Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতার কারণে ঘুমের সমস্যা? কারণ এবং সমাধানগুলি জানুন
    ফিচার

    বিষণ্ণতার কারণে ঘুমের সমস্যা? কারণ এবং সমাধানগুলি জানুন

    Moner KhaborBy Moner KhaborDecember 11, 2025Updated:December 21, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিষণ্ণতার কারণে ঘুমের সমস্যা? কারণ এবং সমাধানগুলি জানুন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিষণ্নতা বা ডিপ্রেশনকে কখনোই মস্তিষ্কের রোগ মনে করবেন না। বিষণ্নতার কারণেই মস্তিষ্কে বিভিন্ন ধরনের অস্বাভাবিক সক্রিয়তা তৈরি হয়। অনেকের ক্ষেত্রে এই বিষণ্নতার প্রভাবে হার্টবিট বেড়ে যায়, ঘাম হতে থাকে, শরীর কাঁপে, প্রস্রাবের চাপ বেড়ে যায়—এমনকি সব ধরনের ইমোশনাল অ্যাক্টিভিটিতেও গতি বৃদ্ধি পায়। ফলে মানুষ অত্যন্ত চাপের মধ্যে থাকে।বিষণ্নতার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আছে, তার মধ্য থেকে আজ যেটি নিয়ে কথা বলছি তা কিছুটা তাত্ত্বিক হলেও অত্যন্ত জরুরি।

    একজন স্বাভাবিক মানুষের ঘুম দুটি ধাপে হয়—

    • র‌্যাপিড আই মুভমেন্ট (REM) স্লিপ
    • নন–র‌্যাপিড আই মুভমেন্ট (NREM) বা স্লো–ওয়েভ স্লিপ

    রেম স্লিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অবস্থায় মানুষ ঘুমের শুরুতে প্রায় ৯০ মিনিটের মতো ডিপ স্লিপ (NREM)–এ থাকে। এরপর অল্প সময়ের জন্য রেম স্লিপে যায়। রাত যত গভীর হয়, NREM স্লিপ কমে এবং রেম স্লিপ বাড়তে থাকে। ফলে ভোরের দিকে স্বপ্ন বেশি দেখা যায়।

    বিষণ্নতার ক্ষেত্রে স্বাভাবিক ঘুম আসে না। মানুষ ঘুমের শুরুতেই ডিপ স্লিপে ঢুকতে পারে না, আর যদি ঢোকে, খুব দ্রুতই সেখান থেকে উঠে যায়। ফলে পুরো রাতজুড়ে রেম স্লিপ বেড়ে যায় এবং NREM স্লিপ কমে যায়। বারবার রেম স্লিপের এপিসোড চলতে থাকে।

    রেম স্লিপে মস্তিষ্কের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঠিক জাগ্রত অবস্থার মতো হয়। তাই মানুষ সারারাত ঘুমালেও রিল্যাক্স বা রিচার্জ হতে পারে না। এই কারণে বিষণ্ন মানুষ ঘুম থেকে উঠে বলে— “আমি একটুও ঘুমাইনি।” তাদের সারাদিন ক্লান্তি, অবসাদ, অবসন্নতা থাকে। রেম স্লিপের স্বপ্ন সাধারণত ইমোশনভিত্তিক ভয়, দুঃখ, না-পারা ইত্যাদি। রাত যত বাড়ে দুঃস্বপ্নও বাড়ে। অনেক সময় দুঃস্বপ্ন মানুষকে ঘুম থেকে জাগিয়ে দেয় এবং আবার ঘুমাতে বাধা সৃষ্টি করে। কখনো এটা ভয়াবহ চিৎকার বা আচরণে পরিণত হয় এটাই নাইটমেয়ার।

    Mk4c Ads

    কারণ ঘুমের শুরুতে যে ডিপ স্লিপে রিল্যাক্সেশন হওয়া দরকার ছিল, বিষণ্নতায় সেখানে সারারাত রেম স্লিপ চলে। মস্তিষ্ক তখন সারাক্ষণ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে। ফলে মানুষ কখনোই পুরোপুরি রিফ্রেশড, রিচার্জড বা উদ্যমী হতে পারে না।

    রেম স্লিপের দুঃস্বপ্নে প্যাসিমিস্টিক বা নেগেটিভ থিংকিং আরও তীব্র হয়। কখনো এটি ভয়ঙ্কর মানসিক চাপ তৈরি করে।
    এর বিপরীতে NREM স্লিপে যে “নাইট টেরর” হয়, তা অন্য ধরনের বিষয়—আজ সেটা নিয়ে আলোচনা করছি না।

    মনে রাখবেন—

    মস্তিষ্কের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বিষণ্নতার কারণে বাড়ে। এটি নিজে মস্তিষ্কের রোগ নয়। হার্টবিট বাড়া, ঘামা, শরীর কাঁপা। এসবই ইমোশনাল অ্যাক্টিভিটির শারীরিক প্রতিক্রিয়া। অনেকে মনে করেন তাঁদের হার্টের রোগ হয়েছে, আসলে এটি বিষণ্নতার প্রভাব।

    বিষণ্নতার ঘুমের সমস্যা, হার্টবিট, দুর্বলতা এসব আলাদা আলাদা উপসর্গ ভেবে ওষুধ খাওয়া ভুল। এতে উপসর্গ আরও জটিল হয়। সঠিক চিকিৎসা হলো— পুরো বিষণ্নতার সার্বিক চিকিৎসা।

    যদি আমরা বুঝতে পারি বিষণ্নতায় ঘুমের প্যাটার্ন কীভাবে বদলে যায়, তাহলে তাকে আলাদা সিম্পটম ধরে নয়—সম্পূর্ণ একটি মানসিক রোগ হিসেবে চিকিৎসা করা সহজ হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।

    অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব
    চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ
    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

    ভিডিও দেখুন-


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    ভুতে ধরা নাকি মানসিক রোগ?

     

    সিরিয়ালের জন্য ভিজিট করুন- এপোয়েন্টমেন্ট

    আরও দেখুন- 

    • অলসতা কীভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

    মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডিমেনশিয়া ও মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
    Next Article আমার আত্মবিশ্বাস খুব কম, যার কারণে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারি না
    Moner Khabor

    Related Posts

    জীবন সঙ্গীর মৃত্যু

    November 5, 2026

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    November 5, 2026

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.