Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » রসবোধ জীবনের একটা প্রাণশক্তি: শিশির ভট্টাচার্য্য
    তারকার মন

    রসবোধ জীবনের একটা প্রাণশক্তি: শিশির ভট্টাচার্য্য

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনAugust 17, 2017No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]শিক্ষক, চিত্রকর ও কার্টুনিস্ট তিনি। কার্টুনে তাঁর খ্যাতি দেশজুড়ে। শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে। সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটই তাঁর ছবির অন্যতম প্রধান উপজীব্য। তিনি শিশির ভট্টাচার্য্য। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছের তাঁর মনের কথা, স্বপ্নের কথা, ভাবনার কথা, জীবনের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন। [/int-intro]
    [int-qs]চিত্রশিল্পী হলেন কেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]আমরা ছোটবেলা থেকেই আস্তে আস্তে বুঝতে পারি যে কোন জিনিষটার প্রতি আমাদের আগ্রহ বেশি। আমি এখন বাবা হয়ে বুঝতে পারছি আমার মেয়ের আগ্রহ কোনদিকে। বুঝতে পারার ব্যাপারটি আসলে শুরু হয় অন্যদের প্রতিক্রিয়ার মাধ্যমে। যেমন, আরে সে তো ভালো গান গায়, ভালো ছবি আকে বা ভালো অভিনয় করে ইত্যাদি।[/int-ans]
    [int-qs]শিক্ষক, চিত্রশিল্পী এবং কার্টুনিস্ট এর তিনটির মধ্যে কোনটির প্রতি ভালোলাগা বেশি?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]শিক্ষকতা এবং নিজের ছবি আঁকা এই দুটো হচ্ছে আমার মূল কাজ। আর কার্টুনটা হচ্ছে অনেকটা বাইপ্রোডাক্টের মত, পারি তাই করি এমন আরকি![/int-ans]
    [int-quote]কখনও কখনও খুব কষ্ট হয় যখন মনে হয় এই যে দীর্ঘদিন ধরে ছবি আঁকছি কেন আঁকছি! যার জন্য ছবি আঁকছি, যাদের জন্য ছবি আঁকছি, যে কারণে ছবি আঁকছি সেগুলোতে কোন প্রভাব পড়ছে না। একই ঘটনা বার বার পুনরাবৃত্তি হচ্ছে। তখন নিজের ভেতর একটা ক্রাইসিস তৈরি হয়।[/int-quote]
    [int-qs]কার্টুনের কারণে আপনার খ্যাতি ও জনপ্রিয়তা দেশজুড়ে, এটাকে কীভাবে উপভোগ করেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]কার্টুন নিয়ে পরিচিতির কারণ হলো মিডিয়া। পত্রিকার মাধ্যমে সেগুলো মানুষের হাতে হাতে চলে যায়। এটাকে আমি খ্যাতি বলবো না, এটা এক ধরণের পরিচিতি। অনেকে হয়তো ব্যক্তিগতভাবে চেনে না, চেহারায় চেনে না কিন্তু যখন সিগনেচারটা দেই তখন বলে, আরে আপনি সেই শিশির! আবার আমার কোন ছবির প্রদর্শনী থাকলে সেখানে তুলনামূলক লোক সমাগম বেশি হয়। অনেকে আবার সেখানে আমার আঁকা ছবিগুলো দেখে এবং কার্টুনগুলো না দেখে হতাশ হন। এই পরিচিতির সুবিধা অসুবিধা দুটোই আছে।[/int-ans]
    [int-qs]যাদের কার্টুন আঁকেন তাদের কারো সাথে দেখা হলে তাঁরা কেমন অনুভূতি প্রকাশ করেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]তাঁদের সবার সাথে যে দেখা হয় তা না। কারণ যে সোসাইটি নিয়ে আমি কার্টুন আঁকি তাঁদের কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করি। ইচ্ছে করেই দূর থেকে দেখার চেষ্টা করি। তবে এরমধ্যেও অনেকের সাথে দেখা হয় কথা হয়। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের মন্তব্যগুলো পজিটিভ, তাঁরা আমার কার্টুনগুলো উপভোগ করে।[/int-ans]
