Browsing: মনস্তত্ত্ব.
তারকাদের তারকা তিনি। একাধারে তিনি একজন লেখক, নাট্যকার, পরিচালক ও নির্মাতা। শ্যাওলা, কাগজের বউ, ব্যথা, প্রজাপতি মন, অমানুষ, মেঘ বালকের গল্প সহ অসংখ্য জনপ্রিয় জননন্দিত নাটক ও টেলিছবির স্রষ্টা তিনি। তিনি খুঁজে ফেরেন একটু সহজ সাধারণ জীবন। তিনি ফেরদৌস হাসান। মনেরখবরের পাঠকদের মুখোমুখি এবার তিনি। জানাচ্ছেন তাঁর ভালোলাগার কথা, ভালো থাকার কথা, স্বপ্নের কথা, জীবনের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।
জনপ্রিয় অভিনেত্রী তিনি। ছোট বড় দুটি পর্দাতেই রয়েছে তাঁর সফল বিচরণ। পাশাপাশি তিনি নিজেও লিখেছেন নাটক। ভূতে ভীষণ ভয় তাঁর! নিজেকে ভীষণ রাগী ভাবেন। তিনি চান দারিদ্র্য পীড়িত মানুষের জন্য কিছু করে বাবার স্বপ্ন পূরণ করতে। তিনি রিচি সোলায়মান। মনেরখবরের সাথে আলাপচারিতায় তিনি বলেছেন মনের কথা, ভালোলাগার কথা, স্বপ্নের কথা, আকাঙ্ক্ষার কথা, বিশ্বাসের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।
বাংলাদেশের প্রথম নারী অভিযাত্রী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি। তিনি বিশ্বাস রাখেন মানসিক শক্তিতে। তিনি নিশাত মজুমদার।
গোল করা নয়, গোল ঠেকানোই তাঁর কাজ। তিনি বাংলাদেশ ফুটবলের একজন জনপ্রিয় তারকা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি আমিনুল হক। প্রতিপক্ষের অগণিত লক্ষ্যভেদের চেষ্টা ভন্ডুল করে দিয়ে এবার তিনি মুখোমুখি হয়েছেন মনের খবরের। বলেছেন মনের কথা, ভালোলাগার কথা, জীবন বোধের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।
খ্যাতিমান অভিনেতা, একুশে পদকে ভূষিত আবুল হায়াত এবারের আয়োজনে তাঁর মনের খবর শোনাচ্ছেন। সঙ্গে ছিলেন মুতাসিম বিলাহ নাসির
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনিরুল ইসলাম। তিনি ভাবেননি একজন চিত্রশিল্পী হবেন, তবুও হয়েছেন। জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন তিনি স্পেনে। পেয়েছেন স্পেনের অন্যতম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা “দ্য ক্রস অব দি অফিসার অব দি অর্ডার অব কুইন ইসাবেলা” পদক।
উয়ারি-বটেশ্বরে যে হাজার বছরের ইতিহাস বেরিয়ে আসছে সে কার্যক্রমের নায়ক সুফি মোস্তাফিজুর রহমান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক এবং এদেশের একজন প্রধান প্রত্নতাত্বিক গবেষক। তাঁর মনের খবর নিয়েছেন মুতাসিম বিল্লাহ নাসির
কিংবদন্তী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। তিনি বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। মনের খবরের বিশেষ সাক্ষাৎকারে তিনি তার মানসিক স্বাস্থ্য, মন বিষয়ে ভাবনা এবং মনের নিয়ে কথা বলেছেন। তার মুখোমুখি হয়েছেন অভ্র আবীর
বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত ছবি সুজন সখী, সারেং বৌ-এর নায়ক তিনি। কিংবদন্তী অভিনেতা ফারুক এক অভিমানী মানুষ। কেবল চেষ্টা আর পরিশ্রমকে সম্বল করে সাফল্য পেয়েছেন। ভালো থাকার সংজ্ঞা তাঁর কাছে কাজ করা। মনের খবরের এবারের আয়োজনে তাঁর মুখোমুখি হয়েছেন অভ্র আবীর।
তেমন রাগ নেই তাঁর। নেই জেদও। মাঝে মাঝে অবাক হয়ে যান ভেবে, কেন রাগ-জেদ এতটা কম? তিনি বিশ্বাস করেন, আশেপাশের সব মানুষকে নিয়ে ভালো থাকতে হয়। আর প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের কাছে গান হলো মেডিটেশন। তাঁর মুখোমুখি হয়েছেন আরমান কামাল
