Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ওসিডির বিজ্ঞানভিত্তিক চিকিৎসা
    ফিচার

    ওসিডির বিজ্ঞানভিত্তিক চিকিৎসা

    Moner KhaborBy Moner KhaborJuly 20, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    চিন্তিত মুখে অফিসে নিজের ডেস্কে বসে আছে লিটন। গত চার মাস খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সে। সবকিছুতে মনে হয় জীবাণু লেগে আছে। আশেপাশে কেউ হাঁচি-কাশি দিলে মনে হয় ভয়াবহ জীবাণু তার হাতে-পায়ে লেগে যাচ্ছে, সেখান থেকে তার ভয়ানক অসুখ হবে। সারাক্ষণ হাত ধুতে থাকে, পকেটে করে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ঘুরছে সে। বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করে, যেটুকু বেতন পায় তার বেশিরভাগই এখন খরচ হয়ে যাচ্ছে সাবান আর এই হ্যান্ড স্যানিটাইজার কিনতে। শুধু নিজে হাত ধোয়া না, বাসায় বাবা-মা আর ছোটো ভাইয়ের সাথে তার চরম রাগারাগি হয়ে যাচ্ছে। চারমাস আগে এই সমস্যা তার ছিল না, কিন্তু তখনও একটা বিক্ষিপ্ত অবস্থা ছিল। একবছর আগে থেকেই মাথার মধ্যে কিছু চিন্তা আসত। ২৬ বছরের জীবনে ধর্ম বিষয়ে কখনো পরিবারের আর সবার চিন্তাভাবনা-নিয়মকানুন নিয়ে তার কোনো প্রশ্ন, সন্দেহ আসেনি, ধার্মিকই বলা যায় তাকে। কিন্তু তখন আল্লাহকে নিয়ে প্রশ্ন আসা শুরু হলো, নামাজে দাঁড়ালেই প্রশ্নগুলো বেশি করে আসত। চোখের সামনে কিছু দৃশ্য আসত যা তার মনকে যন্ত্রণায় পুড়িয়ে দিত। প্রচণ্ড অপরাধবোধ কাজ করত তার মধ্যে। চিন্তাগুলো, ছবিগুলো আসলে দোয়া পড়ে নিজের গুনাহর জন্য মাফ চাইত।

    অনেক ইমাম, হুজুরের সাথে কথা বলে অনেক দোয়ার মাসলা-মাসায়েল নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করত। সেই সাথে একটা কাজ করতে হতো তাকে। রাস্তাঘাটে, কোনো কাগজে ‘৩’ সংখ্যাটা দেখলেই তাকে সেটার দিকে দুইবার তাকাতেই হবে, না তাকালে ভয় হতো যে ঘরে আগুন লেগে যাবে অথবা কারো বড়ো দুর্ঘটনা হবে। এই লক্ষণগুলো এখন কিছুটা কম হলেও এগুলোর সাথে যোগ হয়েছে নোংরা-ময়লার ভয়। বাসায় মা খাবার বেড়ে দিলে সে খেতে পারে না, মাকে দশবার হাত ধোয়ানোর চেষ্টা করেছিল তার প্লেট ধরার আগে, মা রাজি হননি। এই অবস্থায় একদিন তার ছোটোভাই একটা পত্রিকা পড়ে তাকে বলেছিল তার মধ্যে মানসিক সমস্যা আছে, সে যেন মনোরোগের চিকিৎসক দেখায়, এতে ভাইয়ের সাথে প্রচণ্ড ঝগড়া করে সে এবং মা-বাবা তার কাজগুলো মেনে না নেয়ার পেছনে ভাইয়ের মাতব্বরি থাকার অভিযোগও সে করে। ইদানীং তার এই কষ্টের সাথে যোগ হয়েছে আরেক কষ্ট। বাসায় বাবা-মা বারবার বলছেন ডাক্তারের কাছে যেতে। একজন ডাক্তার বন্ধু তাকে নিয়েও গিয়েছিল ডাক্তারের কাছে। বেশি সাবান ব্যবহারে হাতের চামড়ার অবস্থা খারাপ হয়ে যাওয়াতে চর্মরোগের ডাক্তারের কাছে যাওয়ার পর উনি হাত বেশিবার ধোয়ার কারণ জানতে চেয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠালেন। বন্ধুর ওপর প্রচণ্ড রাগ হয়েছিল তার। মনে হচ্ছিল সবাই তার সমস্যাকে তামাশা হিসেবে দেখছে। তবে একদিন বাবা তাকে ডেকে বুঝিয়ে বললেন যে মনোরোগের চিকিৎসকের কাছে যেতে কোনো অসুবিধা নেই, বাবা পিঠে হাত রেখে বললেন, ‘একবার গিয়ে দেখো বাবা, বলে দেখ তোমার সমস্যা, তারপর কী বলেন আগে শোন’। লিটন শেষ পর্যন্ত গিয়ে কথা বলে জানতে পারল তার রোগটার নাম অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এবং রোগটির বৈজ্ঞানিক চিকিৎসা আছে।

