Close Menu
    What's Hot

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে প্রতিটি দিন নতুন করে বাঁচুন
    জীবনাচরণ

    ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে প্রতিটি দিন নতুন করে বাঁচুন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 4, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে প্রতিটি দিন নতুন করে বাঁচুন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কিছু সহজ ও ইতিবাচক চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে প্রতিটা দিনের শুভ সূচনা করলে সারাটা দিন যেমন ভাল কাটে তেমনি একটি সুন্দর জীবনের জন্যও এগুলো অতীব প্রয়োজন।

    একটি কথা প্রচলিত আছে, সকাল দেখেই বলে দেওয়া যায় সারা দিন কেমন কাটবে। বিশেষজ্ঞদের মতে নিচের ৮টি কাজ করলে প্রতি দিনের সকালের সাথে সাথে সারা দিনই মনের মাঝে শান্তির অনুভূতি কাজ করে।

    ১) “একটি ব্যস্ততাময় দিনের পূর্বের রাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সেরে ফেলুন। প্রয়োজনীয় জিনিস যেমন কাগজপত্র, হাতের ঘড়ি, জুতো, জামা কাপড়, গাড়ীর চাবি ইত্যাদি রাতেই নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখুন। এতে করে ঝামেলামুক্ত থাকা যাবে”- র‍্যাচেল অ্যান ডাইন

    ২) “সকালে হাসি মুখে ওঠার জন্য রাতে হাসি মুখে ঘুমান অত্যন্ত প্রয়োজন। ঘুমানর পূর্বে কোন খারাপ চিন্তাভাবনা বা খারাপ সংবাদ থেকে বিরত থাকুন। নিজের কাছে নিজে কিছু ভাল প্রতিশ্রুতি করুন।  ঘুমের সময় সকল প্রজুক্তিগত ডিভাইজ থেকে দূরে থাকুন। আপনার ঘুম যতটা শান্তিপূর্ণ হবে, আপনার পরবর্তী দিনও ততোটাই শান্তিপূর্ণ ভাবে কাটবে”। – কার্লা মেরি ম্যানলি

    ৩) “ অনেকেই সকালের জন্য অ্যালার্ম সেট করে রাখেন। একটি সুন্দর সকালের জন্য আপনার মুঠোফোনে অ্যালার্ম সেট করার পরিবর্তে একটি অ্যালার্ম ক্লক ব্যবহার করুন। যখন আপনি আপনার মুঠোফোনে অ্যালার্ম সেট করেন, তখন সকালে উঠেই মাটিতে পা রাখার পূর্বেই হাজার চিন্তা এসে এসে আপনার মাথায় ভর করে। সোশ্যাল মিডিয়া, ই-মেইল, ক্ষুদে বার্তা ইত্যাদি অনেক বিষয় না চাইতেও সামনে এসে যায়। এতে আপনার মনোযোগ ব্যাহত হয় এবং কাজের প্রতি অনীহা জন্মে”।– সারাহ ভেনারম্যান

    8) “খুব উচ্চ মাত্রার শব্দ সৃষ্টিকারী অ্যালার্ম ক্লকের বদলে একটি আরামদায়ক অ্যালার্ম সেটিং ব্যবহার করুন। উচ্চ মাত্রার শব্দ সৃষ্টিকারী ঘড়িগুলো স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। খুব গভির ঘুম থেকে হঠাত স্বশব্দে  জেগে উঠলে স্বাস্থ্য ঝুঁকি অতি মাত্রায় বৃদ্ধি পায়। এজন্য এমন একটি অ্যালার্ম ক্লক ব্যাবহার করুন যেটি সকালে আপনার কক্ষে সূর্যের আলোর মত বিকিরণ সৃষ্টি করে এবং খুবই শান্তিপূর্ণ এবং সাস্থ্যসম্মত ভাবে আপনার ঘুম ভাঙ্গায়”। – বিল ফিশ

    ৫) “ঘুম থেকে উঠে বিছানা ত্যাগ করার পুরবেসব থেকে আগে যেটি করতে হবে সেটি হল কৃতজ্ঞতা প্রকাশ। আপনি যে বিষয়টি নিয়ে বা যার প্রতি খুবই কৃতজ্ঞ সেই বিষয় বা ব্যক্তিকে স্মরণ করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। কাজটি আপনার সমস্ত দিনকে সুন্দর ও শান্তিময় করে তুলবে”।– এমি ম্যাক মেনাস

    ৬) “প্রতিদিন সকালে স্বাভাবিকভাবে যেমন ঘুম ভাঙ্গে তেমনি এর বিপরীত ঘটনাও কিন্তু ঘটতে পারে। তাই নতুন পাওয়া প্রতিটি দিনের মূল্যায়ন করে সকালে চোখ মেলে সর্ব প্রথম নিজের ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তিনি আপনাকে আরও একটি নতুন দিন উপহার দিয়েছেন যেটাকে যথাযথ ভাবে কাজে লাগানোর সংকল্প করুন”। – তালিয়া মিরন শ্যাজ

    ৭) “সারা দিন কেমন কাটবে, কি কি ঘটবে এসব নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন। ঠিক যেভাবে আপনি চান, দিনটিকে ঠিক সেভাবে কল্পনা করুন। নিজের মনের মত করে সব কিছু গুছিয়ে নিন। প্রতিদিন সকালে এবং প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি চর্চা করুন”। -র‍্যাচেল পার্লস্টেইন

    ৮) “সকালে ঘুম থেকে উঠে আপনার সব থেকে পছন্দের কাজটি করুন।হ হতে পারে সেটি এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি কিংবা বা পছন্দের কোন গান। মন ভাল রাখার জন্য এটি খুবই প্রয়োজন। এর ফলে সার দিন আপনি প্রফুল্ল থাকবেন এবং কাজের অনুপ্রেরণা পাবেন”। -কার্লে হফম্যান কিং

    প্রতিটি দিনের শুরুতে নিজেকে নতুন করে প্রস্তুত করুন, নতুন অনুপ্রেরণা প্রদান করুন। সকালটা যদি সুন্দর হয়, সারাদিন ও সুন্দরভাবেই কাটবে।

    সূত্র: সাইকোলজি টু’ডে : https://www.psychologytoday.com/us/blog/minding-the-body/201901/8-ways-wake-happier?collection=1133379
    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদাম্পত্য সম্পর্ক মজবুত করবেন যেভাবে
    Next Article শিশুকে বন্ধু নির্বাচনের কৌশল শেখাবেন যেভাবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 29, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক চিকিৎসাসেবার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত সূচি…

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.