Close Menu
    What's Hot

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল
    টিপস্

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Moner KhaborBy Moner KhaborOctober 25, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আজকাল আমরা এতটাই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি যে প্রযুক্তি নাকি মানসিক স্বাস্থ্য কোনটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত তাই হয়ত গুলিয়ে ফেলছি। আজকাল ইয়োগা অ্যাপ, মেডিটেশন অ্যাপ, হেলথকেয়ার অ্যাপ, ফুড নিউট্রিশন অ্যাপ, ল্যাংগুয়েজ লার্নিং অ্যাপ কত রকম অ্যাপ্সের ছড়াছড়ি! এখন আধুনিক জীবনযাপনের জন্য নানাদিক দিয়ে মানুষ প্রযুক্তিকেই বেছে নিচ্ছে। হাঁটার সময় ফুট স্টেপ কাউন্ট করা, খাবারের প্লেটের উপর মোবাইল বা ট্যাব দিয়ে স্ক্যান করলে খাবারের ক্যালরি জানিয়ে দেয়া, শরীর অসুস্থ হলে AI কে প্রশ্ন করে শারীরিক অবস্থা পর্যালোচনা করা, এমনকি মানসিক স্বাস্থ্য সমস্যা জানিয়ে পরামর্শ চাইলেও AI চমৎকার পরামর্শ দিয়ে দেয়।

    আরও দেখুন…

    • কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    এরকম অবস্থায় সত্যিই কি আমরা প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করতে চাই নাকি প্রযুক্তি নির্ভর না হলে আপনার নিজেকে আদিম যুগের মানুষ মনে হয়।

    এই ভারসাম্য বজায় রাখতে স্ক্রিন-ফ্রি সময় নির্ধারণ, ডিজিটাল বাউন্ডারি বা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ এবং অফলাইনে শখের চর্চা অত্যন্ত জরুরি। তাতে হয়ত নিজেকে আপনার কিছুটা প্রাচীন আমলের মানুষ বলে মনে হতে পারে তবে যুগের ট্রেন্ডে গা না ভাসিয়ে সত্যিকার জীবন উপভোগ করার অনুশীলন করাই শ্রেয়। নিজের মানসিক সুস্থতা অক্ষুণ্ণ রাখতে নিচের কার্যকর কৌশলগুলো অনুসরণ করা যেতে পারে।

    ১। স্ক্রিন-ফ্রি রুটিন তৈরি করা

    সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে মোবাইল দেখা আমাদের অনেকেরই নিয়মিত অভ্যাস। সোশ্যাল মিডিয়া আপডেট, নিউজ আপডেট দেখে তারপর বিছানা ছাড়া এমনকি অনেকে এখন ওয়াশরুমে বসেও ডিভাইস দেখে সময় কাটায়। এরকম অভ্যাসগুলোকে ভালো বা খারাপ বলে অহেতুক তর্ক না করে আমরা কি ঘুম ভাঙার পর অন্তত ৩০ মিনিট মোবাইল বা কোনো স্ক্রিন থেকে দূরে থাকতে পারি?

    এ সময় মেডিটেশন, হালকা ব্যায়াম বা প্রার্থনা করতে পারি, নিজের জন্য চা-কফি হাল্কা নাশতা বানাতে পারি, বারান্দায় সবুজ প্রকৃতির মাঝে বসে থাকতে পারি, আয়নায় নিজেকে দেখে সময় নিয়ে রেডি হতে পারি। বাড়ির বাকি লোকদের ঘুম ভেঙেছে কিনা খোঁজ নিতে পারি।

    একটা সময় টিভি প্রোগ্রাম দেখতে দেখতে খাওয়ার প্রচলন ছিল, এরপর ডিভাইসের যুগে ছোটো-বড়ো অনেকেই এক হাতে খায় তো আরেক হাতে স্কিন স্ক্রল করে যায়। আমরা জানি এতে আমাদের মস্তিষ্কে খাবার খাওয়ার আনন্দের সিগনাল পর্যাপ্তভাবে পৌঁছাতে পারে না ফলে একটু পর আবার ক্ষুধা পায় এবং বারবার খেয়েও মনে হয় কিছুই তো খেলাম না। তাই খাবার সময় টিভি, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ছোটো-বড়ো সকলের এড়িয়ে চলা উচিত। ঘুমানোর ১-২ ঘণ্টা আগে সব ধরনের ডিজিটাল ডিভাইস বন্ধ রাখা গেলে ভালো ঘুম হবে। প্রয়োজনে ওয়াইফাই রাউটার বন্ধ রাখতে হবে।