    [int-qs]এড়িয়ে চলার চেষ্টা কেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]কারণ বেশি ঘনিষ্ঠ হয়ে গেলে বা তাঁদের সাথে ঘনঘন যোগাযোগ হলে যে পরিচয়ে আমরা তাঁদের চিনি সেটার চাইতে ব্যক্তি মানুষের পরিচয়টা বেশি হয়ে গেলে তখন সেটা একটু অন্যরকম। এই যেমন এখন রবীন্দ্রনাথ যদি আমার সামনে চলে আসেন কথা বলেন আড্ডা দেন তাহলে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে যেভাবে আছে সেটি কিছুটা হলেও পরিবর্তিত হবে। যাদের নিয়ে কার্টুন আঁকি সমালোচনা করি তাঁদের সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে গেলে হয়তো সেটি সেখানেও প্রভাব ফেলবে যার কারণেই কিছুটা এড়িয়ে চলার চেষ্টা।[/int-ans]
    [int-qs]রসবোধের সাথে চিত্রকলার সম্পর্ক কোথায়?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]আমি মনে করি রসবোধ জীবনের একটা প্রাণশক্তি। এবং এই প্রাণশক্তিটা না থাকলে বেঁচে থাকাটা খুব একঘেয়ে হয়ে যেত। মানুষ যদি হাসতে না জানে তাহলে হয় না, যে হাসতে জানে সে হাসাতেও জানে। আর বাঙ্গালীর চারিত্রিক বৈশিষ্ঠ্যের দুটো প্রধান দিক হলো বিদ্রূপ আর হাস্যরস। বাঙ্গালীরা যত বিদ্রূপ আর হাস্যরস করতে পারে পৃথিবীর অনেক জাতিই তা পারে না।[/int-ans]
    [int-qs]যেমন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]অনেক কঠিন অবস্থাতেও বাঙ্গালীর বিদ্রূপ বা হাস্যরস করতে পারে সহজাতভাবে। হয়তো অনেক গরমে একজন কষ্ট পাচ্ছে বা দরদর করে ঘামছে সে অবস্থাতেও গরম নিয়ে এমন একটা কথা বলে ফেললো চারদিকে সেটা নিয়ে হাস্যরস তৈরি হল। আবার এখন যেমন জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিয়ে মানুষ কষ্ট পাচ্ছে একই সাথে এটা নিয়ে হাস্যরসও করছে।[/int-ans]
    [int-qs]মন খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]হয়।[/int-ans]
    [int-qs]মন খারাপ আপনার ছবি আঁকাকে কীভাবে প্রভাবিত করে?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]আমার কাজগুলোতে মূলত সামাজিক রাজনৈতিক বিষয়গুলোই নানাভাবে ঘুরেফিরে আসে আর এখানে মন খারাপের বিষয় অনেক। সোশ্যাল ক্রাইসিসের কিছু কিছু ঘটনা রক্ত ঠাণ্ডা করে দেয়ার মতো। এবং এটার প্রতিকারের জন্য আমরা কিছু করতে পারি না। দেখা যায় একই ঘটনা বারবার ঘটছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না। ইস্যুগুলো কি কি এগুলো আমরা সবাই জানি। এসবের কারণে নিজের ভেতরে নিরুপায় বা অসহায়বোধটা কাজ করে।[/int-ans]
    [int-qs]অর্থাৎ আমাদের সামাজিক প্রেক্ষাপটের দুর্দশা শিল্প সাহিত্যকেও প্রভাবিত করছে?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]এটা করবেই। সামাজিক প্রেক্ষাপটের আলোকেই শিল্প সাহিত্য প্রভাবিত হয়। কবি তাঁর কবিতার মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো লিপিবদ্ধ করেন, সাহিত্যিক সাহিত্যকর্মে, চিত্রকর তাঁর ছবির মাধ্যমে। একজন চিত্রকর হিসেবে বলতে পারি আমরা কখনও বিশ্বাস করি না যে ছবি মানেই শুধু নান্দনিক কিছু হবে। নান্দনিকতা তো থাকবেই কিন্তু তার সাথে একজন সচেতন নাগরিকের সমাজ নিয়ে যে চিন্তা সেটিও প্রতিফলিত হবে।[/int-ans]
