প্রশ্ন: আমি বর্তমানে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। হঠাৎ কোনো কারণ ছাড়াই আমার মন খারাপ হয়ে যায়। সব সময় অস্থিরতা কাজ করে, মনে শান্তি লাগে না। মাঝে মাঝে আমি এতটাই অবসাদে ডুবে থাকি যে, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। কেউ কেউ আমাকে সান্ত্বনা দেয় যে,
সব কিছু ঠিক হয়ে যাবে। আমাকে ইতিবাচক বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বলে। কিন্তু আমি অনেক চেষ্টা করেও মন ভালো করতে পারি না। প্রায় তিন-চার মাস যাবৎ আমার এই সমস্যাগুলো হচ্ছে। আমি কি কোনো মানসিক সমস্যায় ভুগছি? সমাধান দিয়ে উপকৃত করবেন।-তানিয়া ইসলাম, কুড়িগ্রাম।
অধ্যাপক ডা. জ্যোতির্ময় রায়: প্রিয় তানিয়া, আপনার সমস্যাগুলো জানলাম। আপনি জানতে চেয়েছেন যে এগুলোর কারণে আপনি কোনো মানসিক সমস্যায় ভুগছেন কিনা? আমি মনে করি অবশ্যই আপনি মানসিক সমস্যায় ভুগছেন। কেননা এসবের কারণে আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন এবং আপনার স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে আপনি মাঝারি মাত্রার বিষণ্ণতা রোগে ভুগছেন। আপাতত আপনি ক্যাপসুল ফুক্সেটিন (Fluoxetine 20 mg) ২০ মি. গ্রা. সকালে ১টা করে শুরু করতে পারেন এবং অতিসত্ত্বর কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ।
- পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. জ্যোতির্ময় রায় অধ্যাপক ও বিভাগীয় প্রধান,
- মানসিক রোগ বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর।