    ২। সোশ্যাল মিডিয়া ও অ্যাপ নিয়ন্ত্রণ

    অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে রাখার চেষ্টা করা যেতে পারে, যাতে বারবার ফোনের দিকে নজর না যায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা যেতে পারে।

    স্মার্টফোনের বিল্ট-ইন স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করে বিভিন্ন অ্যাপের জন্য দৈনিক সময়সীমা নির্ধারণ করে নেয়া সম্ভব।

    সপ্তাহে অন্তত একদিন কয়েক ঘণ্টার জন্য বা কোনো ছুটির দিনে নিজেকে পুরোপুরি প্রযুক্তি-বিচ্ছিন্ন রাখুন (ডিজিটাল ডিটক্স)। আপনার ব্যবহৃত ডিভাইসটি কোথাও লক করে রেখে অন্য কিছুতে সময় কাটান।

    ৩। ইতিবাচক পরিবেশ গঠন ও মাইন্ডফুলনেস

    যে পেজ বা অ্যাকাউন্টগুলো আপনার মানসিক অস্বস্তি বা বিষণ্ণতা বাড়ায়, যেমন দামি শাড়ির লাইভ, রাজনৈতিক পেইজ, এক্সক্লুসিভ প্যাকেজ, বিলাসবহুল কোনো কিছু যা আপনার সামর্থ্যের বাইরে, জুয়া কিংবা পর্নোগ্রাফি ইত্যাদি আনফলো, আনসাবস্ক্রাইব বা মিউট করা যেতে পারে।

    যখনই মনে হবে অতিরিক্ত স্ক্রল করছেন, তখন গভীরশ্বাস বা ডিপ ব্রিদিং অনুশীলন করুন। বই পড়া, বাগান করা, ছবি আঁকা বা শরীরচর্চার মতো গঠনমূলক কাজে সময় দিন।

    ৪। পরিবার ও বন্ধুদের সাথে সরাসরি যোগাযোগ করুন

    সময়ের সাথে সাথে আমাদের বন্ধু এবং সামাজিক সম্পর্কগুলো বদলে যায়। তবে সারাজীবনের জন্য কিছু নন-জাজমেন্টাল বন্ধু তৈরি করতে হবে যারা আপনার বিপদে পাশে থাকবে। ভার্চুয়াল যোগাযোগের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সাথে সরাসরি, সামনাসামনি দেখা করা ও আড্ডা দেওয়ার সময় বাড়ানো জরুরি।

    উপরে উল্লেখিত পরামর্শগুলো সবটাই হয়ত আপনার জানা আছে কিন্তু বাস্তব জীবনে এগুলোর প্রয়োগ নেই। হয়ত স্ক্রিন টাইম লিমিট করবেন অনেকবার ভেবেছেন কিন্তু হয়ে উঠছে না। কারণ আপনি নিজেকে বারবারই বলেছেন যে, “আমার স্ক্রিন টাইম কমাতে হবে”। কিন্তু আবার ভেবেছেন, সবই তো প্রয়োজনেই করছেন তাহলে কমিয়ে কি লাভ। তাই আপনি আজ থেকে শুধু এটাই ভাবুন যে, “আজকে থেকে আমি প্রযুক্তি এবং মানসিক স্বাস্থ্যকে ব্যালেন্স করে চলবো।” এতে আপনার শরীর ও মন দুটোই সুস্থ থাকবে।

    • ফারজানা ফাতেমা (রুমী)
    • মনোবিজ্ঞানী

     

    প্রযুক্তি প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের মানসিক প্রভাব মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সোশ্যাল মিডিয়া স্ক্রিন টাইম কমানোর কার্যকর কৌশল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?
    Moner Khabor

    Related Posts

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 25, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    আজকাল আমরা এতটাই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি যে প্রযুক্তি নাকি মানসিক স্বাস্থ্য কোনটাকে আগে…

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.