Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » এন্ডোমেট্রিওসিস: নারীদের শারীরিক যন্ত্রণার মানসিক প্রভাব
    জীবনাচরণ

    এন্ডোমেট্রিওসিস: নারীদের শারীরিক যন্ত্রণার মানসিক প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 17, 2021No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    এন্ডোমেট্রিওসিস: নারীদের শারীরিক যন্ত্রণার মানসিক প্রভাব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    এন্ডোমেট্রিওসিস বলতে কি বোঝায়?

    আমাদের শরীরে অবস্থিত ইউটেরাসের যে আস্তরণ বা পর্দা থাকে তাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। এই এন্ডোমেট্রিয়াম নামক আস্তরণ যখন ইউটেরাসের বাইরে বিকাশিত হয়, এবং অনেকসময়ে দেহের অন্যান্য অংশে যেমন- দুটো ওভারির মধ্যে, ফ্যালোপিয়ান টিউবে এবং কখনও কখনও অন্ত্রে এই কোষের বাড়বাড়ন্ত দেখা যায় তখন এন্ডোমেট্রিওসিস নামক সমস্যার সৃষ্টি হয়। ইউটেরাসের বাইরে গড়ে ওঠা এই আস্তরণের উপস্থিতি মহিলাদের যন্ত্রণাময় মাসিকের কারণ হয়ে দাঁড়ায়। কিছু মহিলার ক্ষেত্রে এই ব্যথা-বেদনা এতটাই গুরুতর হয় যে মাসিক চলাকালীন পুরো সময় ধরে মহিলারা একেবারে সবদিক থেকে অক্ষম হয়ে পড়ে।

    এন্ডোমেট্রিওসিসের ফলে শুধু যে দৈহিক যন্ত্রণা হয় তা নয়, একনাগাড়ে চলতে থাকা এই ব্যথা মানসিক জটিলতারও কারণ হয়।

    এন্ডোমেট্রিওসিস-এর লক্ষণগুলো কী কী?

    মহিলাদের মধ্যে যখন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা জন্মায় তখন এন্ডোমেট্রিওসিসের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা জাগে। সাধারণত মহিলাদের জননক্ষমতা বিকশিত হওয়ার একেবারে গোড়ার দিকে এই সমস্যার জন্ম হয়। পরে  ক্রমশ রোগের উপসর্গগুলো ঘনীভূত হয়ে উঠতে থাকে। বহু মহিলার ক্ষেত্রে এই রোগ নির্ণয় সঠিক সময়ে হয় না। এর পিছনে অনেক কারণ থাকে। যেমন- মেয়েদের মাসিক সম্পর্কে কথা বলার ক্ষেত্রে ছুঁৎমার্গ বা ‘স্বাভাবিক’ ঘটনা সম্পর্কে সচেতনতার অভাব এবং চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়ে অজ্ঞতা। এই রোগের লক্ষণগুলো হল-

    • অতিরিক্ত রক্তস্রাব, সঙ্গে অসহ্য যন্ত্রণা
    • সহবাসের সময়ে যন্ত্রণা উপলব্ধি করা
    • মাসিকের সময়ে বা অন্য সময়ে বারবার তলপেটে বা পেলভিক অঞ্চলে ব্যথা হওয়া
    • দুটো মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তপাত ঘটা
    • সন্তানসম্ভবা হওয়ার ক্ষেত্রে জটিলতা

    যদি যন্ত্রণাদায়ক মাসিকের ফলে কোনও মহিলা কিছুদিনের জন্য প্রায় অক্ষম হয়ে পড়ে তাহলে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে এন্ডোমেট্রিওসিস নির্ধারণ করার ক্ষেত্রে নিশ্চিত হওয়া জরুরি।

    নিয়মিত মাসিক-যন্ত্রণার ও এন্ডোমেট্রিওসিসের যন্ত্রণার মধ্যে কতটা পার্থক্য রয়েছে?

    অনেক মহিলার ক্ষেত্রেই মাসিক চলাকালীন যন্ত্রণায় কুঁকড়ে থাকা, পেটে ব্যথা অথবা শরীরের পিছনের অংশে ব্যথা হয়। কিছু যন্ত্রণা স্বাভাবিক। কারণ এই যন্ত্রণার পিছনে মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা দায়ী থাকে। এন্ডোমেট্রিওসিসের ফলে  যে যন্ত্রণা হয় তা অত্যন্ত তীব্র এবং এর ফলে মহিলারা তাদের দৈনন্দিন কাজকর্ম  করতে সক্ষম হয় না। কয়েকজন মহিলার ক্ষেত্রে মাসিকের আগে ও পরে পেটে ব্যথা হয়ে থাকে।

