁচিয়ে রাখা যাবে এবং মানসিক সমস্যাগুলো আমাদেরকে অসুস্থ করে দিতে পারবেনা। একঘেয়ে জীবনে আবার আনন্দ ফিরিয়ে আনতে ঘরে থেকেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সময় ও পরিস্থিতির সাথে নিজেকে বদলে নিতে অসমর্থ হলে আমরা কালের গর্ভে হারিয়ে যাবো। নিজেদের অস্তিত্ব বজায় রাখতে তাই এই পরিস্থিতিতে আমাদের মানিয়ে নিতে হবে এবং মনে আনন্দ নিয়ে দুঃখকে সুখে বদলে দেবার প্রয়াস করে যেতে হবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/emotional-nourishment/202010/i-m-so-bored

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবগুড়া মেডিক্যালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
    Next Article বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর ন্যাশনাল ওয়েবিনার অনুষ্ঠিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026

    মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.