    হ্যাঁ, সুধী পাঠক যদি এরকম ধরনের লক্ষণ আপনার বা আপনার পরিবারে, বন্ধুদের মধ্যে দেখেন এবং তাদের জীবনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় এসব লক্ষলের জন্য তাহলে চিকিৎসা শুরু করতে হবে। অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের বিজ্ঞানভিত্তিক চিকিৎসায় দেয়া হয়-

    ১। ওষুধ: এসএসআরআই নামের একটি গ্রুপের ওষুধ সাধারণত দেয়া হয়। কোনোভাবেই এই রোগে ওষুধের গুরুত্ব খাটো করে দেখার উপায় নেই। ওষুধ মস্তিষ্কের যেই রাসায়নিক প্রক্রিয়াতে গোলমালের জন্য রোগটি হচ্ছে সেই স্থানে কাজ করে। ওষুধ দীর্ঘমেয়াদে খেতে হয়।

    ২। সাইকোলজিক্যাল চিকিৎসা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, কগনিটিভ থেরাপি, মাইন্ডফুলনেস নামে চিকিৎসা দেয়া হয়। এই ধরনের চিকিৎসাগুলো আচরণ পরিবর্তন, চিন্তা নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় নিয়ে কাজ করে। নির্দিষ্ট লক্ষ্যে কাজ করা হয় এক একটি সেশনে। উপসর্গের তীব্রতাভেদে ৮ থেকে ১২ সপ্তাহও প্রয়োজন হয়। এছাড়া রিলাক্সেশন বা নিজেকে শিথিল করার উপায় শিখতে হয় ওপরের চিকিৎসার অংশ হিসেবে।

    পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ (ওষুধের ব্যবস্থাপত্র দেন), মনোবৈজ্ঞানিক, ক্লিনিকাল সাইকোলজিস্ট চিকিৎসা শুরু করেন এবং চিকিৎসার ফলাফল তত্ত্বাবধান করেন।

    পরিবার এবং নিকটজনদের ভূমিকা: অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের রোগীদের পরিবারের সদস্যগণ, বিবাহিত সঙ্গী, বন্ধুবান্ধব ও এই উপসর্গগুলো দ্বারা কষ্ট পান। অনেকসময় রোগী তার নিজের বাধ্যতামূলক আচরণগুলো পরিবারের নিকটজনদেরও করতে বাধ্য করেন। অনেক ক্ষেত্রে পরিবারের একজন-দুইজন একই আচরণ করাও শুরু করে এবং তাদেরও কষ্ট হয়। তবে এসব ক্ষেত্রেও কিছু বিষয় পালন করলে রোগী এবং তার নিকটজনেরা উপকৃত হতে পারেন:

    ১। রোগীকে ইতিবাচকভাবে এবং সমর্থন দিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। ‘তোমার এটা পাগলামি’, ‘চাইলেই তো বন্ধ করতে পারো’ এসব নেতিবাচক কথা বলা বা ব্যঙ্গবিদ্রুপ না করে ‘কষ্ট হচ্ছে, সেটা কমানোর জন্য’, ‘সাহায্য নিলে ভালো লাগবে’ এরকম উৎসাহব্যঞ্জক কথা বলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। কোথায় চিকিৎসা করা যায় সেই খোঁজ-খবর দেয়া যায়।

    ২। রোগীকেসহ পরিবারে একটি ইতিবাচক, শৃঙ্খলার এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখা।

    ৩। বাধ্যতামূলক আচরণে সায় না দেয়া। এরকম দেখা যায় যে সন্তানের বেশি ধোয়াধোয়ির ব্যাপারে সাহায্য করে যাচ্ছেন মা, স্বামীর বারবার পরীক্ষা করে দেখার আচরণ স্ত্রীও করে যাচ্ছেন কষ্ট করেই। এসব ক্ষেত্রে সম্পর্কে সমস্যা এড়ানোর জন্য করলেও একসময় সম্পর্কে অসুবিধা আসেই।

    ৪। নিকটজনদের নিজের মানসিক স্বাস্থ্যের দিকে সচেতন থাকা জরুরি, কারণ নিজে ভালো না থেকে অন্যকে সাহায্য করা যায় না।

    ঠাট্টা তামাশা, লুকিয়ে রাখা, নিজের দিকে না তাকিয়ে বাধ্যতামূলক আচরণের প্রতি সমর্থন না দিয়ে, অন্যদেরকে রোগের জন্য দোষ দেয়া থেকে বিরত থেকে, অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিতে সময় নষ্ট না করে দ্রুত বৈজ্ঞানিক চিকিৎসা শুরু করলে অবসেসিভকম্পালসিভ ডিজঅর্ডারের উপশম নিয়ন্ত্রণ করা সম্ভব।

    • ডা. সৃজনী আহমেদ
    • সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
    • ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ, ঢাকা।

    OCD ওসিডি ওসিডির লক্ষণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।
    Next Article আমি মানুষের মাঝে চলতে পারি না, অস্বস্তি লাগে।
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.