    এন্ডোমেট্রিওসিস এমন একধরনের লাগাতার সমস্যা যা ওষুধের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনও কোনও ক্ষেত্রে ডাক্তার শরীরের অন্যান্য অংশ থেকে এন্ডোমেট্রিয়াম নামক আস্তরণটি শল্য চিকিৎসার (অপারেশন) মাধ্যমে বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন। যদিও কিছু ক্ষেত্রে এই সমস্যা আবার ফিরেও আসতে পারে।

    প্রায়শই এন্ডোমেট্রিওসিসকে মাসিক-যন্ত্রণার সঙ্গে সমান করে দেখা হয় এবং তখন তার মোকাবিলা করা আরও বেশি কষ্টকর হয়ে পড়ে। সচেতনতার অভাবের জন্য এন্ডোমেট্রিওসিস ধরা পড়ার আগে পর্যন্ত মহিলারা বছরভর ব্যথা-যন্ত্রণা ভোগ করে। কিছু মহিলার ক্ষেত্রে আবার যন্ত্রণা যখন অত্যন্ত অসহ্য হয়ে ওঠে তখন তারা চিকিৎসার সাহায্য নেয়।

    এই রোগের মানসিক প্রভাব

    যন্ত্রণাময় মাসিকের চেয়েও এন্ডোমেট্রিওসিস অনেক বেশি কষ্টকর। একনাগাড়ে এই ব্যথা হওয়ার ফলে মহিলাদের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা সম্ভব হয় না। এর সঙ্গে নিম্নলিখিত কারণগুলোর জন্য মহিলাদের মানসিক চাপ জন্মাতে পারে-

    • প্রাত্যহিক দায়িত্বগুলো, তা সে ঘরের বা বাইরের যে কাজই হোক না কেন, তা পালন করার ক্ষেত্রে অক্ষমতা
    • সহবাসের সময়ে যন্ত্রণা হওয়া এবং এর ফলে পারস্পরিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন গড়ে ওঠে
    • বন্ধ্যাত্বের সমস্যার কথা ভেবে চিন্তা বা উদ্বেগ দেখা দেয়
    • সমস্যা বারবার দেখা দেওয়া বা নিজেদের অবস্থার অবনতির জন্য মহিলাদের চিন্তাভাবনা বেড়ে যায়
    • চিকিৎসার ক্ষেত্রে উদ্বেগ দেখা দেয় এবং মানসিক হতাশা বা আশাহত হওয়ার প্রবণতা বাড়ে

    অন্যান্য হরমোনজনিত সমস্যার মতো এই রোগের ক্ষেত্রে হরমোন কদাচিৎ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। যখন দৈহিক যন্ত্রণা একজন মহিলার জীবনে চেপে বসে তখন তার মধ্যে সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা একেবারে ভেঙে পড়ে। এর ফলে পারিপার্শ্বিক চাপের মোকাবিলা করা তার পক্ষে কঠিন হয়ে যায়। এই পারিপার্শ্বিক চাপের মধ্যে থাকে-

    • অসহযোগিতাপূর্ণ কাজের পরিবেশ
    • পরিবারের কাছ থেকে যথাযথ সহায়তা না পাওয়া
    • তার সমস্যার প্রতি অন্যদের সহানুভূতি ও মানসিক সাহায্যের অভাব
    • বিয়ের পরেই সন্তানের জন্ম দেওয়ার জন্য সামাজিক চাপ
    • মাসিককে ঘিরে সামাজিক কুসংস্কারের জন্য নিজের সমস্যা নিয়ে মহিলাদের মন খুলে আলোচনা করতে না পারা

    এসব পারিপার্শ্বিক চাপের কারণে মহিলারা একাকিত্বে ভুগতে শুরু করে, আত্মনির্ভরতা হারিয়ে ফেলে এবং বোধগম্যতার বোধ নষ্ট হয়ে যায়। লাগাতার  সমস্যার ফলে একঘেয়েমি ও হতাশা এসে যায়। যে সব মহিলারা এন্ডোমেট্রিওসিসের শিকার হয় এবং যাদের পারিপার্শ্বিক চাপ খুব বেশি থাকে তাদের মধ্যে মেজাজ-মর্জির সমস্যা, উদ্বেগ, অবসাদ বা অবসেসিভ কম্পালসান-এর জটিলতা দেখা দেয়। হরমোনের চিকিৎসা মেজাজ-মর্জির ঘন ঘন বদল
    রোধ করে।

