দুর্যোগ বা সংকটকালীন মুহূর্তে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক সহায়তা নিশ্চিত করতে চিকিৎসকদের জন্য বিশেষ ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্সের আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড প্রফেশনস (IACAPAP)। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে।
IACAPAP-এর এই ভার্চুয়াল কোর্সটি ‘নেটওয়ার্ক ফর এনহ্যান্সিং ওয়েলনেস ইন ডিজাস্টার-অ্যাফেক্টেড ইয়ুথ’ (NEW DAY)-এর সহযোগিতায় পরিচালিত হবে। মূলত দুর্যোগ কবলিত এলাকার শিশুদের মানসিক অবস্থার উন্নয়নে কাজ করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
BACAMH-এর সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জানান, “সংকটকালীন মুহূর্তে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক সহায়তা নিশ্চিত করতে পেশাগত দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। IACAPAP আয়োজিত এই আন্তর্জাতিক ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড (PFA)’ প্রশিক্ষণটি আমাদের সদস্যদের জন্য এক অনন্য সুযোগ।এই কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
অংশগ্রহণের যোগ্যতা:
এই প্রশিক্ষণ কোর্সটি শুধুমাত্র IACAPAP-এর সদস্যদের জন্য উন্মুক্ত। যেহেতু বাংলাদেশ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) এই আন্তর্জাতিক সংগঠনের একটি পূর্ণাঙ্গ সদস্য (Full Member Organization), তাই BACAMH-এর নিবন্ধিত সকল সদস্য এই কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রশিক্ষণের সময়সীমা ও সার্টিফিকেট:
কোর্সটি মোট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন ৪ ঘণ্টা করে সেশন থাকবে। যারা উভয় দিনে পূর্ণ উপস্থিতি বজায় রেখে কোর্সটি সম্পন্ন করবেন, তাদের IACAPAP-এর পক্ষ থেকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য: রেজিস্ট্রেশন শুরু: ১২ জানুয়ারি, ২০২৬।
-
রেজিস্ট্রেশনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাংলাদেশ সময় বিকেল ৫:০০টা পর্যন্ত)।
আগ্রহী চিকিৎসক ও সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করুন এই লিংকে:
👉 https://www.iacapap.org/news/Virtual-training-course-26-PFA.html।
আরও পড়ুন-

