Browsing: আত্মহত্যা

আত্মহত্যা

দীর্ঘদিন অসহনীয় শারিরীক ও মানসিক যন্ত্রণার বা কষ্টের কারণে মানুষ আত্মহত্যা করতে পারে। দীর্ঘদিন এই অসহনীয় যন্ত্রণা একসময় তারা আর সইতে না পেরে আত্মহত্যা করতে পারে। একই সাথে যদি অনেকগুলো সমস্যা এসে হাজির হয় এবং তখন ব্যক্তি সবগুলো সমস্যার সম্মিলিত চাপ নিতে পারে না, তখন ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করতে পারে।

কেন মানুষ আত্মহত্যা করে? যাপিত জীবনটি কেন বোঝা হয়ে দাঁড়ায় এসব মানুষের কাছে?- এ প্রশ্ন নিয়ে সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী আর মনঃচিকিৎসকদের গবেষণার শেষ নেই। তারপরও প্রতি বছর বিশ্ব জুড়ে আশংকাজনক ভাবে বেড়ে যাচ্ছে আত্মহত্যার হার। নিঃস্ব হওয়ার যাতনা আর আশাহত হওয়ার বেদনা থেকে রেহাই পেতে আত্মহননের পথ বেছে নেয় কেউ কেউ, কিন্তু তাতে কি রেহাই হয়? ভালোবেসে মৃত্যুকে আলিঙ্গন করে মুক্তির স্বাদ যারা পেতে চায় তাঁরা তো আসলে পরাজিত হয় নিজের কাছেই।

মিতু (ছদ্দনাম) এসেছে গ্রাম থেকে। বাড়ীতে তার অসুস্থ মা, স্কুলে পড়া ছোট ভাই আর বৃদ্ধ বাবা। ঢাকার একটি বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে ভর্তি হয়েছে সে। মেসে থাকে।…