Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অলসতা কীভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে
    ফিচার

    অলসতা কীভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

    Moner KhaborBy Moner KhaborOctober 19, 2025No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অলসতা কীভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে
    অলসতা কীভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দৃশ্যপট- ১: সুমন একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ম মেনে চলা যেন তার একেবারে মজ্জাগত ছিল। সময়ের কাজ সময়ে করে ফেলার জন্য তার সুনাম ছিল পরিচিত মহলে। কিন্তু বিগত প্রায় মাস ছয়েক ধরে সেখানে ভর করেছে অসম্ভব অলসতা। সারাদিন হোস্টেলে নিজের রুমে শুয়ে শুয়ে মোবাইল গেম খেলা ছাড়া আর কোন কাজেই সে আগ্রহ পাচ্ছে না। এর ফলে, সুমনের ক্লাসের কাজ জমে যায়, পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হয় এবং তার আত্মবিশ্বাস হ্রাস পায়। প্রতিদিনই ভাবে যে এভাবে তো চলতে পারে না। আগামীকাল থেকে একেবারে ঠিক করে চলবে। কিন্তু সেই আগামীকাল আর আসে না। ইদানীং পরদিন নতুন করে শুরু করবে এটা ভাবলেও অনেক ক্লান্ত লাগে, মন থেকে আসে না উদ্যমটা। ফলাফল অলস বলে কুখ্যাতি অর্জন। সে ভাবে কি করে সে এমন অলস হয়ে পড়ল আর কিভাবেই বা মুক্তি পাবে?

    দৃশ্যপট- ২: মুনিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। অনেক সংগ্রাম আর মানসিক দৃঢ়তার মিলিত ফলাফলে তার আজকের এই অবস্থান। নিজের পরিশ্রমী মনোভাব আর বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনার কারণে অতি অল্প সময়েই অফিসের একজন অপরিহার্য কর্মকর্তা হয়ে উঠে সে। ফলে, নিজের জন্যেও বরাদ্দ করা একগাদা কাজ তো আছেই, সাথে সহকর্মীদেরও অনেক কাজে টুকটাক এটা-সেটা করে দিতে হয় প্রতিদিন। এমনকি উর্ধতনরাও কোন সমস্যা হলেই আগে ডাক দেন মুনিয়াকে। শুরুর দিকে এসব উপভোগ্য থাকলেও এখন কেমন যেন ক্লান্ত লাগে। অতিরিক্ত কাজের চাপ, সেই সাথে ঠিক ভাবে করার মানসিক চাপ, আর সবার কাছে ভালো অবস্থান ধরে রাখতে পারার উদ্বেগের কারণে সে ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছে। করবো আর কি, আরেকটু পরে করবো, এভাবে করতে করতে জমে গেছে অনেক কাজ। এখন জমে থাকা কাজের দিকে তাকালে আরো অলসতা বেড়ে যায়। কাজ জমে থাকা এবং সময়মতো সম্পন্ন না করার ফলে তার চাকরিতে অনেক সমস্যা তৈরি হতে থাকে।

    Magazine site ads

    “কত রবি জ্বলে রে, কে বা আঁখি মেলে রে?”- অলসতার একটা আদর্শ গল্প থেকে নেয়া এই উক্তিটি যেন অলসতার চূড়ান্ত উদাহরণ হয়ে আছে। অলসতা একটি সাধারণ আচরণগত বৈশিষ্ট্য যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। এটি শুধুমাত্র সময় নষ্ট করার প্রবণতা নয়, বরং এর মাধ্যমে জীবনের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটে। এই যে অলসতা, এটা আসলে কি?

    অলসতা বলতে বোঝায় কোনো কাজ করার ইচ্ছার অভাব বা কাজকে এড়িয়ে চলার প্রবণতা। এটি কখনো শারীরিক ক্লান্তি, কখনো মানসিক অবসাদ বা আত্মবিশ্বাসের অভাব থেকে উদ্ভূত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে যে কোনো কারণে কারো যদি অনিয়মতান্ত্রিক জীবনযাপনের অভ্যাস গড়ে উঠে তাহলে তার কুফল হিসেবে অলসতা দানা বাঁধে। উপরের উদাহরণের সুমনের মতোই শুরুর দিকে বিষয়টা বুঝা না গেলেও পরবর্তীতে এক বিরাট সমস্যা হিসেবে উদয় হতে পারে অলসতা। যেমন আমরা প্রায়ই দেখতে পাই, এস এস সি পরীক্ষা দিয়ে ফেলার পর যে অখন্ড অবসর সময় পাওয়া যায়, তখন বেশি বেশি মোবাইল ব্যবহার, বা সিনেমা দেখা, বা রাত জাগা, বা অন্য কোন অনিয়মের সূচনা হয়। শুরুতে বাবা-মা কেউই এটাকে অত সমস্যা মনে করেন না; অবসর সময় – কি করবে, এসব ভেবে। যার ফলে পরবর্তীতে অলসতা জেঁকে বসে জীবনে।

    তবে, মানসিক স্বাস্থ্যের কিছু সমস্যা সমস্যা থেকেও হতে পারে অলসতা। যেমন-

    মানসিক চাপ ও উদ্বেগ: অতিরিক্ত চাপগ্রস্ত হলে কাজ করার আগ্রহ কমে যেতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ অলসতার একটি প্রধান কারণ।

