Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » লেখাপড়ার কথা মনে হলেই আমার ভয় লাগে এবং মনে হয় লেখাপড়া অনেক কঠিন
    প্রশ্ন-উত্তর

    লেখাপড়ার কথা মনে হলেই আমার ভয় লাগে এবং মনে হয় লেখাপড়া অনেক কঠিন

    প্রফেসর ডা. ঝুনু শামসুন্নাহারBy প্রফেসর ডা. ঝুনু শামসুন্নাহারMay 17, 2016No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    স্যার আসসালামু আলাইকুম। আমার নাম কবির হোসেন। আমি একজন ছাত্র। আমার বয়স ২১ বছর। আমার সমস্যা হলো আমি লেখাপড়া করতে পারি না। অথচ স্কুলে আমি সবচেয়ে ভাল ছাত্র ছিলাম। স্কুলের স্যার এবং এলাকার লোকজন আমাকে নিয়ে অনেক গর্ব করতো। কিন্তু ২০১২ সালে এস.এস.সি পরীক্ষার অাগে লেখাপড়া নিয়ে হঠাৎ করে আমি একটা চাপের মধ্যে পড়ে যাই এবং আমার মনে হয়েছিল আমি তো কিছুই পারি না, আমি কিভাবে এস.এস.সি পরীক্ষা দিবো, আমার আরও মনে হয়েছিল আমি পরীক্ষায় ফেইল করব। আমি এত চাপের মধ্যে পড়ি যে, আমাদের আগের ব্যাচের যেকোনো ছাত্রকে সামনে পেলে জিজ্ঞেস করতাম “ভাই পরীক্ষার প্রশ্ন কি অনেক কঠিন হয়, বানিয়ে লিখলে কি পাশ করতে পারবো?” যদি বলত প্রশ্ন সহজই হয়, তাহলে আমি একটু শান্তি পেতাম। তারপর একটু পরে আবার আগের মতো মানুষকে জিজ্ঞেগ করতাম। অর্থাৎ সারাক্ষণ আমার ভেতরে অস্থিরতা কাজ করতো। তখন আমি এতটা অস্থিরতা অনুভব করছিরাম যে, আমার মনে হতো আমি পাগল হয়ে যাব। অামার মনে হতো লেখাপড়ার থেকে কঠিন কাজ পৃথিবীতে আর কিছু নেই। এর চেয়ে অনেক ভাল মরে যাওয়া। আর লেখাপড়া ছেড়ে দিতে ইচ্ছে করছিল। তখন অামি ঘুমাতেও পারতাম না। ঘুমালে শুধু লেখাপড়া নিয়ে একই স্বপ্ন বারবার দেখতাম, জেগে উঠতাম এবং আবার ঘুমাতাম। আমার এমন অবস্থা হয়েছিল যে, এস.এস.সি পরীক্ষা দেয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। তবুও পরীক্ষাটা দেয়ার জন্য স্কুলের সকল স্যার এবং পরিবারের সবাই আমাকে অনেক সাহায্য করেন। কিন্তু কিভাবে যে কলম ধরে খাতায় লিখব তাও আমি বুঝতে পারছিলাম না। তবুও কোনো রকমে এস.এস.সি পরীক্ষাটা দিলাম। এস.এস.সি তে রেজাল্ট অাসে জিপিএ ৪.৫। এর কয়েকদিন পর একটু সুস্থ হয়েছিলাম। তাই বাবা-মা আমাকে কলেজে ভর্তি করে দেন। কিছুদিন কলেজে ক্লাস করেছিলাম। তারপর আবার অসুস্থ হয়ে পড়ি। কারণ যখন ক্লাস করছিলাম তখন আমার মনে হতো এগুলো আমি কিভাবে পড়ব। অাগে থেকেই আমার মাথার ভেতর অনেক চাপ ঢুকে যায়। তথচ আমি কোনো চাপ নিতে চাইনা এবং কেউ আমাকে কোনো চাপ দেয়ও না। কিন্তু তবুও সারাক্ষণ আমার মাথার ভেতর শুধু এই চিন্তাগুলোই থাকে এবং আমার মন খারাপ থাকে। তখন অার কোনোকিছু করার মতো কোনো ক্ষমতা আমার থাকে না। সারাক্ষণ শুধু শুয়ে থাকি এবং লেখাপড়ার চাপ এবং ভয়াবহতা নিয়ে মাথার মধ্যে গভীর চিন্তা অাসতে থাকে। তাই এসব কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজ থেকে চলে এসেছি। এ জন্য পরিবারের সবাই আমার উপর অনেক রাগ। কিন্তু কেন চলে এসেছি তা কেউ বুঝে না। তারপর এক বছর পড়াশোনা বন্ধ দিয়ে এর পরের বছর সরকারি কলেজে ভর্তি হয়েছি যাতে কলেজে কম যেতে হয়। কারণ ক্লাস করতে গেলেই আমার সমস্যা হতো। ক্লাসে স্যার যখন কোনো বাড়ির কাজ দেয় তখন আমার মনে হতো আমার উপর অনেক চাপ দেওয়া হয়েছে, এগুলো অামি কিভাবে করব, অামি পারবনা। এই ভয়ে দুই বছরের মধ্যে এক মাসও আমি ক্লাস করিনি। শুধু ফাইনাল পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়েছি। তাই কোনো রকমে জিপিএ ৩.২৫ পেয়ে এইচ.এস.সি পাশ করেছি। কিন্তু এ বছর আমার মা-বাবা আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করেছেন। এক সপ্তাহ ক্লাস করার পরই ভেতরে অাবার অাগের মতো চাপ ঢুকে যায় এবং অস্থিরতা শুরু হয়। ভার্সিটিতে ক্লাসমেটসরা সবাই কত মজা করে, কিন্তু আমি পারিনা। কারণ সারাক্ষণ আমার মনে হয় আমি অনেক খারাপ ছাত্র, আমি কিছুই পারি না। সবসময় মনে মনে শুধু এসব চিন্তাই অাসতে থাকে এবং আমার মন খারাপ থাকে। তাই কারো সাথে মিশতেও পারিনা। যেখানেই যাই মনে মনে শুধু লেখাপড়া নিয়েই এসব চিন্তা করতে থাকি। অনেক অসহ্য বোধ করি। কারণ আমার স্মৃতি থেকে লেখাপড়ার এসব চিন্তা আমি ভুলতেই পারিনা। সারাদিন শুধু শুয়ে থাকি। অার লেখাপড়ার ভয়াবহতা নিয়ে গভীর চাপ এবং ভয় মাথার মধ্যে অাসতে থাকে। ঘুম মোটামুটি হয়। হাত-পা সবকিছু ঠিকই অাছে, কিন্তু কোনোকিছু করার মতো কোনো ক্ষমতা আমার নেই। কি করলে কি হবে কোনোকিছু বুঝতে পারছি
    না। স্মৃতিশক্তি, খেয়ালশক্তি এবং মনোযোগ অনেক কমে গেছে। আর আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। তাই এসব কারণে আবারও আগে থেকেই পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। বারবার লেখাপড়া ছেড়ে দিয়ে চলে আসায় এখন আমি পরিবার থেকেও অনেক লাঞ্চিত। কারণ পরিবারের সবাই বলে লেখাপড়া করতে নাকি আমার কোনো ইচ্ছা নেই। আমি নাকি ভান করি। কিন্তু বিশ্বাস করেন স্যার, পড়াশোনা করতে আমার অনেক ইচ্ছা হয়। পড়াশোনার প্রতি আমার অনেক Interest ছিল। সারাদিনই আমি পড়াশোনা করতাম। কিন্তু এখন পারিনা। ২০১২ সালের অাগে কখনও আমার এ রকম কোনো সমস্যা ছিলনা। স্যার আমার সমস্যা কি সমাধান করা সম্ভব?? অামি কি আবার লেখাপড়া করে মা-বাবার মুখে হাসি ফোটাতে পারব এবং সুন্দর একটা জীবন ফিরে পাব???
     
