Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘আমি বাঁচতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই’
    প্রশ্ন-উত্তর

    ‘আমি বাঁচতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই’

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 31, 2023Updated:September 1, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দৃষ্টি আকর্ষণ : মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন অথবা monerkhabor@gmail.com ঠিকানাও পাঠাতে পারেন অথবা মনের খবরের ফেসবুক পেজে মেসেজ করুন। আজকের প্রশ্ন পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরি প্রার্থী।

    এই বিভাগের অন্যান্য খবর পড়তে ভিজিট করুন প্রশ্নোত্তর মনের খবর

    সমস্যা : আসসালামু আলাইকুম, আমি একজন ছেলে, বয়স তেইশ। বর্তমানে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে আমি সিঙ্গেল। তেমন কারো সাথে মিশিও না। বলতে গেলে প্রায় একাই থাকা হয়। কিন্তু আমার খুব বিয়ে করতে ইচ্ছে করছে এবং একদম একাকিত্ব লাগে। প্রচুর পড়াশোনার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে দম বন্ধ করা হাসফাঁস ধরনের পেইন হয়, মাথায় কোনো কিছু কাজ করে না। আগামী দুই বছরের মধ্যে বিয়েও করা পসিবল না। মাঝে মাঝে নিজেকে মানসিকভাবে খুব অসুস্থ আর দুর্বল লাগে, সাথে শারীরিক দুর্বলতাও আছে। আমি অতীতের কিছু ঘটনার কারণে প্রচণ্ড পরিমাণে মানসিক আঘাত পাই। কেউ একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করে। মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্বাস ভঙ্গ করে। সেই স্মৃতিগুলো বারবার ঘুরেফিরে মনে পড়ে। এক সময় আমার সব কিছুই ছিল। আজ কিছুই নেই। নিজেকে খুব তুচ্ছ মনে হয়। কিন্তু আমি আমার ক্যারিয়ারে সর্বোচ্চ ফোকাস দিতে চাই। নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আগে। এই মুহূর্তে আমি কী করতে পারি? প্লিজ ভালো কোনো সাজেশন দিন যাতে আমি আমার এই সমস্যার মোকাবেলা করতে পারি। আমি বাঁচতে চাই। আমি আমার কষ্ট সহ্য করতে পারি না। আমি কীভাবে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি?

    নাম প্রকাশে অনিচ্ছুক

    পরামর্শ : আপনি দুশ্চিন্তাজনিত মানসিক চাপে ভুগছেন। আপনি ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষ করেছেন এটা জীবনের একটা বড়ো সফলতা। এই বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তব সম্মত চিন্তা করতে হবে। বাঁচতে তো হবেই যদিও বাঁচা মরার ব্যাপারটা সৃষ্টিকর্তাই নিয়ন্ত্রণ করেন। আর প্রতিষ্ঠা তো যোগ্যতানুযায়ী পেতেই হবে কিন্তু নিজস্ব সীমাবদ্ধতাকে ভুলে গেলে চলবে না। বিয়ে তো একটা গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব। কাজেই বিয়ে একাকিত্ব বা দুশ্চিন্তা দূর করবে না বরং উল্টোটাও ঘটতে পারে। যথাসম্ভব নৈরাশ্যবাদীতা পরিহার করে আশাবাদী হোন। নিয়মতান্ত্রিক পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করার চর্চা করুন। মনে রাখবেন, অনিয়ন্ত্রিত মন জীবনকে ভালো কিছু দিতে পারে না। তাই মনকে নিয়ন্ত্রণ করে বাস্তবসম্মত চিন্তা করতে শিখুন।

    বিশ্বাসঘাতকতা তো মানুষের স্বভাবজাত ধর্ম। তাই তো ডা. লুৎফর রহমান বলেছেন, ‘‘দুনিয়াটা কিছু স্বার্থবাদীর আড্ডাখানা’’। তাই বিশ্বাসঘাতকতাকে স্মৃতির ভারে না রেখে বরং শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতকে গঠন করুন। আপনি Cap.Prodep 20mg সকালে খাওয়ার পর একটা এবং Tab.Topirva XR 50 mg রাতে খাওয়ার পর একটা করে খেয়ে যান। সম্ভব হলে কাছাকাছি কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পরলে ভালো হয়। ধন্যবাদ অপনাকে।

    • পরামর্শ দিয়েছেন,

    অধ্যাপক ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন
    মনোরোগ বিশেষজ্ঞ
    অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কুমিল্লা  মেডিক্যাল কলেজ, কুমিল্লা।

    সূত্র : ‘মনের খবর’ জানুয়ারি ২০২৩ সংখ্যা

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। বার্ষিক গ্রাহক হতে চাইলে কল করুন 01865466594 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    /এসএস/মনেরখবর/

    আমি বাঁচতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই মনের খবর মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশ্নোত্তর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    Next Article বিএসএমএমইউ সাইকিয়াট্রি বিভাগের ফেব্রুয়ারির বৈকালিক সূচি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.