    • ডিপ্রেশন বা বিষণ্ণতা: বিষণ্ণতা মানুষকে কর্মহীন ও নিষ্ক্রিয় করে তুলতে পারে। এটি অলসতার সবচেয়ে বড় কারণগুলোর একটি।
    • আত্মবিশ্বাসের অভাব: কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারব না- এই ভয় অলসতাকে বাড়িয়ে তোলে।
    • পর্যাপ্ত ঘুমের অভাব: ঘুম কম হলে শরীর ও মন ক্লান্ত থাকে, যা অলসতার জন্ম দেয়।
    • প্রয়োজনীয় লক্ষ্য বা উদ্দেশ্যের অভাব: জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকলে মানুষ অলস হয়ে পড়ে।

    মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন অলসতার জন্ম দেয়, তেমনি অলসতাও মানসিক স্বাস্থ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। ফলে এটি ধীরে ধীরে ব্যক্তি ও সমাজের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। যেমন- বিষণ্ণতা বৃদ্ধি। অলসতা বিষণ্ণতার একটি সাধারণ কারণ এবং ফলাফল উভয়ই হতে পারে। অলস সময় কাটানোর ফলে নেতিবাচক চিন্তাভাবনা বেড়ে যায়, যা বিষণ্ণতার মাত্রা বাড়ায়। কাজের অভাব মানুষের মধ্যে একাকীত্ব এবং মানসিক অশান্তি সৃষ্টি করতে পারে। আবার আত্মবিশ্বাস হ্রাস ঘটে অলসতার কারণে। অলসতার কারণে কাজের অনিয়মিততা ব্যক্তির আত্মবিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সময়মতো কাজ সম্পন্ন না করতে পারলে অপরাধবোধ তৈরি হয় এবং আত্মবিশ্বাস আরও কমে যায়। অলসতা কাজের চাপকে আরও বাড়িয়ে তোলে। যখন কাজ জমে যায়, তখন উদ্বেগ এবং চাপের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এটি দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে, হতে পারে যে কোন উদ্বিগ্নতাজনিত রোগ। শুধু তাই নয়, অলসতা মানসিক স্থিতিশীলতাকে নষ্ট করে। জীবনে যদি কাজের গতিশীলতা না থাকে, তাহলে মানসিক স্থিরতা নষ্ট হয়। এটি দীর্ঘমেয়াদে আরও বড় মানসিক সমস্যার দিকে নিয়ে যেতে পারে। আর সামাজিক ক্ষতির কথা বললে বলতে হয় অলসতার ফলে সামাজিক কার্যক্রম থেকে বিচ্ছিন্নতা তৈরি হয়। এটি ধীরে ধীরে ব্যক্তি ও তার আশেপাশের মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং একাকীত্বের জন্ম দেয়।

    আর তাই অলসতাকে গুরুত্ব সহকারে দেখা উচিৎ। অলসতা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে কিছু কৌশল উল্লেখযোগ্য:

    ১. লক্ষ্য নির্ধারণ

    নির্দিষ্ট লক্ষ্য থাকলে কাজ করার জন্য উৎসাহ বৃদ্ধি পায়। ছোট এবং সহজ লক্ষ্য নির্ধারণ করে ধীরে ধীরে তা অর্জনের চেষ্টা করা উচিত।

    ২. দৈনন্দিন রুটিন তৈরি

    নিয়মিত রুটিন মেনে চলা অলসতা কাটানোর একটি কার্যকর উপায়। রুটিনে সময়মতো ঘুম, খাওয়া, কাজ, এবং বিশ্রামের সময় অন্তর্ভুক্ত করা উচিত।

    ৩. মানসিক স্বাস্থ্য রক্ষা

    মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন, যোগব্যায়াম, এবং মানসিক চাপ কমানোর অন্যান্য কৌশল অনুসরণ করা যেতে পারে। এতে মনকে শান্ত রাখা যায় এবং অলসতার মাত্রা কমে।

    ৪. আত্মবিশ্বাস বৃদ্ধি

    নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আত্মপ্রত্যয়ী হওয়া জরুরি। ছোট ছোট সফলতা উদযাপন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

    ৫. প্রযুক্তি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ

    অলসতার অন্যতম কারণ হল অতিরিক্ত সময় প্রযুক্তি ও সামাজিক মাধ্যমে ব্যয় করা। এর জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা এবং অন্যান্য কাজে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ৬. পেশাদার সাহায্য নেওয়া

    যদি অলসতা অত্যধিক হয়ে যায় এবং মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে, তবে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত।

    অলসতা মানসিক ও শারীরিক সমস্যার পিছনে একটি বড় উপকরণ, যা সঠিক পদক্ষেপের মাধ্যমে নিরাময় সম্ভব। এর প্রভাব শুধু ব্যক্তির ওপর নয়, বরং সমাজের ওপরও পড়ে। মানসিক স্বাস্থ্য রক্ষা এবং জীবনে সাফল্য অর্জনের জন্য অলসতা কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত সচেতনতা এবং সঠিক কৌশল অনুসরণ করলে অলসতাকে পরাজিত করা সম্ভব। তাই, অলসতাকে দূর করতে আর অলসতা নয়- সক্রিয়ভাবে চেষ্টা শুরু করুন এখনই।

    ডা. পঞ্চানন আচার্য্য
    সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    ভুতে ধরা নাকি মানসিক রোগ?

     

    সিরিয়ালের জন্য ভিজিট করুন- এপোয়েন্টমেন্ট

    আরও দেখুন- 

    • পর্নোগ্রাফি স্মৃতিশক্তি কমিয়ে দেয়

    মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিংগেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
    Next Article বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. ইয়াকুব আলী সরদারের স্ত্রী ইন্তেকাল করেছেন
    Moner Khabor

    Related Posts

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    September 29, 2026

    পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.