    পরামর্শ:
    আপনার মাঝে কতগুলো সমস্যা দেখা দিয়েছে। যেমন-
    ১। বাধ্যতাধর্মী চিন্তা (Obsessive thought)- “লেখাপড়া থেকে কঠিন পৃথিবীতে আর কিছু নেই”… ইত্যাদি
    ২। এক কাজ বার বার করবার প্রবণতা (Compulsive act)-  বার বার জিজ্ঞাসা করা।
    ৩। অস্হিরতা।
    ৪। এড়িয়ে চলা (Avoidance) – কলেজে না যাওয়া, পড়াশোনা বন্ধ করে দেয়া।
    ৫। নিজকে নিম্নমানসম্পন্ন মনে করা (Inferiority complexity)- “সারাক্ষণ আমার মনে হয় আমি অনেক খারাপ ছাত্র, আমি কিছুই পারি না।”
    আপনি যদি বিজ্ঞানসম্মত চিকিৎসার আওতায় আসেন তবে আশা করি আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথমে আপনার কিছু ঔষধের প্রয়োজন রয়েছে। ঔষধ আপনাকে চিন্তা ও  এক কাজ বার বার করবার প্রবণতার সমস্যার উন্নতি করবে। সেই সাথে সাইকোথেরাপী (কাউন্সেলিং) -এর প্রয়োজন। কাউন্সেলিং আপনার অস্হিরতা,  এড়িয়ে চলা, নিজেকে নিম্নমানসম্পন্ন মনে করা ইত্যাদি ক্ষেত্রে কাজ করবে। আপনার মনোবল বাড়বে এবং আপনি সুস্থ জীবনে ফিরে আবার লেখাপড়া করে মা-বাবার মুখে হাসি ফোটাতে পারবেন। সেই সাথে সুন্দর একটা জীবনও ফিরে পাবেন।
    পরামর্শ দিচ্ছেন,
    প্রফেসর ডা. ঝুনু শামসুন্নাহার


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশুদ্ধ ভালোবাসা মানুষকে পবিত্র রাখে: সংগীতশিল্পী সানী জুবায়ের
    Next Article আমার সমস্যা হলো অতিরিক্ত পরিস্কার পরিছন্নতা
    প্রফেসর ডা. ঝুনু শামসুন্নাহার

    Related Posts

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    September 30, 2026

    ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.