    [int-qs]ব্যক্তিগত প্রসঙ্গে আসি। রাগ হয়?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]রাগ তো হয়ই।[/int-ans]
    [int-qs]রাগ হলে কি করেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]রাগ হলে ধ্বংসাত্মক কিছু করি না এবং রাগটা বেশিক্ষণ স্থায়ী থাকে না।[/int-ans]
    [int-qs]রাগ নিয়ন্ত্রণ করেন কীভাবে?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]চুপ হয়ে যাই।[/int-ans]
    [int-qs]চিত্রকর না হলে কি হতেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]বলা মুশকিল। তবে যে দিকেই যাই শিক্ষকতার সাথেই থাকতে চাইতাম।[/int-ans]
    [int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]দেখি। বিচিত্র সব স্বপ্ন দেখি, সেসব স্বপ্নের কিছু কিছু আমার ছবিতেও ফুটে উঠে।[/int-ans]
    [int-img name=””]https://monerkhabor.com/wp-content/uploads/2017/08/shishir-2.jpg[/int-img]
    [int-qs]ব্যক্তি শিশিরের জীবন দর্শন কি?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]শিক্ষক হিসেবে এক ধরণের দর্শন কাজ করে যে, যতটুকু জানি সেটা আমার ছাত্র ছাত্রীদের মাঝে দেয়া এবং তাদের থেকে পাওয়া। আর ব্যক্তি মানুষ হিসেবে, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি ও বিবেচনা তার অর্ধেকও যদি আমার মাধ্যমে প্রয়োগ করতে পারি এটাই স্বপ্ন।[/int-ans]
    [int-qs]শিক্ষকতা এবং ছবি আঁকা বাদে অন্য কিছু করতে বলা হলে কোনটা করতে চাইবেন?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]পুরোপুরি বন্ধ হয়তো করতে পারবো না। যে বলবে তার সামনে ছবি না আঁকলেও দেখা যাবে মনে মনে ঠিকই ছবি আঁকা চলছে।[/int-ans]
    [int-qs]লেখকদের যেমন ‘রাইটার্স ব্লক’ হয় চিত্রশিল্পীদের এমন কিছু হয় কি?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]হ্যাঁ হয়। এটা খুব কষ্টকর একটা সময়, মনে হয় সবকিছু কেমন স্থবির হয়ে আছে।[/int-ans]
    [int-qs]নিজের কাজ নিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির দূরত্ব কতটুকু?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]কখনও কখনও খুব কষ্ট হয় যখন মনে হয় এই যে দীর্ঘদিন ধরে ছবি আঁকছি কেন আঁকছি! যার জন্য ছবি আঁকছি, যাদের জন্য ছবি আঁকছি, যে কারণে ছবি আঁকছি সেগুলোতে কোন প্রভাব পড়ছে না। একই ঘটনা বার বার পুনরাবৃত্তি হচ্ছে। তখন নিজের ভেতর একটা ক্রাইসিস তৈরি হয়।[/int-ans]
    [int-qs]এমনটা কি মনে হয় যে আমাদের সমাজটা একটা অচলায়তনের মাঝে আছে?[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]মনে হওয়ার কিছু নেই, অচলায়তনের মাঝেই আছে। কেউ হয়তো লজ্জায় প্রকাশ করে না, কেউ হয়তো ভয়ে প্রকাশ করে না, কেউ হয়তো স্বার্থের কারণে প্রকাশ করে না। কিন্তু একই ঘটনা বারবার ঘটাই আমাদের অচলায়তনে অবস্থানের প্রমাণ দেয়।[/int-ans]
    [int-qs]অনেক ধন্যবাদ স্যার আপনাকে মনের খবের সময় দেয়ার জন্য।[/int-qs]
    [int-ans name=”শিশির ভট্টাচার্য্য”]ধন্যবাদ মনের খবরকেও[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleলন্ডনে মানসিক স্বাস্থ্য বিষয়ক জরিপ
    Next Article বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.