    এন্ডোমেট্রিওসিস-এর মোকাবিলা

    ”যখন এন্ডোমেট্রিওসিসের কারণে যন্ত্রণা শুরু হয় তখন মানুষের মনে একপ্রকার  ধারণা গড়ে ওঠে। কিন্তু তার মানে এই নয় যে যন্ত্রণার বোধের মধ্যে কোনও কল্পনা লুকিয়ে থাকে। এই ধারণার সঙ্গে পারিপার্শ্বিক চাপের একটা সরাসরি যোগাযোগ থাকে। চাপ বাড়লে যন্ত্রণার তাড়না কমে যায় এবং এর মোকাবিলা করা খুবই শক্ত  হয়ে দাঁড়ায়,”- এমনই মত পোষণ করেছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার লতা ভেঙ্কটরামন। তিনি আরও বলেছেন , ”কখনও কখনও একনাগাড়ে যন্ত্রণা হওয়ার জন্য মানুষের মন থেকে ব্যথার বোধ সরে যায়। যন্ত্রণা তারা অগ্রাহ্যও করতে পারে বা অসহযোগী মন্তব্যও সহ্য করতে পারে। এগুলো চাপের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা আরও কমে যায়। তাই পুরো বিষয়টাই শেষ পর্যন্ত খারাপ দিকে চলে যায়।”

    এন্ডোমেট্রিওসিস-এর সমস্যা তখনই কম ঝুঁকিপূর্ণ হয় যখন এই রোগ সঠিক সময়ে ধরা পড়ে এবং পারিপার্শ্বিক চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

    • অসুস্থতার বিষয়টিকে ভালোভাবে বুঝতে হবে। অসুখের বিষয়ে গভীরভাবে জানার জন্য ডাক্তারের কাছ থেকে নানা প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।
    • যদি কোনও মহিলার পরিবার তাকে সাহায্য করতে এগিয়ে আসে তাহলে পরিবারের সদস্যদের কাছে নিজের সমস্যার কথা বুঝিয়ে বলা প্রয়োজন। যদি স্বামী বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া যায় তাহলে এন্ডোমেট্রিওসিস নামক রোগের ধরন বোঝা অনেক সহজ হয়। যদি  মহিলার স্বামী বা সঙ্গী থাকে তাহলে তাকে চিকিৎসার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা দরকার।
    • মাসিক চলাকালীন মহিলারা কী ধরনের চাপ অনুভব করছেন সে বিষয়টা চিহ্নিত করা জরুরি। চেষ্টা করতে হবে এই ঘটনা হালকাভাবে নিতে। প্রয়োজনমতো পরিবার ও বন্ধুবান্ধবের সাহায্যের ব্যবস্থা করে রাখতে হবে।
    • চিরাচরিত বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে এন্ডোমেট্রিওসিস সবসময়ে বন্ধ্যাত্বের কারণ নয়। যদি কারোর মধ্যে বন্ধ্যাত্ব নিয়ে চিন্তা জাগে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলে তার চিকিৎসার ব্যবস্থা করা বাঞ্ছনীয়।
    • যখন নিজেকে সুস্থ বলে মনে হবে তখন প্রতিদিন শরীরচর্চা করতে হবে। এক্ষেত্রে যোগাসন মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে।
    • অনলাইনের মাধ্যমে সহযোগী দলের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি কেউ দিশাহারা বোধ করে তাহলে মানসিক সহায়তার জন্য কাউন্সেলরের পরামর্শ প্রয়োজন।

    যদি আপনাদের পরিচিত কারোর এন্ডোমেট্রিওসিস-এর সমস্যা থাকে তাহলে কীভাবে আপনি বা আপনারা তাকে সাহায্য করবেন-

    • যতটা সম্ভব তার চাপ কমানোর জন্য সাহায্য করতে হবে। তার করণীয় বাড়ির কাজ বা তার বাচ্চাদের যত্ন করে তার দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া জরুরি।
    • ঘরোয়াভাবে তার পাশে থেকে সমস্যার প্রতিকার করতে হবে। এর ফলে তাকে যে ব্যথা থেকে মুক্তি দেওয়া যাবে, তা নয়। কিন্তু তার পাশে থাকার ফলে সে এটা  বুঝতে পারবে যে তার সমস্যার প্রতি অন্যান্যরা সহান্যভূতিশীল এবং তার সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা আগ্রহী।
    • তাকে জিজ্ঞাসা করতে হবে যখন সে যন্ত্রণা ভোগ করছে তখন সে তার চারপাশের মানুষজনের কাছ থেকে কী ধরনের সাহায্য আশা করছে। সে কি গরম সেঁক নিতে চাইছে নাকি ম্যাসাজ করাতে চাইছে? বা এক কাপ চা খেতে চাইছে কি? অথবা একটু শান্তিতে থাকতে চাইছে কি?
    • তাকে তার শখের বা পছন্দের কাজ করার জন্য উৎসাহিত করা জরুরি। এটা বিশেষ করে একজন বয়ঃসন্ধির মেয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিজেকে ভালো রাখার আত্মবিশ্বাসই ভালো থাকার মূলমন্ত্র
    Next Article করোনায় মৃত্যুর সঙ্গে সূর্যের আলোর যোগসূত্র পেয়েছেন গবেষকরা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.