Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অচ্ছুৎ নয়; করোনা আক্রান্তের কাঁধ ছুঁয়ে সচেতনতা ও সর্তকতার আহ্বান
    কার্যক্রম

    অচ্ছুৎ নয়; করোনা আক্রান্তের কাঁধ ছুঁয়ে সচেতনতা ও সর্তকতার আহ্বান

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 2, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অচ্ছুৎ নয়; করোনা আক্রান্তের কাধ ছুঁয়ে সচেতনতার আহ্বান চিকিৎসকের
    অচ্ছুৎ নয়; করোনা আক্রান্তের কাধ ছুঁয়ে সচেতনতার আহ্বান চিকিৎসকের
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা নিয়ে ভ্রান্ত ধারণা এবং গুজবের যেন শেষ নেই! আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন এলাকায় বাড়ছে আক্রান্ত পরিবারের উপর হামলা কিংবা তাদেরকে হেয় করার ঘটনা। শিক্ষিত, অর্ধ শিক্ষত কিংবা অশিক্ষিত সকল শ্রেনীর মধ্যেই দেখা গেছে করোনা আক্রান্তের পরিবারের উপর অমানবিক আচরণের প্রবণতা।
    তবে আছে এর ব্যতিক্রম ঘটনাও। করোনা আক্রান্তরা অপরাধী নয়, অবহেলার পরির্বতে তাদের প্রয়োজন সহমর্মিতা; এই বার্তা পৌঁছে দিতে এবার করোনা আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন  মোশাররফ হোসেন নামের বাগেরহাট এর একজন চিকিৎসক।
    খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে করোনা আক্রান্ত এক শিশু চিকিৎসা না নিয়ে বাগেরহাটে ফিরে গেছেন এমন খবর মিডিয়াতে প্রচারের পর ব্যাপক আতংকগ্রস্থ হয়ে পড়ে এলাকার লোকজন।
    এই আতঙ্ক যেন পরিবারটির প্রতি অমানবিক আচরণকে উস্কে না দেয়, পরিবারটি যেন মানসিকভাবে ভেঙে না পড়ে এবং একইসাথে এলকাবাসীর মধ্যে যেন সচেতনতা বৃদ্ধি পায়, সেজন্য গতকাল আক্রান্ত শিশুটির বাড়িতে যান ডা. মোশাররফ হোসেন। এসময় তিনি পরিবারটির খোঁজ নেওয়ার পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়া শিশুটির চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখেন এবং করোনা পজেটিভ শিশুটির কাঁধে হাত রেখে তাকে সাহস দেন।
    এমন উদ্যোগের কারণ জানতে চাইলে ডা. মোশাররফ হোসেন মনের খবর‘কে বলেন, “আইসোলেশন বা লকডাউনের প্রতি জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যগত কারণে, যাতে করে রোগটি একজন থেকে আরেকজনে সংক্রমিত না হয়ে পড়ে। কিন্তু আমাদের সমাজে মানুষজন অতি আতংকিত হয়ে এটাকে অচ্ছুৎ পর্যায়ে নিয়ে যাচ্ছে।”
    রোগটি সম্পর্কে গুজব এবং সঠিক তথ্য না জানার কারণে এমনটি বেশি হচ্ছে। যার মধ্যে উপসর্গ নেই, অর্থাৎ হাচি কাঁশি নেই এরকম করোনা পজেটিভের মাধ্যমে রোগটি ছড়ানোর ঝুঁকি তুলনামূলক কম জানিয়ে চিকিৎসক বলেন, “একই ঘরে থেকে, পরিবারের অন্য কেউ মাস্ক ব্যবহার না করেও এই শিশুটির বাবা-মা কিংবা বোন কেউ করোনা আক্রান্ত হয়নি। তারা শুধু ২ মিটারের যে দূরত্ব সেটি বজায় রেখেছে।”
    এই ঘটনাটিই করোনায় আতংকিত না হয়ে শুধুমাত্র সামাজিক অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখেই করোনা থেকে নিরাপদ থাকার উদাহরণ হতে পারে বলে যোগ করেন তিনি।
    “আমি এই পরিবারটিতে গিয়েছি, শিশুটির গায়ে হাত দিয়েছি যাতে তারা নিজেদেরকে অচ্ছুৎ মনে না করে, তারা যেনে মানসিক ভাবে ভেঙে না পড়ে এবং এলাকাবাসীর মধ্যেও যেন করোনা আক্রান্তদের নিয়ে আতংকের পরির্বতে সচেতনতা এবং সর্তকতা তৈরি হয়”, বলেন ডা. মোশাররফ হোসেন।
    করোনা আক্রান্তদের প্রতি বিরুপ আচরণের প্রভাব কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডা. মোশাররফ হোসেন বলেন, “এই যে আক্রান্ত পরিবারটিকে একঘরে করে রাখা হয়েছে, তারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে পারছে না, গরুর জন্য ঘাস কাটতে যেতে পারছে না, এতে সমাজের প্রতি তাদের মনে এক ধরনের ঘৃণা জন্ম নিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিপদের দিনে অসহযোগীতার কথা মনে করে এসব পরিবারের সদস্যদের মধ্যে প্রতিবেশীর বিপদে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও দ্বিধা কাজ করবে। এই বঞ্ছনা তাদের ভিতের পুঞ্জীভূত হয়ে ক্ষোভ আকারে প্রকাশ পেতে পারে। যা, আমাদের  সামাজিক সম্প্রীতি নষ্ট করবে। তাই, করোনা আক্রান্তদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার বিকল্প কিছু নেই।”
    এজন্য মিডিয়াতে করোনা রোগীদেরকে দোষী না ভাবতে বা ভয় না পেতে বেশি বেশি প্রচারণার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে রাজনীতিবীদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান বাগেরহাটের জনপ্রিয় এই চিকিৎসক।
    উল্লেখ্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর বাগেরহাট শাখার ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন  করোনা রোগীদের পাশে দাঁড়াতে প্রায় ১০০ সদস্যের স্বেচ্ছাসেবক টীম গঠনে অন্যতম ভূমিকা পালন করেছেন।

    করোনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনার মধ্যেই ডেঙ্গু আতঙ্ক বাড়াচ্ছে মানসিক চাপ
    Next Article কোভিড ১৯: মানসিক চাপ মোকাবিলার কৌশল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.